ডবল ধামাকা! শুধু ওয়ানাড় নয়, রায়বরেলিতেও জিততে চলেছেন রাহুল গান্ধি?

Rahul Gandhi Lok Sabha Election Results: ওয়ানাড়ে তিনিই সাংসদ, এবার রায়বরেলিতেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে রাহুলের।

inscript
৩ মিনিট
ডবল ধামাকা! শুধু ওয়ানাড় নয়, রায়বরেলিতেও জিততে চলেছেন রাহুল গান্ধি?

দু'টি আসন থেকে লড়ছেন রাহুল গান্ধি, গত লোকসভা নির্বাচনের মতোই। তবে একটি আসন এবার বদলেছেন তিনি। গতবারের আমেথির বদলে বেছে নিয়েছেন মা সনিয়া গান্ধির দীর্ঘদিনের গড় রায়বরেলি। পাশাপাশি লড়ছেন ওয়ানাড় আসন থেকেও। কেরলের এই লোকসভা আসনটির সাংসদও তিনিই। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বলছে, এবারও কংগ্রেস নেতা রাহুল গান্ধি ওয়ানাড় লোকসভা আসনটি ধরে রাখবেন। এই আসনে লড়াই হয়েছে ভালোই, তবে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন রাহুল। আর রায়বরেলি? রাহুল কি দু'টি আসনেই জিতবেন এবার?

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া-র এক্সিট পোল অনুসারে, রাহুল গান্ধি কেরলের ওয়ানাড় আসনের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী এবং রাজ্য বিজেপির প্রধান কে সুরেন্দ্রনের থেকে এগিয়ে রয়েছেন। তবে শুধু বিজেপি নয়, ময়দানে রয়েছেন আরেকজন প্রার্থীও। প্রবীণ সিপিআই নেতা অ্যানি রাজা।

এক্সিট পোল একেবারে অক্ষরে অক্ষরে সত্য নাও হতে পারে। তবে ৫৪৩টি সংসদীয় নির্বাচনী এলাকায় প্রায় ৬ লক্ষ মানুষের সঙ্গে কথা বলে যে চিত্র উঠে আসছে তাতে রাহুলের দিকেই ওয়ানাড় আসনের পাল্লা ভারী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, রাহুল গান্ধি ওয়ানাড় আসনটি জিতেছিলেন ৭ লক্ষেরও বেশি ভোট পেয়ে। সেবার তিনি হারিয়েছিলেন সিপিআই প্রার্থী পিপি সুনীরকে, তিনি ২.৭ লক্ষ ভোট পেয়েছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আমেঠি নয়, লোকসভায় লড়ার জন্য কেন রায়বরেলি বাছলেন রাহুল গান্ধি?

Rahul Gandhi Raebareli Seat: প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি এই আসনে তিনবার এবং সনিয়া গান্ধি টানা পাঁচবার জিতে এই আসনে সাংসদ হয়েছিলেন।

লোকসভা নির্বাচনে কেরলে ক্ষমতাসীন বামফ্রন্ট জোট ওয়ানাড় সহ সমস্ত আসনেই প্রার্থী দিয়েছে। অথচ জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের শরিক বামেরা। পশ্চিমবঙ্গে বাম ও কংগ্রেস হাত মেলালেও কংগ্রেসের সঙ্গে কেরলে আসন ভাগাভাগিতে যায়নি বামেরা।

সিপিআই ওয়ানাড় আসনে রাহুল গান্ধির বিরুদ্ধে দলের বরিষ্ঠ নেতা অ্যানি রাজাকে প্রার্থী করে। ওয়ানাড় ছাড়াও, সিপিআই তিরুবনন্তপুরম থেকে পান্নান রবীন্দ্রনকে প্রার্থী করেছে। বর্তমানে এই আসনের দখল রয়েছে বর্তমানে কংগ্রেস নেতা শশী থারুরের কাছে। সিপিআই এবং অন্যান্য বাম দলগুলি কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সঙ্গে সরাসরি লড়াইয়ে নেমেছে।

অন্যদিকে রাহুলের হাতে রয়েছে আরেকটি আসন, গর্বের আসন। কংগ্রেসের একদা গড় রায়বরেলি। সনিয়া রাজ্যসভার সাংসদ হয়ে যাওয়ায়ে এই আসনটি ছেড়ে দেন। তাঁর পুত্র আমেঠি আসনে গতবার স্মৃতি ইরানির কাছে হেরে যান। এবার মায়ের আসন রায়বরেলিতে তিনি প্রার্থী। নিউজ ১৮-এর মেগা এক্সিট পোল বলছে রায়বরেলিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে রাহুলের। এই আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির দীনেশ প্রতাপ সিং।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৮০-র বেশি আসন পেরোতে পারবে না বিজেপি! কেন এমন বলছেন রাহুল গান্ধি?

BJP Lok Sabha Election Seats 2024: রাহুল গান্ধির দাবি, প্রধানমন্ত্রী এবং ৩/৪ জন পুঁজিপতি মিলে এই ম্যাচ গড়াপেটার কাজটা করছে।

১৯৫২ সালে ফিরোজ গান্ধি প্রথম রায়বেরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফিরোজ গান্ধির মৃত্যুর পর ১৯৬০ সালের উপনির্বাচনে কংগ্রেসের আরপি সিং এবং ১৯৬২ সালে কংগ্রেসের আরেক নেতা বৈজ নাথ কুরেলের হাতে ছিল এই আসনটি। ইন্দিরা গান্ধি নিজে এই আসনটি ১৯৬৭ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ধরে রাখেন। ১৯৮০ সালে, ইন্দিরা গান্ধি রায়বরেলি ও মেদক আসনে জেতেন কিন্তু তিনি মেদক আসনটি বেছে নেন এবং রায়বরেলি থেকে পদত্যাগ করেন। ইন্দিরা গান্ধির এক পিসি শীলা কৌল ১৯৮৯ এবং ১৯৯১ সালে রায়বরেলি আসনে জেতেন। ১৯৯৯ সালে, গান্ধি পরিবারের আরেক বন্ধু, সতীশ শর্মা রায়বরেলি আসনে জেতেন। তারপর শুরু হয় সনিয়া গান্ধির পালা।

পাঁচ দফার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করে যখন সনিয়া গান্ধি রায়বরেলি আসন ছাড়ার সিদ্ধান্ত নেন, তখন ভোটারদের একটি খোলা চিঠি লিখেছিলেন তিনি। বলেছিলেন, স্বাস্থ্য এবং বাড়তে থাকা বয়সের কারণে পরবর্তী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি।

১৯৭৭ সালে জরুরি অবস্থার প্রেক্ষিতে কংগ্রেস এই আসনটি জেতেনি। জনতা পার্টির রাজ নারায়ণ ইন্দিরা গান্ধিকে হারান। আর বিজেপির অশোক সিং ১৯৯৬ এবং ১৯৯৮ সালে এই আসন জিতেছিলেন। এবার রাহুল কংগ্রেসের এই দীর্ঘকালীন গড়কে ধরে রাখতে সত্যিই পারছেন কিনা তা জানা যাবে ৪ জুন।

এক্সিট পোল বলছে, বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স উত্তর প্রদেশে ৬৮ থেকে ৭১টি আসন জিততে পারে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ৯ থেকে ১২টি আসন জিততে পারে। এর মধ্যে কংগ্রেস তিন-থেকে ছয়টিতে জিততে পারে বলে অনুমান।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।