জলের গভীরে 'ঐশ্বরিক' অভিজ্ঞতা! ভোটের আগে দ্বারকায় কেন ডুব মোদির?

Narendra Modi in Dwarka : গোমতী নদী এবং আরব সাগরের ধারে অবস্থিত দ্বারকাধীশ মন্দির বৈষ্ণবদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান।

inscript
৩ মিনিট
জলের গভীরে 'ঐশ্বরিক' অভিজ্ঞতা! ভোটের আগে দ্বারকায় কেন ডুব মোদির?

বন্যায় ডুবে গিয়েছিল আস্ত শহরটাই। মথুরা ছেড়ে যাদবদের নিয়ে দ্বারকাতেই বসবাস গড়েছিলেন নাকি কৃষ্ণ। নির্বাচনের আগে শুধু রাম নয়, কৃষ্ণকেও সঙ্গে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই প্রাচীন দ্বারকা শহরটি যেখানে ডুবে গেছে বলে বিশ্বাস করে মানুষ, গুজরাতের সেই গভীর সমুদ্রে নেমে প্রার্থনা জানিয়েছেন মোদি। বলা হয়, কৃষ্ণের মৃত্যুর পর ঋষিদের অভিশাপে, এক ভয়ঙ্কর বন্যায় দ্বারকা শহরটি ডুবে যায়। প্রধানমন্ত্রী মোদি গভীর সমুদ্রে ডুব দিয়ে যে স্থানে নিমজ্জিত দ্বারকা শহরের ধ্বংসাবশেষ আছে বলে বিশ্বাস করা হয়, সেইখানে গিয়ে ময়ূরের পালক দিয়ে এসেছেন। রাম মন্দিরেই দেশের ভক্তি জাগরণের কাজ যে শেষ হয়নি তা প্রমাণ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, জল নিমজ্জিত দ্বারকা শহরে প্রার্থনা করার অভিজ্ঞতা তাঁর কাছে ঐশ্বরিক। ওই জলতল দর্শনেই নাকি ভক্তির এক প্রাচীন যুগের সঙ্গে নিজের যোগ অনুভব করছেন তিনি। ওই অতল জলে মোদি সেই সব মুহূর্ত নাকি অনুভব করেছেন যার ব্যাখ্যা মেলে না। মোদি লিখছেন, "প্রাচীন দ্বারকা শহর দর্শন করেছি। প্রত্নতাত্ত্বিকরা জলের নিচে লুকিয়ে থাকা দ্বারকা শহর নিয়ে অনেক কিছু লিখেছেন। আমাদের ধর্মগ্রন্থেও দ্বারকা সম্বন্ধে বলা হয়েছে যে, দ্বারকা সুন্দর দ্বার ও সুউচ্চ অট্টালিকা দিয়ে সাজানো একটি নগরী ছিল। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই শহরটি তৈরি করেছিলেন... যখন আমি সমুদ্রের গভীরে যাই, আমি দেবত্ব অনুভব করেছি... আমি দ্বারকাধীশের সামনে মাথা নত করেছিলাম। আমি আমার সঙ্গে একটি ময়ূর পালক নিয়ে গেছিলাম, তা শ্রীকৃষ্ণের পায়ের কাছে রাখলাম"।

To pray in the city of Dwarka, which is immersed in the waters, was a very divine experience. I felt connected to an ancient era of spiritual grandeur and timeless devotion. May Bhagwan Shri Krishna bless us all.

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক তপস্বীর কৃচ্ছসাধন কাহিনি

Narendra Modi at Ram Mandir : কনকনে শীতে প্রধানমন্ত্রী অযোধ্যার সরযূ নদীর তীরে ধ্যান করেছেন। এত কৃচ্ছসাধন কীসের জন্য? রাম না ভোট?

— Narendra Modi (@narendramodi)

মন্দিরভ্রমণে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কতখানি আগ্রহ তা এতদিনে আম জনতার জানাই। কখনও দুর্গম পাহাড়ের গুহায় ধ্যান করেন, কখনও দক্ষিণ ভারতের মন্দির মন্দিরে ঘুরে বেড়ান। রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে ১১ দিন উপোস করেন। মণিপুরে না গেলেও, দেশের জ্বলন্ত সমস্যা গুলি থেকে মুখ ফিরিয়ে থাকলেও, সাংবাদিক সম্মেলন এড়িয়ে চললেও 'ভগবানের ডাক' উপেক্ষা করতে পারেন না তিনি। এখানে জনতাই আর জনার্দন থাকে না। মন্দিরের জনার্দনকেই দরকার পড়ে ভোটের কাজে। তাই গুজরাতের বিখ্যাত মন্দির দ্বারকাধীশে গিয়েছেন মোদি। গুজরাতের গোমতী নদী এবং আরব সাগরের ধারে অবস্থিত দ্বারকাধীশ মন্দির বৈষ্ণবদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান। বিশেষ করে কৃষ্ণভক্তদের কাছে দ্বারকাধীশ মন্দিরটি হচ্ছে চর ধামের মধ্যে একটি। হিন্দু ধর্মের বৈষ্ণব ধারাটিকেও সঙ্গে নিয়েই হাঁটতে চাইছেন নরেন্দ্র মোদি।

শুধুই ধর্ম না, মোদি কি গ্যারান্টি মেনে উন্নয়নও চাই। তাই লোকসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী মোদি ৯৭৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের দীর্ঘতম কেবল সেতু সুদর্শন সেতু উদ্বোধন করেন, এটি প্রায় ২.৩২ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আগে এই সেতুর নাম ছিল 'সিগনেচার ব্রিজ'। সেতুটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে সুদর্শন সেতু। ওখা মূল ভূখণ্ড এবং গুজরাতের বেত দ্বারকাকে সংযুক্ত করছে এই সেতু। বেত দ্বারকা হচ্ছে ওখা বন্দরের কাছের একটি দ্বীপ, দ্বারকা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এটি। এখানেই কৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির অবস্থিত। গুজরাত মোদিক্ষেত্র। নির্বাচনের আগে রাজ্যবাসীকে ধর্ম ও উন্নয়নময় এই উপহার দিলেন মোদি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।