সত্যিই ভারতের গোয়েন্দা জড়িত মার্কিন দেশের খালিস্তানি হত্যার ষড়যন্ত্রে?

India Canada Conflict: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলছেন, ভারত কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। ভারতীয় কর্মকর্তারা শিখ কর্মীদের বিরুদ্ধে হিংসা ছড়াচ্ছেন।

inscript
২ মিনিট
সত্যিই ভারতের গোয়েন্দা জড়িত মার্কিন দেশের খালিস্তানি হত্যার ষড়যন্ত্রে?

কানাডা বলেছে, ভারতের আধিকারিকরা সেই দেশে খালিস্তানি হত্যায় জড়িত। সেই অভিযোগে ৬ ভারতীয় কূটনীতিককে বহিষ্কারও করেছে কানাডা। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, একজন প্রাক্তন ভারতীয় গোয়েন্দা আধিকারিক নাকি গত বছর নিউইয়র্কে একজন শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করার নির্দেশ দিয়েছিলেন। এই গোয়েন্দা আধিকারিকের নাম বিকাশ যাদব। ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং স্পাই সার্ভিসের প্রাক্তন অফিসার ছিলেন তিনি। হত্যার ষড়যন্ত্রের অভিযোগের পাশাপাশি বিকাশ যাদবের বিরুদ্ধেও আর্থিক তছরুপেরও অভিযোগ রয়েছে।

হত্যার বিষয়টি গত বছর প্রথম প্রকাশ্যে আসে। নিখিল গুপ্তা নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তাঁকে মার্কিন নাগরিক তথা শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার জন্য ভারত সরকারের তৎকালীন কোনও এক সরকারি কর্মচারী নিয়োগ করেছিলেন। এফবিআইয়ের ডিরেক্টর ক্রিস্টোফার ওয়ে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী যে কেউ নিজেদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারে। তা করার জন্য তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার মানসিকতা থেকে হিংসা বা অন্যান্য কোনও ক্ষতি করার প্রচেষ্টা সহ্য করবে না এফবিআই।

হত্যার ষড়যন্ত্র বানচাল করায় ভারতীয় আধিকারিকের জড়িত থাকার ঘটনায় তদন্তকারী ভারত সরকারের এক কমিটি গত মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে মার্কিন বিচার বিভাগের দাবি খতিয়ে দেখার জন্য চাপ দিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
খালিস্তানি হত্যায় সত্যিই জড়িয়ে ভারত? কেন ৬ কূটনীতিককে বহিষ্কার করল কানাডা?

India Canada Conflict: মার্কিন এবং কানাডিয়ান কর্মকর্তারা বলছেন, নিজ্জর হত্যাকাণ্ড এবং পান্নুনের বিরুদ্ধে ষড়যন্ত্র একই গোষ্ঠীর কর্মকর্তাদের কাজ ছিল।

২০২৩ সালে কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কানাডা ছয় ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করার পরে ভারতও কানাডার কূটনীতিকদের বহিষ্কারের নির্দেশ দিয়েছে এবং কানাডার অভিযোগ অস্বীকার করেছে।

শিখ সমাজকর্মী হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় ভারতের বিরুদ্ধে প্রতিবাদের মুখর পাকিস্তানের শিখ সংখ্যালঘু সদস্যরাও। খলিস্তানের আন্দোলন মূলত শিখদের স্বাধীনতা আন্দোলন। শিখরা নিজেদের জন্য একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে ভারতে খালিস্তান বিদ্রোহের ফলে হাজার হাজার মানুষের মৃত্যুও হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলছেন, ভারত কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। ভারতীয় কর্মকর্তারা শিখ কর্মীদের বিরুদ্ধে হিংসা ছড়াচ্ছেন। অন্যদিকে, ভারত শিখ বিচ্ছিন্নতাবাদীদের সন্ত্রাসবাদী বলে মনে করে। মনে করে, দেশের নিরাপত্তার জন্য এই শিখ বিচ্ছিন্নতাবাদী বা খালিস্তানপন্থীরা বিপজ্জনক।

এই প্রথম, ভারত সরকারকে সরাসরি এমন একটি মামলায় জড়িয়েছে মার্কিন দেশ। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য চিনের প্রচেষ্টা চলছে। তা মোকাবিলার লক্ষ্যে ওয়াশিংটন এবং নয়াদিল্লি কৌশলগত সম্পর্ককে আরও গভীর করার চেষ্টাও চলছে। এরই মাঝে এমন অভিযোগগুলি প্রকাশ্যে আসছে। বিকাশ যাদব এখনও ভারতেই রয়েছেন। জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাঁর প্রত্যর্পণ চাইবে।

সহকারি অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ জি ওলসেন বলেছেন, "অভিযোগগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী সম্প্রদায়কে লক্ষ্য করে প্রাণঘাতী চক্রান্ত এবং অন্যান্য ধরনের সহিংস আন্তর্জাতিক দমন-পীড়ন বৃদ্ধির একটি গুরুতর উদাহরণ।" মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি মনে করছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাই সম্ভবত এই চক্রান্তের অনুমোদন দিয়েছেন। বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ২০২৩ সালের জুলাইয়ের শেষ দিকে এই চক্রান্ত এবং ভারত সরকারের সঙ্গে এর সম্ভাব্য যোগসূত্র সম্পর্কে জানতে পেরেছিলেন। কানাডার কর্মকর্তারা মোদির প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানায় রেখেছে। কাদের নির্দেশে খালিস্তানিদের নিকেশ করার পরিকল্পনা করছেন ভারতীয় কূটনীতিকরা, সেই অনুসন্ধানই করছে মার্কিন গোয়েন্দারা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।