মাসের ১৫ দিনেই ৭,৫০০ কর্মী ছাঁটাই! যে বিপদের মুখে দাঁড়িয়ে আইটি কর্মীরা

Google and Amazon Lay off : Layoffs.fyi অনুসারে, সামগ্রিকভাবে প্রযুক্তি সংস্থাগুলি জানুয়ারিতে এখনও পর্যন্ত ৭,৫০০-রও বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

inscript
৩ মিনিট
মাসের ১৫ দিনেই ৭,৫০০ কর্মী ছাঁটাই! যে বিপদের মুখে দাঁড়িয়ে আইটি কর্মীরা

গতবছরের শুরুটাও ছিল ঠিক একইরকম। প্রথম মাসেই ছাঁটাইয়ের বন্যা দেখেছিল তাবড় তাবড় প্রযুক্তি সংস্থাগুলি। বন্যার ধাক্কা যে এখনও একই তা ফের প্রমাণ করল গুগল, অ্যামাজন। গুগল এবং অ্যামাজনে সাম্প্রতিক যে ছাঁটাই হয়েছে, তা সাফ ইঙ্গিত দিচ্ছে যে এই বড় সংস্থাগুলি ২০২৪ সালে চাকরি আরও কমাবে কারণ AI-তে বড় বিনিয়োগ করতে চলেছে তারা৷

বাণিজ্য বিশ্লেষক এবং শিল্প বিশেষজ্ঞরা বলছেন, এই বছর ছোট ছোট করে ধাপে ধাপে ছাঁটাই হবে এবং তা আরও নির্দিষ্ট হবে। যে সংস্থাগুলি এআই-এর দৌড়ে নেমেছে তাদের প্রযুক্তিতে মিলিয়ন ডলার ব্যয় করার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা বেশি।

অ্যালফাবেট গত সপ্তাহেই জানায়, সংস্থাটি এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় ক্ষেত্রে বিনিয়োগ করার পরিকল্পনা করেছে, এটিই তাদের অগ্রাধিকার। Google ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইউনিট এবং পিক্সেল এবং ফিটবিটের টিম সহ একাধিক বিভাগে প্রায় এক হাজার কর্মচারীকে ছাঁটাই করেছে৷ এমনকী গুগলের বিজ্ঞাপন ব্যবসাও রেহাই পায়নি। এক প্রতিবেদনে বলা হয়েছে বিজ্ঞাপন বিভাগে শ'য়ে শ'য়ে কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কারও পৌষমাস, কারও সর্বনাশ! বিপুল কর্মী ছাঁটাইয়ের বাজারে যে চাকরির দরজা খুলে দিল জার্মানি

Germany Hiring Tech Laid Off Workers : ‘সুযোগের সদ্ব্যবহার’ করতে নেমে পড়েছে জার্মানির বেশকিছু সংস্থা। আমেরিকার এমন ‘সর্বনাশ’-এ ‘পৌষমাস’ তাদের।

Amazon.com গত সপ্তাহে তার স্ট্রিমিং এবং স্টুডিও অপারেশনে কয়েকশোরও বেশি কর্মী ছাঁটাই করেছে। প্রতিবেদন বলছে, অ্যামাজনের টুইচ লাইভ-স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং অডিবল অডিওবুক বিভাগেও শ'য়ে শ'য়ে কর্মী চাকরি হারিয়েছেন। Layoffs.fyi অনুসারে, সামগ্রিকভাবে প্রযুক্তি সংস্থাগুলি জানুয়ারিতে এখনও পর্যন্ত ৭,৫০০-রও বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

ডি.এ. ডেভিডসন অ্যান্ড কোম্পানির বিশ্লেষক গিল লুরিয়া বলছেন, কোনও সংস্থাই এআই বিপ্লব থেকে পিছিয়ে থাকতে চায় না। সমস্ত টেক জায়ান্টরাই জানিয়েছে তাদের এই প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা রয়েছে এবং এআইকে তারা অগ্রাধিকার দিচ্ছে, তাতে অন্যদের ছাঁটাই করতে হলেও অসুবিধা নেই।

গুগল এবং অ্যামাজন দুই সংস্থাই AI ব্যবহারের প্রচেষ্টায় উঠেপড়ে বিনিয়োগ করছে। গুগল এই AIদৌড়ে মাইক্রোসফটের সঙ্গে লরাই চালাচ্ছে। গত মাসেই বহু প্রতীক্ষিত জেমিনি মডেল প্রকাশ্যে এসেছে। অন্যদিকে অ্যামাজন ChatGPT-নির্মাতা ওপেনএআই-এর GPT-4 মডেলের সঙ্গে পাল্লা দিতে 'অলিম্পাস' ছদ্মনামে একটি মডেল তৈরি করছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সাংবাদিকতার ভবিষ্যৎ! ছাঁটাইয়ের পর অফিসের সামনেই পোহা বিক্রি করছেন রিপোর্টার

Journalist Selling Poha: সাংবাদিক হয়ে দেশ বদলানোর স্বপ্ন দেখেছিলেন দাদন। আর এখন পোহা বিক্রি করছেন দেশের অন্যতম বড় সংবাদ সংস্থার অফিসের সামনেই।

এত কিছু সত্ত্বেও, ছাঁটাইয়ের মোট পরিমাণ গত বছরের ব্যাপক আকারের তুলনায় অনেক কম হবে বলেই আশা করা হচ্ছে। এই মাসের শুরুর দিকে চ্যালেঞ্জার, গ্রে এবং ক্রিসমাস-এর একটি প্রতিবেদন অনুসারে, প্রযুক্তি খাতে ২০২৩ সালে ১৬৮,০৩২টি চাকরি কমানো হয়েছে। এই প্রযুক্তি শিল্পে সর্বোচ্চ সংখ্যক ছাঁটাই দেখেছিল বিশ্ব।

অ্যালফাবেট, মাইক্রোসফট, অ্যামাজন এবং মেটা সহ টেক জায়ান্টগুলিতে হাজার হাজার মানুষের চাকরি চলে যায়, অথচ সিইও মার্ক জুকারবার্গ বলেছিলেন ২০২৩ সাল হচ্ছে 'ইয়ার অফ এফিশিয়েন্সি'।

গ্লোবালডেটা বিশ্লেষক বিট্রিজ ভ্যালে বলেছেন, গত বছরের মতোই ছাঁটাই হবে তা তিনি মনে করেন না। গত বছর প্রযুক্তি সংস্থাগুলি মহামারী চলাকালীন তাদের নিয়োগ করা সমস্ত কর্মচারীদের বাদ দিয়েছিল। এআই অনেকটা জায়গা দখল করছে একথা সত্য। তবে এর অর্থ কেবল প্রযুক্তি সংস্থাগুলিই তাদের নিয়োগের বিষয়ে অগ্রাধিকারকে পরিবর্তন করবে।

কিছু কারিগরি সংস্থা এআই-এর কাজের দায়িত্ব সামলানোর জন্য মোটা বেতনের চাকরির অফারও দিয়েছে। গত বছর একটি প্রতিবেদনে বলা হয়েছিল, হিঞ্জ ডেটিং অ্যাপ বছরে ৩৯৮,০০০ ডলারের বেতন সহ AI-এর একজন ভাইস প্রেসিডেন্ট খুঁজছিল। অ্যামাজনও সর্বোচ্চ বেতন অফার করেছিল অ্যাপ্লায়েড সায়েন্স এবং genAI-এর একজন সিনিয়র ম্যানেজারের জন্য, বছরে মাইনে ৩৪০,৩০০ ডলার। কলম্বিয়া বিজনেস স্কুলের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ড্যানিয়েল কেউম বলছেন, ইতিহাস বলছে, নতুন প্রযুক্তি থেকে লাভজনক অর্থ উপার্জন করতে এক দশক বা তারও বেশি সময় লাগতে পারে। ফলে এই টেক জায়ান্টরা এআইতে বিনিয়োগ করলেই যে চড়া লাভ পাবেন এখনই, তা নয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।