রাজনীতি আসলে দূষিত? বাজেট পেশের সময় মুখ ফসকে 'মারাত্মক' শব্দ প্রয়োগ নির্মলার!

Nirmala Sitharaman: তিনি বলেন, “Replacing the old political... oh, sorry..." বাকি কয়েক মিনিট শুধুই হাসির শব্দ!

inscript
২ মিনিট
রাজনীতি আসলে দূষিত? বাজেট পেশের সময় মুখ ফসকে 'মারাত্মক' শব্দ প্রয়োগ নির্মলার!

ফসকে যাওয়া শব্দ, আচম্বিতে ধেয়ে যাওয়া তিরের মতোই। মাঝপথে তাকে আর ফেরানো যায় মা। শব্দ কোথায় ফসকাচ্ছে তা আরও গুরুত্বপূর্ণ। ভরা বাজারে, ভরা সংসদে যদি শব্দ পিছলে যায় অন্যই অর্থ দাঁড়ায় তার। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মুখ ফসকে বেরিয়ে যাওয়া এমনই একটি 'রাজনৈতিক' শব্দ আরেকটু হলেই বিরোধীদের হাতিয়ার হয়ে উঠছিল। লোকসভায় ২০২৩-২৪ সালের বাজেট বক্তৃতার সময় নির্মলা একটি শব্দ ব্যবহার করে ফেলেন যা শুনে সঙ্গে সঙ্গে হেসে গড়িয়ে পড়েন ক্ষমতাসীন বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সদস্যরা। বিরোধীদের অবশ্য মনের ভাব কী ছিল তা সম্প্রচারে দেখানো হয়নি। কথার তোড়ে, ‘রাজনীতি'কে দূষণের সঙ্গে ঘেঁটে ফেলেছেন নির্মলা!

  • আপনার জন্য আরও কিছু লেখা
সিগারেটের দাম বিপুল বাড়িয়ে দিলেন নির্মলা! কোন কোন জিনিস সস্তা হলো দেশে?

Union Budget 2023: এই বছরের বাজেটটি বেশিই গুরুত্বপূর্ণ কারণ দেশে ২০২৪ সালের এপ্রিল-মে নাগাদই পরবর্তী লোকসভা নির্বাচন হওয়ার কথা।

নির্মলা ভাষণে গাড়ি প্রতিস্থাপন সম্পর্কিত গুরুত্বপূর্ণ নীতি বিষয়ে কথা বলছিলেন। তিনি বলেন, “Replacing the old political... oh, sorry..." বাকি কয়েক মিনিট শুধুই হাসির শব্দ! নিজেও থেমে গিয়ে হাসতে থাকেন নির্মলা। হাসির রোল থামতেই নির্মলা ভুল শুধরে নেন, পলিউটিং ভেহিকেল বলতে গিয়ে যে তিনি পলিটিক্যাল ভেহিকেল বলে ফেলেছেন সেই ভুল সংশোধনও করেন। "আমি জানি!”, হেসে হেসেই বলতে থাকেন নির্মলা, আর একটুও না থেমে পরিবেশ সংরক্ষণ নীতির অংশ হিসাবে পুরনো যানবাহন প্রতিস্থাপনের কথা বলতে থাকেন তিনি। এবার আর পলিউটিং ও পলিটিক্যাল গুলিয়ে যায় না।

"পুরনো দূষণকারী যানবাহন প্রতিস্থাপন করা আমাদের অর্থনীতিকে সবুজ করার এক গুরুত্বপূর্ণ অংশ,” জানান নির্মলা সীতারমণ। তবে ২০২৩-২৪ বাজেটের সবটুকু আলোই কেড়ে নিয়েছে আয়কর। করপ্রদত্ত আয়ের সীমা বাড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী। আগে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হতো না। এবার থেকে বছরে ৭ লক্ষ টাকা আয় পর্যন্ত কোনও কর দিতে হবে না।

নতুন পাঁচধাপের কর স্ল্যাব অধীনে, যারা এই অর্থসীমার চেয়ে এক টাকাও বেশি রোজগার করেন তাদের কর দিতে হবে। যদিও তারা উপলব্ধ ছাড়গুলি, যেমন জীবন বীমা প্রিমিয়াম এবং দীর্ঘমেয়াদি মিউচুয়াল ফান্ড আগের মতোই পাবেন। 'অমৃত কালের প্রথম বাজেট' হিসেবে নির্মলা এই বাজেটকে ঘোষণা করেন। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের উজ্জ্বল ভবিষ্যতকে বোঝাতে প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই শব্দটি ব্যবহার করেন।

অমৃত কালের জন্য সরকারের প্রাথমিক লক্ষ্য প্রযুক্তিচালিত এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি, শক্তিশালী জন অর্থনীতি এবং একটি শক্তিশালী আর্থিক খাত। 'সবকা সাথ, সবকা প্রয়াস'-এর মাধ্যমে এই 'জন-ভাগিদারি' বা জনগণের অংশগ্রহণ অর্জন করা তাঁদের লক্ষ্য বলে জানান নির্মলা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।