২০ দিন পর প্রথম মুখ খুললেন রাষ্ট্রপতি! আরজি কর প্রসঙ্গে কী বলছেন দ্রৌপদী মুর্মু?

President Droupadi Murmu on RG Kar Rape: আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ২০ দিন পেরিয়ে যাওয়ার পরে এই প্রথম মুখ খুললেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

inscript
২ মিনিট
২০ দিন পর প্রথম মুখ খুললেন রাষ্ট্রপতি! আরজি কর প্রসঙ্গে কী বলছেন দ্রৌপদী মুর্মু?

আরজি কর ধর্ষণ ও হত্যাকাণ্ডে দেশের শাসকদলের শীর্ষ ব্যক্তিদের তরফে অদ্ভুত নীরবতা চোখ এড়িয়ে যাওয়ার নয়। আরজি কর হাসপাতালের মধ্যে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মর্মান্তিক হত্যার ২০ দিন পেরিয়ে যাওয়ার পরে এই প্রথম ধর্ষণ ও হত্যা প্রসঙ্গে মুখ খুললেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিজের প্রথম প্রকাশ্য বিবৃতিতে দ্রৌপদী বলেছেন, এই ঘটনায় তিনি 'হতাশাগ্রস্ত এবং আতঙ্কিত'। দ্রৌপদী মুর্মু বলছেন, মানুষ আসলে 'সম্মিলিত স্মৃতিভ্রংশ'-এর সমস্যায় ভুগছে। বারেবারে দেশে এমন ঘটনা ঘটার পরেও, শাস্তি হওয়ার পরেও আবারও মহিলাদের হেনস্থা, নির্মমভাবে হত্যা প্রমাণ করছে মানুষের কিছুই মনে থাকে না।

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া একান্ত সাক্ষাত্কারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলছেন, মেয়েদের নিম্নতর মানুষ ভাবা, কম শক্তিশালী ভাবা, কম বুদ্ধিমান ভাবা একটা রোগ। এমন মানসিকতা যে এখনও রয়েছে তা 'দুঃখজনক'। দ্রৌপদী মুর্মু বলছেন, "কোনও সভ্য সমাজ মেয়ে-বোনদের এই ধরনের নৃশংসতার শিকার হতে দিতে পারে না... যথেষ্ট হয়েছে! নির্ভয়ার ঘটনার (২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যা) পর ১২ বছর কেটে গেছে, এই ১২ বছরে অগণিত ধর্ষণের ঘটনা ঘটেছে। সমাজ ভুলে গেছে... এই সম্মিলিত স্মৃতিভ্রংশ এক ঘৃণ্য বিষয়।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতে পর্নোগ্রাফি দেখা, শেয়ার করা কি অপরাধ? কী বলছে দেশের আইন?

Pornography Law in India: ভারত সরকার পর্নোগ্রাফিক ওয়েবসাইটগুলিও ব্লক করেছে। কেউ যখন এই ব্লকড ওয়েবসাইটে ঢুকতে চেষ্টা করেন, তখন ইন্টারনেট সংযোগ কাজ করে না

আরজি করের ঘটনার পরেই উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রে নার্সদের ধর্ষণের খবর পাওয়া যায়। সারা দেশেই মহিলাদের বিরুদ্ধে হিংসা বাড়ছে। মালায়ালাম চলচ্চিত্র শিল্পে অভিনেতা ও পরিচালকদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলছেন বহু অভিনেত্রী ও মহিলারাই। এই ঘটনাগুলিকেও পৃথক বলে মনে করছেন না রাষ্ট্রপতি। বলছেন, "যখন ছাত্র, চিকিৎসক এবং নাগরিকরা কলকাতায় বিক্ষোভ করছে, অপরাধীরা অন্যত্র এই একই নৃশংস কাজ ঘটিয়ে চলেছে।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
যৌনাঙ্গে রড, দেহ ৩৫ টুকরো! অপরাধীকে নৃশংসতা শেখায় আসলে কারা?

India's Daughter: জ্যোতির যৌনাঙ্গ দিয়ে ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছিল তারা। "ভেতর থেকে কিছু লম্বা লম্বা জিনিস বেরোল। নাড়িভুঁড়িই হবে," যেমন করে মুরগি কাটা হলে বেরিয়ে আসে, যেন ততটাই স্বাভাবিক

আরজি কর হাসপাতালে ওই তরুণী চিকিৎসকের মৃতদেহ পাওয়া যায় ৯ অগাস্ট সকালে। পোস্টমর্টেম রিপোর্টে জানা যায়, ওই চিকিৎসকের পা, হাত এবং যৌনাঙ্গে নৃশংস আঘাতের প্রমাণ রয়েছে৷ ধর্ষণ ও হত্যার ঘটনা প্রকাশ্যে আসতেই সমাজের সমস্ত স্তরের মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ধর্ষণকে আড়াল করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের মরিয়া চেষ্টা বিক্ষোভে আরও ইন্ধন জোগায়। সমস্ত সাধারণ মানুষ মিছিল জমায়েতে বিচার চেয়ে রাস্তায় নামেন। আরজি করের প্রতিবাদ ছড়িয়ে পড়ে সারা দেশের অন্য রাজ্যগুলিতেও। মামলা চলে যায় সিবিআইয়ের হাতে। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলার শুনানির ভার নেয়।

তারপর বিষয়টি তৃণমূল এবং বিরোধী দল বিজেপির সরাসরি সংঘাতে পর্যবসিত হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে। বিজেপি পুলিশের নবান্ন অভিযান দমনকে সামনে রেখে বাংলা বনধ ডাকে। ঘটনাচক্রে বিজেপির এই কর্মসূচির পরেই রাষ্ট্রপতি তাঁর প্রথম বিবৃতি দিয়েছেন। মহিলাদের বিরুদ্ধে এই ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে সামাজিক পরিবর্তনের প্রয়োজন বিষয়ে কথা বলেছেন। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে যে বিক্ষোভ চলছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই বিক্ষোভের প্রতি সমর্থন প্রকাশ করে দ্রুত বিচারের আহ্বান জানিয়েছেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?