করোনা নেই, তবুও উত্তর কোরিয়ায় লকডাউন! কারণ শুনলে হেসে গড়িয়ে পড়বেন আপনিও

Kim Jong Un North Korea Lockdown : সম্প্রতি সেই কিম জং উনের কাণ্ডকারখানা ফের একবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এল।

inscript
২ মিনিট
করোনা নেই, তবুও উত্তর কোরিয়ায় লকডাউন! কারণ শুনলে হেসে গড়িয়ে পড়বেন আপনিও

লকডাউন – এই শব্দটা শুনলেই অনেকের মনে নতুন করে ভয় ঢুকে যাবে। ফের ছড়িয়ে পড়ল নতুন কোনও জীবাণু? নাকি করোনা ভাইরাসই আবার ব্যাপক আকার ধারণ করল? না, আপাতত সেরকম কোনও ভয়ের সামনে পড়েনি পৃথিবী। কিন্তু লকডাউন শুনলেই কেমন একটা ভয় চলে আসে না! ২০২০ সাল থেকে এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে উঠেছিল গোটা বিশ্ব। কল-কারখানা, রাস্তাঘাট, যান চলাচল সবকিছু বন্ধ। খা খা করছে সবকিছু। ওইরকম পরিস্থিতিতে যাতে না পড়তে হয় আর, তারই প্রার্থনা করেন সবাই।

কিন্তু উত্তর কোরিয়ায় পরিস্থিতিটা একটু ‘অন্যরকম’। সেখানকার প্রেসিডেন্ট কিম জং উন প্রায় সময়ই সংবাদ শিরোনামে থাকেন। কখনও পারমাণবিক অস্ত্র পরীক্ষা, কখনও আবার কড়া, বিচিত্র সব নিয়ম। সম্প্রতি সেই কিম জং উনের কাণ্ডকারখানা ফের একবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এল। রাতারাতি উত্তর কোরিয়ার একটি শহরে লকডাউন ঘোষণা করে দিলেন তিনি। কিন্তু কেন? নতুন কোনও রোগ হানা দিয়েছে? নাকি করোনার বাড়বাড়ন্ত?

আশ্চর্যের ব্যাপার হল, ওপরের কোনও ব্যাপারটাই সত্যি নয়। বরং যে কারণে লকডাউন করা হয়েছে, সেটা শুনে আকাশ থেকে পড়ছেন সবাই। এমনও কি হতে পারে? অনেকেই মুচকি হেসে বলছেন, এমন কাণ্ড কেবল কিং জন উনই করতে পারেন। কিন্তু হয়েছেটা কী? উত্তর কোরিয়ারই একটি শহর হাইসান। অন্তত দুই লক্ষ মানুষের বাসস্থান এই শহর। আর এখানেই লকডাউন ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। কারণ? কয়েকটি বুলেট!

গোড়া থেকে শুরু করা যাক। মার্চের প্রথম দিকে উত্তর কোরিয়ার সেনারা বন্দুক, বুলেট সহ আরও কিছু অস্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলেন। সমস্ত কিছু যাচাই করার সময় হঠাৎই চমকে ওঠেন তাঁরা। এ কি! ৬৫৩টি বুলেট রীতিমতো হাওয়া হয়ে গিয়েছে! খুঁজেই পাওয়া যাচ্ছে না! হিসেবও মিলছে না। এদিকে নিয়ম অনুযায়ী, এরকম ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করতে হয়। কিন্তু সেটা না করে সেনারা নিজেরাই খুঁজতে আরম্ভ করেছিলেন। কিন্তু ব্যর্থ সেই চেষ্টা। খুঁজে পাওয়া যায়নি সেই বুলেট।

শেষমেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতেই হল। তারপরই উদ্যোগ নিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, হাইসান শহরে লকডাউন করা হোক। যতক্ষণ না ওই ৬৫৩টি বুলেট খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষণ অবধি লকডাউন জারি থাকবে। এই কথা শুনে সেনারাও তৎপর হয়ে উঠেছেন। কিন্তু এটা তো বুলেট! কোনও জন্তু জানোয়ার তো নয়! অতগুলো ছোট ছোট বুলেট কী করে খুঁজে বের করা যাবে? এবার কিমেরও গোঁ, যতক্ষণ না সবগুলি বুলেট পাওয়া যাচ্ছে, লকডাউন থাকবে। আপাতত এই পরিস্থিতির মধ্যেই চলছে হাইসান শহরটি। কবে শেষ হবে লকডাউন? হাপিত্যেশ করে অপেক্ষা করে আছেন বাসিন্দারা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।