হাওয়াই চটি বনাম পল্টুরাম || দেশে বিজেপি বিরোধী মুখ হিসেবে বেশি এগিয়ে কে?

Nitish Kumar Vs Mamata Banerjee: ৫ সেপ্টেম্বর থেকে দিল্লিতে একের পর এক বিরোধী দলের, অর্থাৎ বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন বিহারের মুখ্যমন্ত্রী।

Ramen Das
৪ মিনিট
হাওয়াই চটি বনাম পল্টুরাম || দেশে বিজেপি বিরোধী মুখ হিসেবে বেশি এগিয়ে কে?

দিল্লি যাবেন ‘হাওয়াই চটি’! নাকি দিল্লি যাচ্ছেন ‘বিহারি পাল্টি’! দেশের রাজনৈতিক অলিন্দে কান পাতলেই শোনা যাচ্ছে এই স্লোগান। কেউ কেউ বলছেন, চিরাচরিত বিহারি-বাঙালি ঠান্ডাযুদ্ধ এবার দিল্লি নিয়েও। আসলে এই লড়াই দিল্লির মসনদ নিয়ে। দেশের রাজত্বের নিয়ন্ত্রণ নিয়ে। কেন উঠছে এই প্রশ্ন? সম্প্রতি স্বাধীনতার মাস অগাস্টের প্রথম সপ্তাহেই ফের পরিবর্তিত হন নীতীশ কুমার। বন্ধু বিজেপির সঙ্গ ছেড়ে হাত ধরেন লালু-পুত্র তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দলের। পুরনো শত্রুর সাহায্যে ১০ অগাস্ট অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতীশ। তারপর থেকেই শুধু বিহার নয়, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি একদা নরেন্দ্র মোদির কট্টর সমালোচক, পরবর্তীকালে বন্ধু নীতীশই ২০২৪-এ মোদির প্রতিদ্বন্দ্বী! পোড়খাওয়া রাজনীতিক 'পল্টুরাম' ফের কঠিন লড়াই দেবেন বিজেপিকে! প্রশ্ন আর জল্পনার মধ্যেই আলোচনার অবকাশ সৃষ্টি করেছেন নীতীশ কুমার নিজেই। প্রসঙ্গত উল্লেখ্য, নীতীশকে 'পল্টুরাম' হিসেবেই ডাকেন লালু যাদব। পাটনার সামগ্রিক পরিস্থিতি এবং নীতীশের দিল্লি-সফর, ২০২৪-র পরিকল্পনার সুতোই বুনছে, এমনই বলছে রাজনৈতিক মহলের একাংশ।

কেন? সম্প্রতি ৫ সেপ্টেম্বর থেকে দিল্লিতে একের পর এক বিরোধী দলের, অর্থাৎ বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন বিহারের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সোমবার সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, ডি রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন নীতীশ কুমার। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গেও দেখা হয়েছে তাঁর। বুধবার এনসিপি প্রধান শরদ পাওয়ার, সমাজবাদী দলের অখিলেশ যাদব, আইএনএলডি-র প্রকাশ চৌতালার সঙ্গে সাক্ষাৎ নীতীশের। একের পর এক বৈঠক এবং মোদি-বিরোধী রাজনৈতিক দলের কাছে নিজেকে উপস্থাপনের চেষ্টার মধ্যে এক অন্য রাজনৈতিক কৌশল দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যে পরিস্থিতিতে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ ভাবে, বিহারে গিয়ে নীতীশ কুমারের সঙ্গে দেখা করেছেন তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। চন্দ্রশেখর সাংবাদিক সম্মেলনে ২০২৪-র নির্বাচনে ‘বিরোধী মুখ নীতীশ’ প্রশ্নে বলেন, “বিরোধীরা আলোচনা করে ঠিক করবেন কে মুখ হবেন।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাজনাথকে উপহারে টাট্টু ঘোড়া! যুদ্ধবিমানের নামে নাম দিলেন প্রতিরক্ষামন্ত্রীই

রাজনাথ মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখের কাছ থেকে পাওয়া এই বিশেষ উপহারের একটি নামও দিয়েছেন। বুধবার সাদা ঘোড়ার একটি ছবি ট্যুইট করে রাজনাথ জানিয়েছেন, ঘোড়ার নাম রেখেছেন ‘তেজস’।

এদিকে পটনার অলিগলিতে ‘দেশের নেতা নীতীশ’ বলে পোস্টার পড়েছে। নীতীশের দল বিজেপি ছেড়ে বেরিয়ে আসার পরেই নীতীশকে প্রজেক্ট করা হচ্ছে দেশের নেতা হিসেবে। অর্থাৎ তেজস্বী যাদব বিহারের মুখ্যমন্ত্রী আর নীতীশ যাবেন দিল্লি! এই সূত্রেই সমগ্র পটনার তথা বিহারের রাজনৈতিক পথ বেঁধে দিতে চাইছে তাঁর দল। অন্যদিকে গত রবিবার জনতা দল ইউনাইটেডের সম্মেলনে নীতীশ বলেন, “বিজেপি ছেড়ে আমি মুক্ত হয়েছি। হাসিখুশি থাকতে পারছি। কথা বলতে পারতাম না।” বিহারের মুখ্যমন্ত্রীর দাবি, “আজাদি কা অমৃত মহোৎসব কেন? অমৃত কে? এখানে বাপু নেই কেন! আরএসএস পারলে দেশের ইতিহাসও নতুন করে লিখবে।” দিল্লিতে দাঁড়িয়ে নীতীশের দাবি, “প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা বা আগ্রহ নেই, বিরোধীরা একজোট হয়ে লড়লে বিজেপি ৫০ আসনও পাবে না।” কিন্তু এই ‘আগ্রহ নেই’ এবং আরএসএসকে আক্রমণের মধ্যেই দীর্ঘমেয়াদি রাজনৈতিক চাল খুঁজে পাচ্ছেন রাজনৈতিক কারবারিরা। তাঁদের একাংশের মত, কয়েক দিন আগেই আরএসএসের প্রশংসা শুনতে পাওয়া গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। যিনি আপাত অর্থে বিজেপি অর্থাৎ মোদি বিরোধিতায় সরব হন বারবার। মমতা এবং নীতীশ, দু’জনেই বিজেপির প্রাক্তন বন্ধুও। এই অবস্থায় দাঁড়িয়ে তীব্র মোদি বিরোধী মুখ মমতার আরএসএসের প্রতি ‘নরম অবস্থান’ খুব একটা ভাল চোখে দেখছে না অন্যান্য বিজেপি বিরোধীরা। সেখানে প্রমাণিত হচ্ছে মোদি বিরোধিতায় মমতা সার্থক ভূমিকা পালন করতে পারবেন না! অর্থাৎ তিনি বিরোধীদের মুখ হিসেবে যে প্রতিষ্ঠা পাওয়ার দিকে এগোচ্ছিলেন, তা ধাক্কা খেয়েছে।

শুধু আরএসএস ইস্যু নয়, রাষ্ট্রপতি নির্বাচনে মমতার নেতৃত্বে বিরোধীদের ঐক্য সঠিক দিশা দেখালেও পরবর্তীতে দ্রৌপদী মুর্মূকে নিয়ে নরম মনোভাব দেখান মমতা এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থীকে ভোট দেয়নি তাঁর দল। এই অবস্থায় কংগ্রেস বা বামেরা মমতার আসল উদ্দেশ্য নিয়ে সন্দিহান! যার আবহে অগ্নিসংযোগ করেছে মমতার মুখে আরএসএস-প্রশস্তি। ‘বিরোধী মুখ মমতা,’ এই ভাবনায় খানিকটা ধাক্কা এসেছে। আর এই অবস্থাতেই সুযোগ পেয়েছেন নীতীশ কুমার। সদ্য বিজেপি ত্যাগ এবং একযোগে গেরুয়া-আরএসএস বিরোধিতা করে বুঝিয়ে দিচ্ছেন তিনি আর মোদির নন, তিনিই হলেন আসল প্রতিদ্বন্দ্বী। প্রকাশ্যে বিরোধী মুখ হওয়ার ইচ্ছা প্রকাশ না করলেও হাবেভাবে বুঝিয়ে দিচ্ছেন মমতা নয়, মোদির সঙ্গে লড়াইয়ে তিনিই সেরা। কংগ্রেসের কী ভূমিকা হবে, রাহুল গান্ধি মুখ হবেন কি না, এই বিতর্কও জিইয়ে রাখছেন নীতীশ। যদিও নীতীশের এই খেলায় বাধ সেধেছেন নীতীশের পুরনো বন্ধু, মমতা ঘনিষ্ঠ আর এক বিহারি। ভোটকুশলী প্রশান্ত কিশোর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাখির চোখ শুধু শুভেন্দু, দুই চালে কিস্তিমাত করতে জাল ছড়াচ্ছে শাসক দল

রাজনৈতিক আবহে সমস্ত ইস্যু ছেড়ে শুভেন্দুতেই 'ফোকাস' করেছে তৃণমূল?

‘জন সুরজ অভিযানের’ মোড়কে বিহারের জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন পিকে। ৫ সেপ্টেম্বর বিহারের সীতামুঢ়ি জেলায় দাঁড়িয়ে প্রশান্ত তাৎপর্যপূর্ণভাবে বলেন, “নীতীশ কুমার এক মাস আগেও অন্য এক দলের সঙ্গে ছিলেন, আজ অন্য আর এক দলের সঙ্গে। মানুষ বুঝবেন, ঠিক কী করবেন তাঁর বিষয়ে। তিনি (নীতীশ) নিজে কী করবেন জানেন। তবে এই ঘটনা অর্থাৎ নীতীশের মনবদল দেশের রাজনীতিতে প্রভাব ফেলবে না। এটা রাজ্যের ঘটনা। দেশের জন্য খুব একটা এদিক-ওদিক হবে না কিছু।” প্রশান্ত কিশোরের এই মন্তব্য খানিকটা হলেও প্রশ্ন তুলে দিয়েছে নীতীশের অঘোষিত ‘মিশন ২৪’ নিয়ে। তাহলে কি দিল্লি যাওয়া, রাতারাতি বিজেপি ছেড়ে প্রবল বিরোধিতা শানানো, খুব একটা কাজে দেবে না নীতীশের জন্য। মোদি বিরোধিতার মুখে হতে গিয়ে কি ফের ধাক্কা খাবেন নীতীশ! অনেকেই বলছেন, নীতীশ কুমারকে তাঁর রাজনৈতিক শত্রুরা ‘পাল্টিবাজ’ বলেন। সেই নামটি খুব একটা অযৌক্তিক নয়, যা বিরোধী রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে খানিকটা বিড়ম্বনা সৃষ্টি করতে পারে। আবার মমতা বা তাঁর দলের বিরাট সমর্থন নীতীশ মুখ হলে থাকবে কি না, কংগ্রেসের ভূমিকা কী হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

এর মধ্যেই ফিরে আসছে নীতীশ-ইতিহাস। ২০১৩ সাল। বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদির নাম ঘোষণা করতেই গোঁসা হয় নীতীশের। বন্ধুর হাত ছাড়েন তিনি। এই বিচ্ছেদেও নীতীশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নভঙ্গ ছিল, এমন দাবিও করেন কেউ কেউ। তারপর ফের রাজনৈতিক শত্রু লালুপ্রসাদ যাদবের আরজেডির হাত ধরে কংগ্রেসের সমর্থনে, বিহারে ক্ষমতার স্বাদ নেন তিনি। ফের মোহভঙ্গ। দমবন্ধ হওয়ার চেনা অভিযোগেই ২০১৭ সালে ফের বিজেপির হাত ধরেন নীতীশ কুমার। ২০২০ সালে তেজস্বী যাদবের নেতৃত্বে বিহার বিধানসভা নির্বাচনে আরজেডি একক বৃহত্তম দল হয়। বিজেপি দ্বিতীয়। নীতীশ তৃতীয় হয়েও গেরুয়া-সমর্থনে মুখ্যমন্ত্রী হন। ২০২২-এ এসে ফের বিজেপির সঙ্গ ছেড়েছেন নীতীশ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নীতীশ যে আবার বিজেপিকে ‘নোটিশ’ করবেন না, এমন নিশ্চয়তা নেই! প্রশান্ত কিশোরের মন্তব্য এখানে গুরুত্ব পেয়েছে। যার পরে শুরু হয়েছে জল্পনা। কংগ্রেসকে গৌণ করে বিজেপির প্রাক্তন জোটসঙ্গী মমতা, না কি নীতীশই হবেন বিজেপি বিরোধী মুখ? আবার সব কাটিয়ে মমতাই কি হাসবেন শেষ হাসি! এই প্রশ্নেই এখন উত্তাল দিল্লির রাজনৈতিক রাজপথ।

লিখেছেন
Ramen Das
Ramen Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?