সিকিমের নির্জনতম গ্রাম আপনার অপেক্ষায়! পুজোর ভিড় এড়াতে প্ল‍্যান করুন আজই

Offbeat Sikkim: সাং, পূর্ব সিকিমের একটি ছোট্ট গ্রাম। ঠিক যেরকম চান প্রকৃতিপ্রেমী মানুষরা।

Satyaki Tat
৩ মিনিট
সিকিমের নির্জনতম গ্রাম আপনার অপেক্ষায়! পুজোর ভিড় এড়াতে প্ল‍্যান করুন আজই

অফবিট। আজকাল এই শব্দটি বেশ জনপ্রিয় হয়েছে। বিশ্বায়ন এবং উদার অর্থনীতির জোরে বাড়ছে মধ্যবিত্তর সংখ্যা, বাড়ছে তাদের ক্রয়ক্ষমতা, এবং স্বাভাবিকভাবেই দ্রুত এবং ব্যস্ত জীবনের ফাঁকে তারা ভ্রমণ করতে চাইবেই। তাই অফ সিজন বলে আজকাল সেরকম কিছু হয় না। শুধু ভরা বর্ষায় মানুষ কম পাহাড়ে যান। আর অফ সিজন শব্দটির জনপ্রিয়তা যত কমেছে, ততই বেড়েছে অফবিটের জনপ্রিয়তা। জনপ্রিয় স্থানগুলিতে আজকাল এতই ভিড় হয় যে, শান্তিপ্রিয় মানুষ, যাঁরা পাহাড়ের কোলে, সবুজের ছায়ায়, একটু নিরিবিলিতে সময় কাটাতে চান, তাঁরা সবাই এখন খোঁজ করছেন অফবিট জায়গার। এরই মধ্যে, মাত্র দু'-তিন বছরেই অফবিট অনেক পর্যটনস্থলও আবার জনপ্রিয় হয়ে গেছে। তাই প্রকৃতিপ্রেমীদের দুর্ভোগের আর শেষ নেই।

তবে তাঁদের জন্য সুখবর আছে। বিশেষ করে তাঁদের জন্যে, যাঁরা সিকিম যেতে ভীষণ ভালবাসেন। কিন্তু তাঁদের বরাবরই অভিযোগ, যে সিকিমের বেশিরভাগটাই এত গ্যা‌ংটক-কেন্দ্রিক, আর গ্যাংটক এখন এত ঘিঞ্জি হয়ে গেছে, তাঁদের খুব সমস্যায় পড়তে হয়। বিশেষ করে, আপনি যদি উত্তর সিকিম যেতে চান, তাহলে আপনার কাছে গ্যাংটক ছাড়া আর কোনও উপায় নেই। বা বলা যেতে পারে, ছিল না। কিন্তু এখন আছে। সুখবরটা হলো, সিকিমে এক নতুন অফবিট স্থানের শুধু খোঁজ পাওয়া গেছে তা নয়, সেই স্থান থেকে উত্তর সিকিম দ্রুত যাওয়ার উপায়ও পাওয়া গেছে।

আমাদের কে এই সুখবর এনে দিয়েছেন ভ্রমণ সংস্থা 'হলিডে৯৯৯'-এর কর্ণধার অভীক গুপ্ত। তিনি খোঁজ দিয়েছেন সাং-এর। পূর্ব সিকিমের একটি ছোট্ট গ্রাম। ঠিক যেরকম চান প্রকৃতিপ্রেমী মানুষেরা। পাহাড়ের কোলে একদল শান্ত, নিরিবিলি, একটি ছবির মতো অপূর্ব সুন্দর গ্রাম, সারাদিন ধরে যেখানে শুধুমাত্র শুনতে পাবেন হাজার হাজার পাখির গান। এই গ্রামে নানা ধরনের পাখির বাস। অভীক জানালেন যে, পাখিদের সমীক্ষা শুরু হবে পুজোর পর।

এই গ্রামে পৌঁছনোও ভীষণ সোজা। বিখ্যাত রুমটেক মনাস্ট্রির কথা নিশ্চয়ই শুনেছেন। সিকিমের সবচেয়ে বৃহৎ মনাস্ট্রি। গ্যাংটকের কাছে একটি বিখ্যাত জায়গা। সেই রুমটেক মনাস্ট্রি থেকে খানিক দূরত্বেই সাং। সেই সাং-এ বুটিক ভিলা চালু করেছেন অভীকরা এবং সেই ভিলাকে কেন্দ্র করেই গড়ে তোলা হচ্ছে সেই অঞ্চলটিকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দিঘা-পুরী-দার্জিলিং নয়, বাঙালির মনে জায়গা পাকা করছে চটকপুর

Chatakpur Eco Village: দার্জিলিং থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে সিঞ্চল ওয়াইল্ড লাইফ স্যানচুয়ারির অন্তর্গত ছোট্ট গ্রাম চটকপুর। উচ্চতা দার্জিলিঙের চেয়েও বেশি, ৭৮৮৭ ফুট।

সাং-এর নিসর্গ চোখ কাড়বেই

শুধু নৈসর্গিক দৃশ্য নয়, অভীক আমাদের আরও অনেক কারণ দিচ্ছেন সাং ভ্রমণ করে আসার। আগেই উল্লেখ করা হয়েছে, সাং-এর পাখির সমারোহর কথা। তিনি দাবি করছেন, পক্ষীপ্রেমীদের স্বর্গরাজ্য হলো এই সাং। সেই কারণেই সমীক্ষা করে তারা দেখতে চান, কোন প্রজাতির পাখি কত সংখ্যায় ওই গ্রামে আছে। সেক্ষেত্রে ওই অঞ্চলের পর্যটনকেও আরও বেশি মজবুত করতে পারবেন তাঁরা।

অভীক আরও জানাচ্ছেন যে, ওই গ্রাম থেকে খানিক দূরেই আছে পোখরি, যেখানে ট্রেক করে যাওয়া যায়। অর্থাৎ, শুধু নিরিবিলিতে গিয়ে বিশ্রাম নয়, চাইলে ট্রেক করার রোমাঞ্চও উপভোগ করার অবকাশ রয়েছে এই গ্রামে। স্থানীয় বাসিন্দারাই আপনাকে নিয়ে যাবেন, সাহায্য করবেন গাইড হিসেবে। আরও একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকার সুযোগ থাকবে আপনার জন্য। সাং-এর উল্টোদিকের পাহাড় একেবারে ঘন জঙ্গল, এবং সেই জঙ্গলে আপনি দেখা পেতে পারেন রেড পান্ডার। হ্যাঁ, শুনতে অবিশ্বাস‍্য লাগলেও অভীকবাবু জানাচ্ছেন যে, এই বিরল অভিজ্ঞতা সাং-এ আপনার হবেই।

রুমটেক বুটিক নেস্ট

অবস্থানগত দিক থেকেও সাং একটি দুর্ধর্ষ স্থান। এটি শুধুমাত্র যে গ্যাংটকের কাছে, তা নয়। সাং থেকে পূর্ব এবং উত্তর সিকিমের সমস্ত পর্যটনস্থল যাওয়া সম্ভব, খুব সহজে এবং গ্যাংটকের থেকে বেশ দ্রুতই পৌঁছনো সম্ভব। উত্তর সিকিম যাওয়ার পথের সিংথাম মঙ্গন অনেক কম সময়ে আপনি পৌঁছে যাবেন যদি সাং থেকে রওনা দেন। এছাড়া, সাং থেকে দু'-ঘণ্টার মধ্যে নামচি আর আড়াই ঘণ্টার মধ্যে রাবাংলা গিয়ে ঘুরে আসা যায়। সাং থেকে পেলিং যেতে লাগে মাত্র চার ঘণ্টা। আর এখানে থাকার বন্দোবস্ত রয়েছে রুমটেক বুটিক নেস্ট-এ, যেটি একটি ডিলাক্স ভিলা। যার কর্ণধার রাজা দাশগুপ্ত ও রাখি মিত্র সরকার। এখানে থেকেই ঘোরা যাবে সাং।

একেবারে নতুন একটি জায়গা, যেখানে এখনও বেশি পর্যটকের আগমন হয়নি। এই সুযোগ হাতছাড়া করবেন না। সামনে শীত আসছে। উপভোগ করে আসুন পাহাড়ের কোলে এই ছোট্ট নৈসর্গিক গ্রামের সৌন্দর্য।

লিখেছেন
Satyaki Tat
Satyaki Tat
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।