আবার প্রতারণা নীতীশের! যেভাবে এগোয় পল্টুরামের পাল্টির কিসসা

Nitish Kumar Resigns : এক দশকে এই নিয়ে পঞ্চম ডিগবাজি খেলেন নীতীশ। বিহারের পল্টুরাম বলছেন, বিরোধী জোটে কেউ নাকি কোনও কাজ করছিল না।

inscript
৪ মিনিট
আবার প্রতারণা নীতীশের! যেভাবে এগোয় পল্টুরামের পাল্টির কিসসা

সবাই জানেন তিনি ডিগবাজি মাস্টার। সবাই জানে তিনি আজ এ-ডালে, কাল ও-ডালে। সবাই জানে তিনি ক্ষমতায় থাকতে যে কোনও মুহূর্তে রঙ বদলাতে পারেন। তবু, প্রতিবারই সকলে নতুন করে অবাক হয়! নীতীশ কুমার ২০২৪ সালে নতুন করে ইস্তফা দিয়ে ফের নতুন করে তাজ্জব করে দিয়েছেন রাজ্যবাসীকে, দেশবাসীকে। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার। বেশ কিছুকাল ধরেই শোনা যাচ্ছিল, বিজেপির সঙ্গেই জোটে ফিরতে চলেছেন নীতীশ। এদিকে তিনি বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটেরও শরিক ছিলেন। তাহলে জনতা দল ইউনাইটেড কি আর ইন্ডিয়াপন্থী নয়? রবিবার সকাল সকাল রাজ্যপালের অফিসে গিয়ে পদত্যাগপত্র জমা দেন নীতীশ। বুঝিয়ে দেন ২৮ টি দলের বিরোধী শিবির 'ইন্ডিয়া' থেকে বেরিয়ে এসেছেন তিনি। হাত ধরবেন বিজেপিরই। শোনা যাচ্ছে, নীতীশ কুমার লালু যাদবের দল রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) মন্ত্রীদের বরখাস্ত করার পরিকল্পনা করছেন।

আগামী তিন মাসের মধ্যে লোকসভা নির্বাচন হবে। বিজেপি এবং নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড), বা জেডি(ইউ) এই লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগির চুক্তিও চূড়ান্ত করে ফেলেছে। বিহারের সমস্ত বিজেপি বিধায়ক ইতিমধ্যেই নীতীশ কুমারকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন। বিজেপির হাত ধরে নীতীশই ফের মুখ্যমন্ত্রী হবেন বিহারের। শোনা যাচ্ছে, বিজেপির সম্রাট চৌধুরী, বিজয় সিনহা, এই দু'জন বিহারের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন। নীতীশ কুমার রবিবার বিকেলেই বিজেপির জোটসঙ্গী হয়ে শপথগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী হিসেবে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পদত্যাগ করার পরে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, তিনি জানতেন এটাই ঘটবে। বলছেন "দেশে 'আয়া রাম-গয়া রাম'-এর মতো অনেক লোক রয়েছে। নীতীশ কিন্তু এই ডিগবাজি দলের সেরার সেরা একথা মানতেই হবে। একবার, দু'বার, তিনবার নয়। নীতীশ কুমার এই নিয়ে অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই নীতীশ কুমারই বিরোধীদের 'ইন্ডিয়া' জোটের অন্যতম মুখ্য মুখ ছিলেন। কিন্তু কংগ্রেস চাইছিল মল্লিকার্জুন খাড়্গে দেশের প্রধানমন্ত্রী মুখ হন। নীতীশের মতো রাজনীতিবিদ যেখানে আছেন, যিনি ক্ষমতায় থাকতে হামেশাই সঙ্গী বদলান তিনি ইন্ডিয়া জোটের বাকি পাঁচটা দলের মতো থেকে যাবেন এমন সমীকরণ করাটাই ভুল ছিল সম্ভবত।

নীতীশ কুমার এনডিএ-তে যোগ দিলে বিহারের বিধানসভার সমীকরণই বদলে যাবে। আরজেডি বর্তমানে ২৪৩ সদস্যের বিহার বিধানসভায় একক বৃহত্তম দল, যার ৭৯ জন বিধায়ক রয়েছে। কিন্তু অর্ধেক আসন অর্থাৎ ১২২-এর থেকে ৪৩ টি কম আসন তাদের। ৭৮ জন বিধায়ক নিয়ে বিধানসভায় বিজেপি দ্বিতীয় বৃহত্তম দল। আরজেডির ৭৯ জন বিধায়ক, বিজেপির ৭৮ জন বিধায়ক, জেডি(ইউ)-এর ৪৫ জন, কংগ্রেসের ১৯ জন, সিপিআই (এম-এল)-এর ১২ জন, হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ)-র ৪ জন, সিপিআই-এর ২ জন, সিপিআই(এম)-এর ২ জন, এআইএমআইএম-এর ১ জন এবং নির্দল ১ জন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'পুরুষ রোজ রাত কো...' বিধানসভায় যৌনশিক্ষা নিয়ে বলতে গিয়ে কেন বিপাকে নীতীশ?

Nitish Kumar on Sex Education : স্বামী যে প্রতি রাতে যৌনসঙ্গম করবেই, স্ত্রীর অনিচ্ছা বা ইচ্ছাতেও তাই বা কী করে বলতে পারেন একজন মুখ্যমন্ত্রী!

এক দশকে এই নিয়ে পঞ্চম ডিগবাজি খেলেন নীতীশ। বিহারের পল্টুরাম বলছেন, বিরোধী জোটে কেউ নাকি কোনও কাজ করছিল না। "আমি অনেক কিছু করেছি। আমি একটি বিরোধী জোট গঠন করেছি কিন্তু কেউ কাজ করছে না। মানুষজন বিরক্ত হয়ে যাচ্ছেন," বলছেন নীতীশ। নীতীশের বৈশিষ্ট্য হচ্ছে, দল যাই হোক, জোটে যেই আসুক, মুখ্যমন্ত্রী হবেন তিনিই। এই যে রবিবার তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, বিজেপির হাতে হাত রেখেছেন, এর পরেও মুখ্যমন্ত্রী থাকবেন তিনিই, নবম বার শপথ নেবেন একই পদে।

১৯৯৪ সালে নীতীশ তৎকালীন জনতা দল থেকে বিচ্ছিন্ন হয়ে জর্জ ফার্নান্দেজের সঙ্গে সমতা পার্টি গঠন করেন। ১৯৯৬ সালে তিনি বিজেপিতে চলে যান এবং অটল বিহার বাজপেয়ীর মন্ত্রিসভায় মন্ত্রী হন। ২০০৩ সালে শরদ যাদব এবং লালু প্রসাদ যাদব জোট ভেঙে আরজেডি গঠন করেন। নীতীশ ঠিক করেন তাঁর সমতা পার্টিকে জনতা দলের সঙ্গে মিলিয়ে দেবেন এবং নতুন জোটের নাম হবে জনতা দল (ইউনাইটেড)।

নরেন্দ্র মোদি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে এক দশকের বহুবার দল বদলেছেন নীতীশ। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদিকে যখন বিজেপি প্রধানমন্ত্রী প্রার্থী করে, তখন নীতীশ এই সিদ্ধান্তের নিন্দা করে বলেছিলেন তাঁর দল ধর্মনিরপেক্ষতার পক্ষে। ২০১৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের আগে নীতীশ তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেসের সঙ্গে প্রথম 'মহাগঠবন্ধন জোট' গঠন করেন। এই মহাজোট ১৭৮টি আসনে জয়লাভ করে এবং সরকার গঠন করে।

২০১৭ সালেই IRCTC কেলেঙ্কারিকে ঘিরে এই 'মহাগঠবন্ধন' ত্যাগ করেন নীতীশ। জোট ছেড়ে আবার এনডিএ-তে যোগ দেন এবং বিজেপির সমর্থনে আবারও মুখ্যমন্ত্রী হন। তখনই আরজেডি নেতারা নীতীশকে প্রথম 'পল্টুরাম' বলে ডাকতে শুরু করেন।

২০২০ সালের বিধানসভা নির্বাচনের পরে এই জোটটির সঙ্গেও সমস্যা হয় নীতীশের। বিজেপি নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করতে চায়নি কারণ জেডিইউ-এর বিধানসভা আসন ২০১৫ সালে ছিল ৭১, ২০২০ তে তা কমে দাঁড়ায় ৪৩!। অন্যদিকে বিজেপির আসন ৫৩ থেকে বেড়ে হয় ৭৪। নীতীশ আশঙ্কা করেছিলেন যে বিজেপি জেডি(ইউ) নেতা এবং তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী আর.সি.পি. সিংকে ব্যবহার করে তাঁর দল ভাঙাতে পারে।

২০২৪ সালের নীতীশের মূল সমস্যা হয় আরজেডির সঙ্গেই। লালুর কন্যা রোহিণী আচার্য নীতীশের 'পারিবারিক রাজনীতি' মন্তব্যের জন্য নিন্দা করেন। বলেন, হাওয়া যেদিকে বয় নীতীশের আদর্শ সেদিকেই বেঁকে যায়। সেই থেকেই শুরু হয় তিক্ততা। সূত্র বলছে, ইন্ডিয়া জোটের মধ্যে সমন্বয়ের অভাব, বিশেষত কংগ্রেসের সঙ্গে ক্ষমতা ভাগের সঙ্কটই নীতীশের এই পদক্ষেপের মূল কারণ। আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করতে ঢিলেমি এবং বিরোধী জোটের নেতা হিসাবে নীতীশ কুমারকে তুলে না ধরার জন্যই বিজেপির হাত ধরলেন পল্টুরাম।

নীতীশ কুমারের জেডিইউ এবং বিজেপি ২০১৯ সালে বিহার লোকসভা নির্বাচনে জিতেছিল৷ কর্পুরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার কথা এবং নীতীশের আবার এনডিএ-র সঙ্গে বন্ধুত্ব সব একই সারিতে৷ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরকে যেই ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন প্রদান করার সিদ্ধান্ত নেয় ভারতীয় জনতা পার্টি, তারপরেই নীতীশ নিজের আনুগত্য পরিবর্তনের দিকে ঝোঁকেন। নীতীশ কুমার ১৯৯৬ থেকে এই দলবদলের ধারা জারি রেখেছেন। কিন্তু নিজের রেকর্ড ভাঙতে দেননি। নবমবারের মতো মুখ্যমন্ত্রীর আসনটি নিজের কাছেই ধরে রাখছেন নীতীশ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?