এনডিএ বনাম ইন্ডিয়া, দেশের নামে বিজেপির আসন টলাতে পারবে কি বিরোধী মহাজোট?

NDA VS INDIA: ২০২৪ লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ব্রহ্মাস্ত্র 'ইন্ডিয়া'। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়ান্স, যেখানে এক ছাদের তলায় এসেছে অন্তত ২৬টি বিজেপি বিরোধী দল।

Sohini Das
৩ মিনিট
এনডিএ বনাম ইন্ডিয়া, দেশের নামে বিজেপির আসন টলাতে পারবে কি বিরোধী মহাজোট?

একটা সময় হতোদ্যম ভারতীয় ক্রিকেট দলের মনোবল বাড়াতে টনিকের মতো কাজ করেছিল 'টিম ইন্ডিয়া' স্লোগান। সৌরভ গাঙ্গুলির হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এবার রাজনৈতিক মঞ্চেও কি কাজ করতে চলেছে সেই একই টনিক? বেশ কয়েক বছর ধরেই মোদি বিরোধিতায় গলা ফাটিয়ে আসছে কংগ্রেস-সহ একাধিক অ-বিজেপি দল। তবে এখনও পর্যন্ত শিকেয় ছেঁড়েনি কিছুই। বরং যত দিন গিয়েছে আরও ফুলে ফেঁপে উঠেছে বিজেপি ও তার এনডিএ জোট। প্রতিবার ভোট এলেই নয়া উদ্যমে বিজেপি বিরোধিতায় ঝাঁপায় বাকি দলগুলি। গড়ে ওঠে জোটও।

দেখতে দেখতে দোরগোরায় ফের লোকসভা ভোট। এবার কি বদলাতে চলেছে ভারতের ভাগ্য। অন্তত তেমন অভিপ্রায় নিয়েই কোমর বেঁধে তৈরি হল নয়া জোট। আর ইউপিএ নয়। ২০২৪ লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ব্রহ্মাস্ত্র 'ইন্ডিয়া'। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়ান্স, যেখানে এক ছাদের তলায় এসেছে অন্তত ২৬টি বিজেপি বিরোধী দল। এনডিএ বনাম ইন্ডিয়া- আপাতত রাজ্য-রাজনীতির চর্চার মূল বিষয় এটাই।

গত বছর পর্যন্ত কংগ্রেসের সঙ্গে এক ছাদের তলায় লড়তে নিমরাজি ছিল তৃণমূল কংগ্রেস। বরং তৃণমূল নেতৃত্ব জোর দিয়েছিল ত্রিপুরা, গোয়ার মতো ছোট রাজ্যগুলিতে সংগঠন বাড়াতে। তবে সেখানে কার্যত মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। ইতিমধ্যেই দলের মুকুট থেকে খোয়া গিয়েছে জাতীয় দলের তকমাও। ফলে এ বছর একা লড়ার পথ ছেড়ে বিরোধী জোটের ছাতার তলাতে আসতেই বেশি আগ্রহী। এমনকী হাতেদের সঙ্গে হাত মেলাতেও তেমন অসুবিধা নেই তৃণমূলের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেশের মুখ গুজরাত আর বিজেপিই! কেন ধামাচাপা পড়ে গেল আপ ও কংগ্রেসের জয়?

Gujarat BJP: গুজরাতের মতো একটি ‘উন্নত’ রাজ্যের বেশিরভাগ নির্বাচক যদি বিজেপিকেই বেছে নেন, তাহলে গণতান্ত্রিক আকাঙ্খার জন্য কেন আর অন্যদলকে ভোট দেওয়া?

মঙ্গলবার বেঙ্গালুরুতে বৈঠকে বসল ২৬টি বিরোধী দল। সেখানেই বিজেপিকে সমূলে উৎখাত করতে ঐক্যবদ্ধ লড়াই লড়ার ব্যপারে একজোট হয় ওই ২৬টি দল। কে নেই সেই দলে। কংগ্রেস থেকে তৃণমূল, সিপিএম থেকে সমাজবাদী পার্টি, আরজেডি থেকে শিবসেনা। এমনকী সদ্য় নেতা হারানো দল এনসিপি-ও যোগ দিয়েছে ওই বিরোধী জোটে। যদিও বৈঠক শেষে মতপার্থক্য থেকে গেল অনেকাংশেই। বহু ক্ষেত্রেই পারস্পরিক ক্ষেত্রে সম্বোধন এড়ালেন একাধিক নেতা-নেত্রী। তার পরেও তৈরি হল সম্ভাবনা। একচেটিয়া বিজেপিশক্তির বিরুদ্ধে গড়ে ওঠা জোটের সম্মিলিত লড়াই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
একাই ম্যাজিক ফিগার পার? যেভাবে বিজেপিকে ঠেকাতে সফল হলো কংগ্রেস...

Karnataka Election Results 2023: বিজেপির দক্ষিণ দুর্গ কর্ণাটক গেরুয়া দলের হাতছাড়া হতে চলেছে একথা বলাই যায়।

মূল শক্তি বিজেপি হলেও, তারা কিন্তু একা নয়। ফলে জোট 'ইন্ডিয়া'-কে লড়তে হবে কার্যত ৩১টি দলের বিরুদ্ধে। সকলে মিলে এনডিএ। যেখানে রয়েছে একনাথ শিন্ডের শিবসেনা, অজিত পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, রাষ্ট্রিয়া লোকজনশক্তি পার্টি-সহ একাধিক ছোটবড় দল। ফলে বলাই বাহুল্য খুব একটা সহজ হবে না এই লড়াই। তবে এতদিন যেভাবে ফাঁকা মাঠে গোল করে আসছিল বিজেপি, সেই আত্মবিশ্বাসে খানিকটা হলেও ফাটল ধরানো যেতে পারে। দলীয় কোন্দল, যথাযথ নেতৃত্বের অভাব- একাধিক কারণে কংগ্রেসের অবস্থা ক্রমক্ষয়িষ্ণু। দুএকটা ব্যতিক্রমী জায়গা ছাড়া বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পারছে না হাত-পার্টি। তবে গোড়া থেকেই তারা বিজেপি বিরোধী জোট করার পক্ষে। গত ভোটের আগেও একাধিক বার সেই চেষ্টা করেছে কংগ্রেস। তবে সমস্ত বিজেপি বিরোধী দলকে একছাতার তলায় আনতে বারবার ব্যর্থ হয়েছেন বর্ষিয়ান নেত্রী সনিয়া গান্ধি। অবশেষে তাঁর সেই স্বপ্ন কিছুটা হলেও রূপ পেতে চলেছে। প্রাথমিক পর্যায়ে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও না আঁচালে বিশ্বাস নেই। 'ইন্ডিয়া' জোট নিয়েও খানিকটা তেমনই ধন্ধে রয়েছে দেশের মানুষ।

গত ২৩ জুন পটনার সভা থেকেই চলছিল জল্পনা। কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে আদর্শগত মতপার্থক্যকে দূরে সরিয়ে রেখে লোকসভা ভোটে জোট বেঁধে লড়ার কথা শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। তবু যেন ঠিক করে তালমিল হচ্ছিল না। মঙ্গলবারও পুরোপুরি হল না। কিন্তু জোট বাধার দিকে বেশ খানিকটা এগিয়ে গেল অবিজেপি দলগুলো। আর তার পরেই একাধিক নেতৃত্বের মুখে শোনা গেল 'চক দে ইন্ডিয়া'-র মতো স্লোগান।

এদিকে, মঙ্গলবারই আবার নিজেদের জোটের আয়তন বাজিয়ে দেখে নিল বিজেপি। এদিন দিল্লিতে বৈঠকে বসে বিজেপি সমর্থিত ৩৮টি রাজনৈতিক দল। সেখান থেকে জোট 'ইন্ডিয়া'-কে বিঁধতেও ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস ও তার জোটসঙ্গীদের 'পরিবার ও দুর্নীতির জোট' বলে কটাক্ষ করেন মোদি। তিনি এ-ও জানান, তাদের জোট ইতিমধ্যেই পরীক্ষিত। এবং দেশের উন্নতি ও আঞ্চলিক উন্নয়নের জন্যই এই সংঘবদ্ধতা। মোদির এই বক্তব্যকে ঘিরে তির্যক মন্তব্য ছুড়ে দেয় বিরোধী জোট 'ইন্ডিয়া'-ও। তাদের বক্তব্য, বিরোধী জোট দেখে ভয় পেয়েই তড়িঘড়ি বৈঠক ডেকেছিল বিজেপি।

তবে বিজেপি ভয় পেয়েছে কি পাইনি, সেটা এখন তত বড় কথা নয়। কিন্তু সনিয়া,মমতা, সীতারাম ইয়েচুরি, নীতিশ কুমারের মতো একাধিক মতাদর্শের নেতৃত্বরা মিলে সত্যিই কি টেকাতে পারবেন বিজেপি বিরোধী এই মহাজোট। সত্যিই কি গাঙ্গুলির 'টিম ইন্ডিয়া'-র মতোই 'তোর টিমে তোর পাশে' হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামবে 'ইন্ডিয়া' জোট? সে কথাই আপাতত ভাবাচ্ছে জাতীয় রাজনীতির পর্যবেক্ষক ও বিশেষজ্ঞের।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?