২০২৩ সালে অভাবনীয় বিপর্যয়! রহস্যময় মৃত অন্ধ নারীর ভবিষ্যদ্বাণী শুনে আতঙ্কে বিশ্ব

New Year 2023 Prediction: আশ্চর্যের বিষয় হল, বাবা ভাঙ্গা ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা এবং ব্রেক্সিট সম্পর্কেও সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন।

inscript
২ মিনিট
২০২৩ সালে অভাবনীয় বিপর্যয়! রহস্যময় মৃত অন্ধ নারীর ভবিষ্যদ্বাণী শুনে আতঙ্কে বিশ্ব

তিনি অন্ধ। কিন্তু দেখতে পান অদেখা সবকিছুও। তিনি মারা গেছেন, যদিও তাঁর বলা অনেক কথাই, তাঁর দেখা অনেক কথাই মিলে গেছে পরে। রহস্যে মোড়া এই বৃদ্ধার যাপন ঘিরে আজও তাই কৌতূহল বিস্তর। বিখ্যাত এই অন্ধ বুলগেরিয়ান রহস্যবাদী মহিলার নাম বাবা ভাঙ্গা। বাবা ভাঙ্গা তাঁর জীবদ্দশায় বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করেছিলেন, যার অধিকাংশই বেশ আতঙ্কের। ১৯৯৬ সালেই মারা গেছেন বাবা ভাঙ্গা। আর তাঁর মৃত্যুর পরে তাঁর অনেক দাবি আশ্চর্যজনকভাবে সত্য হয়ে উঠেছে। নতুন বছর সমাগত, এখনও সারা বছরের আগাম পরিকল্পনা সেরে উঠতে পারেননি মানুষ। ২০২৩ সালে কার জীবন কোন নতুন দিকে বাঁক বদল করবে তা জানা নেই কারও। তবে বাবা ভাঙ্গার মতে এই নয়া বছরে কী কী হতে পারে জানলে সারা বছর আর নিশ্চিন্তে নাও কাটতে পারে মানুষের। বাবা ভাঙ্গা নাকি জানিয়েছিলেন, ভবিষ্যতে জৈব অস্ত্রের ব্যবহার হতে চলেছে এবং ভবিষ্যদ্বাণী করেছিলেন যে একটি উন্নত দেশ জৈব অস্ত্র ব্যবহার করে বিশ্বকে আক্রমণ করবে।

দ্য মিরর অনুযায়ী, এই ভবিষ্যদ্বাণীটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে। বাবা ভাঙ্গা বলেছিলেন, একটি সৌর সুনামি ঘটবে যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে ধ্বংস করে দেবে, সমস্ত যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে, চারদিক অন্ধকারে ডুবে যাবে অনির্দিষ্টকালের জন্য।

বাবা ভাঙ্গা পৃথিবীতে এলিয়েন আক্রমণের ভবিষ্যদ্বাণীও করেছেন এবং পৃথিবীর কক্ষপথ পরিবর্তনেরও আভাস দিয়েছেন, যা এই গ্রহের জলবায়ুকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, এশিয়ার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি বিস্ফোরণে কেঁপে উঠবে, যার থেকে বিষাক্ত মেঘ তৈরি হবে এবং মারাত্মক রোগের বিস্তার ঘটাবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মিলে গেল একশো বছর আগের ভবিষ‍্যৎবাণী! এই আবিষ্কারে খুলে যাচ্ছে পৃথিবীকে দেখার নতুন জানলা

অবশেষে ধরা দিল সেই অরূপরতন, যার ভবিষ্যৎবাণী আইনস্টাইন করেছিলেন একশো বছর আগে।

বাবা ভাঙ্গা আরও দাবি করেছিলেন, এই বিষাক্ত মেঘগুলি বাতাসভর্তি হওয়ার কারণে মারাত্মক রোগের বিস্তারের কারণে অন্যান্য দেশগুলিও বিস্ফোরণে আক্রান্ত হতে পারে। দ্য মিরর বলছে, রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধের কারণে জাপোরিজহ্যা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে একটি পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

কে এই বাবা ভাঙ্গা?

নিজের জীবদ্দশায় নানা উদ্ভট দাবি করার জন্য তাঁর ডাকনামই ছিল 'বলকানদের নস্ত্রাদামুস'। বাবা ভাঙ্গা ১২ বছর বয়সে এক বিশাল ঝড়ের সময় তাঁর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। যদিও তিনি মনে করতেন দৃষ্টি হারায়নি, বরং ভবিষ্যৎ দেখার জন্য ঈশ্বরই তাঁকে এই অত্যন্ত বিরল উপহারটি দিয়েছেন।

সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চেরনোবিল বিপর্যয় সম্পর্কে তাঁর দাবিগুলি আশ্চর্যজনকভাবেই মিলে যায়। নিজের ভবিষ্যদ্বাণীর ৮৫ শতাংশ সঠিক বলেছেন বলেই দেখা গিয়েছে এখনও অবধি। আশ্চর্যের বিষয় হল, বাবা ভাঙ্গা ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা এবং ব্রেক্সিট সম্পর্কেও সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন।

“বিশ্ব অনেক বিপর্যয় এবং মহা বিপর্যয়ের সম্মুখীন হবে। বদলে যাবে মানুষের চেতনা। কঠিন সময় আসবে। মানুষকে নিজ নিজ বিশ্বাসের মাধ্যমে বিভক্ত করা হবে। এমন বিধ্বংসী ঘটনা ঘটবে যা মানবতার ভাগ্য এবং নিয়তি পরিবর্তন করবে,” ২০২১ সাল সম্পর্কে বলেছিলেন তিনি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।