এবার ব্রেক আপ হলেই পুরুষদের জেল! কেন এত ভয়ানক ভারতীয় আইনের নতুন ধারা ৬৯?

Section 69 Of The New Law: যদি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন করা হয় এবং সেই বিয়ে পরে না করা হয় তাহলে ওই ব্যক্তির ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

inscript
৩ মিনিট
এবার ব্রেক আপ হলেই পুরুষদের জেল! কেন এত ভয়ানক ভারতীয় আইনের নতুন ধারা ৬৯?

এতকাল ভারতীয় দণ্ডবিধি ১৮৬০ মেনেই দেশে বিভিন্ন অপরাধের যোগ্য শাস্তির বিধান দেওয়া হতো। ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোডের বদলে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করা হয়েছে এই দেশে। এই নতুন সংহিতা অনুযায়ী সরকার ভারতীয় আইনে বেশ কিছু পরিবর্তন এনেছে। নতুন এই দণ্ডবিধিতে যুক্ত হয়েছে ধারা ৬৯। যা রীতিমতো ভীতিপ্রদ। বিয়ে বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাসকে অপরাধ হিসেবে দেখে ভারতীয় ন্যায় সংহিতা। ন্যায় সংহিতার ৬৯ ধারায় বলা হয়েছে, যদি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন করা হয় এবং সেই বিয়ে পরে না করা হয় তাহলে ওই ব্যক্তির ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই আইনে সমাজের উপকারের চেয়ে ক্ষতিই বেশি হবে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এই আইনটি হাজার হাজার নারীকে অন্যায়ের বিরুদ্ধে লড়ার ক্ষমতা জোগাবে। যারা বিয়ের প্রতিশ্রুতি পেয়ে প্রতারিত হয়েছেন, হেনস্থার শিকার হয়েছেন তাঁদের অস্ত্র হয়ে উঠবে এই আইন। অন্যদিকে এর অপব্যবহার হওয়ার আশঙ্কাও ব্যাপক। কোনও অভিযুক্তের পক্ষে নিজেকে নির্দোষ প্রমাণ করা কঠিন হতে পারে এই আইনে।

ধারা ৬৯ কী বলছে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
যে কোনও যোগাযোগই রাষ্ট্রের হাতে? যে ভয়াবহ টেলিকম আইন ২০২৩ চালু হচ্ছে দেশে

The Telecommunications Bill, 2023: নতুন টেলিকম আইনে আবার সরকারের হাতে তার প্রয়োজনে কোনও রক্ষাকবচ ছাড়াই কোনও নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার যথেচ্ছ ক্ষমতা দেওয়া হয়েছে।

আইনে বলা হয়েছে, “যে ব্যক্তি, প্রতারণামূলক উপায়ে বা কোনও মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করার কোনও অভিপ্রায় ছাড়াই, মহিলার সঙ্গে যৌন মিলন করে, এই ধরনের যৌন মিলন ধর্ষণের অপরাধের সমান নয় তবে তার কারাদণ্ড হবে। এই কারাদণ্ডের মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে এবং জরিমানাও দিতে হবে।”

'প্রতারণামূলক' বলতে এই আইনে "প্রলোভন, বা চাকরি বা পদোন্নতির মিথ্যা প্রতিশ্রুতি, অথবা পরিচয় গোপন রেখে বিয়ে করা"-র মতো বিষয়গুলিকে বোঝানো হয়েছে।

এর আগে, এই ধরনের মামলাগুলি আইপিসির ধারা ৯০-এর অধীনে বিচার করা হতো। সেখানে বলা ছিল, ‘সত্যের অপলাপ ঘটে থাকলে' কোনও মহিলা যৌন মিলনে সম্মতি দিতে পারে না। এরপর অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারা প্রযুক্ত হতে পারে, অর্থাৎ ধর্ষণ। আগের আইনে বলা ছিল, যদি কোনও মহিলা আঘাতের ভয়ে বা ভুল তথ্য জেনে যৌন মিলনে সম্মতি দিয়ে থাকেন বা যদি ভয় থেকে বা ভুল ধারণা থেকে যৌনতা করে থাকেন তাহলে সেটা সম্মতি হিসেবে গ্রাহ্য হবে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোলেবাবা, সদগুরু, রামদেবের 'ভণ্ডামির' বিরুদ্ধে আইন আনা কতটা জরুরি?

Hathras Bhole Baba Fake Godman: রবিশঙ্কর এবং রামদেব ২০১৪ সালের আগে রীতিমতো বিজেপির হয়ে ঘুরিয়ে প্রচার করেছিলেন।

পুলিশ আধিকারিকরা বলছেন, ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারায় বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়া পুরুষদের গ্রেফতার করা এখন অনেক সহজ। ধারা ৬৯ অনুযায়ী 'নারীর সতীত্ব'-কে আইনত একটি 'গুণ' হিসেবে দেখা হয়েছে। পাশাপাশি মহিলাদের 'সুরক্ষা' করার পিতৃতান্ত্রিক ধারণাটিও রয়েছে এই ধারার নেপথ্যে।

আইনজীবীদের যুক্তি, আদালতে বিবাহের অভিপ্রায় প্রমাণ করা এবং এটিকে 'মিথ্যা প্রতিশ্রুতি' হিসাবে প্রমাণ করা কঠিন। 'বিয়ের প্রতিশ্রুতি' যে সত্য তা বিয়ে না হলে কীভাবেই বা কেউ প্রমাণ করতে পারে? আসল উদ্দেশ্য যে যৌনতা নয়, বিয়েই করা তা কীভাবে পরিষ্কার প্রমাণ দিয়ে বোঝানো সম্ভব? আইনজীবীরা বলছেন, বিয়ে করার ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে সম্পর্ক শেষ হতে পারে। কাউকে বিয়ে করার ইচ্ছা ছিল প্রমাণ করা তাই স্বাভাবিকভাবেই কঠিন।

বিশ্বের কোথাও এই ধরনের আইন নেই। এই আইনের ফলে যে কোনও প্রেমের সম্পর্ক ভাঙলেই, ব্রেক আপ হলেই ওই মহিলা সঙ্গীর অভিযোগ দায়ের করার ঝুঁকি থেকে যাচ্ছে তা সে সম্পর্ক যেভাবেই শেষ হোক না কেন।

এই আইনে প্রাথমিক তদন্তের পরই অভিযুক্তকে গ্রেফতার করা যাবে। পুলিশকে পরিস্থিতিগত প্রমাণ জোগাড় করতে হবে যে বিয়ে করার প্রতিশ্রুতি ছিল এবং তা দিয়েই যৌন মিলন হয়েছিল, যা আদালতে প্রমাণ করা কঠিন হবে। মেসেজ, কল রেকর্ডিং এবং ছবি প্রতিশ্রুতি লঙ্ঘনের প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে। তবে তাতেও এমনটা প্রমাণ করা কঠিন যে প্রতিশ্রুত বিয়ের ভিত্তিতেই যৌন সম্পর্ক স্থাপন করা হয়েছিল। এই আইনে গ্রেফতার হলে বছরের পর বছর আদালতে মামলা চলবে এবং অভিযুক্তের বাকি জীবন তুমুল ক্ষতির মুখে পড়তে পারে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।