'অর্ডার হলে করে দে...' ! কলতনের ভাইরাল অডিও কি সত্য?

Rg Kar Protest: কুণাল ঘোষ ভাইরাল অডিও ক্লিপ শেয়ার করে লিখেছিলেন, বাম ঘনিষ্ঠ যুব সংগঠনের নেতারা ডাক্তারদের ধর্নামঞ্চে হামলা করে শাসকদলকে কাঠগড়ায় তুলতে চাইছেন

Tanvia Barua
৩ মিনিট
'অর্ডার হলে করে দে...' ! কলতনের ভাইরাল অডিও কি সত্য?

ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সিপিএম এর যুব সংগঠনের নেতা কলতান দাশগুপ্ত-কে। অভিযোগ, স্বাস্থ্য ভবনে ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ছক করেছিলেন তিনি। শুক্রবার রাতে এই ঘটনায় আটক করা হয় সঞ্জীব দাসকেও। আজ সকালে গ্রেফতার করা হয় কলতানকে। শনিবার তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ ভাইরাল অডিও ক্লিপটি শেয়ার করে লিখেছিলেন, বাম ঘনিষ্ঠ যুব সংগঠনের নেতারা ডাক্তারদের ধর্নামঞ্চে হামলা করে শাসকদলকে কাঠগড়ায় তুলতে চাইছেন। কুণালের দাবি ছিল, ফোনের যাদের কন্ঠ শোনা যাচ্ছে তাঁদের একজনের নামের প্রথম অক্ষর 'স' এবং অপর জনের নামের প্রথম অক্ষর 'ক'। এই অডিও ক্লিপের সত্যতা ইনস্ক্রিপ্ট যাচাই করেনি।

সিপিএম-এর তরফে ফিয়ার্স লেনে ধর্না চলছে। শুক্রবার রাতে সেই ধর্ণামঞ্চে কলতানও ছিল। এদিন সকালে তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে সঞ্জীবকে গ্রেফতার করা হয়। সঞ্জীবের জিজ্ঞাসাবাদের পর কলতানকে আটক করা হয়। তবে, কলতনের দাবি তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। কলতানের সঙ্গে ছিলেন সিপিএমের নেতা সংগ্রাম চট্টোপাধ্যায়। তাঁরা ট্যাক্সি করে দক্ষিণ কলকাতার দিকে যাচ্ছিলেন। টালিগঞ্জ ফাঁড়ির কাছে পৌঁছতেই ট্যাক্সি ঘিরে ফেলে পুলিশ। প্রথমে দু'জনকেই গ্রেফতার করা হয়েছিল পরে সংগ্রামকে ছেড়ে দেওয়া হয়।

অডিও ক্লিপের কথাবার্তা

প্রথম কন্ঠ - সাহেব অর্ডার করেছে।

দ্বিতীয় কন্ঠ - সাহেব?

প্রথম কন্ঠ - অর্ডার করেছে।

দ্বিতীয় কন্ঠ - হ্যাঁ।

প্রথম কন্ঠ - সল্টলেক।

দ্বিতীয় কন্ঠ - হ্যাঁ।

প্রথম কন্ঠ - ওড়াবার জন্য।

দ্বিতীয় কন্ঠ - অর্ডার হলে করে দে।

প্রথম কন্ঠ - বলছি, আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনওদিন ভয়ডর লাগেনি। কিন্তু, এখন এটা বিবেক, মানে, করাটা ঠিক হবে? এরা তো লোকের জীবন বাঁচায়।

দ্বিতীয় কন্ঠ - ফাইট টু ফিনিশ করতে বলেনি।

প্রথম কন্ঠ - হ্যাঁ?

দ্বিতীয় কন্ঠ - তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি।

প্রথম কন্ঠ - ছেলেরা মদ খেয়ে যায়। কোনো একটা বেহাত কিছু হয়ে গেলে, সেটাও তো চিন্তার বিষয়।

দ্বিতীয় কন্ঠ - সেটাও ওকে বল, যে এরকম মনে হচ্ছে কী করব?

প্রথম কন্ঠ - বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম।

দ্বিতীয় কন্ঠ - হ্যাঁ

প্রথম কন্ঠ - বাপ্পাদা বলছে, জানোয়ার হয়ে যাইনি এখনও

দ্বিতীয় কন্ঠ - হ্যাঁ, ওই মতো করেই কর।

প্রথম কন্ঠ - কী করব? মাথা ফাটানোটা ঠিক হবে?

দ্বিতীয় কন্ঠ - দেখ, খানিকটা যদি কিছু করা যায়। খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকব, যে ওরাই এটা করল।

কতখানি সত্য?

এ দিন বিধাননগর পুলিশ কমিশনারেট সাংবাদিক বৈঠক করে বলে, অডিওর সত্যতা নিয়ে কোনো সংশয় নেই। পুলিশের তরফে আরও জানানো হয় ধৃত সঞ্জীব অডিও- তে তাঁরই স্বর রয়েছে বলে মেনেও নিয়েছেন। তবে তাঁর রাজনৈতিক পরিচয় জানায়নি তিনি এখনও জানাননি। কলতানের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ আরও জানায়, তদন্তের সময় গলার স্বরের নমুনা মিলিয়ে দেখা হবে। আরও তিন জনের নাম পেয়েছে পুলিশ। সাহেব, দাদু এবং বাপ্পা। পুলিশের বক্তব্য , ধৃত সঞ্জীবের ফোনে কিছু নাম মিলেছে তার ভিত্তিতে তদন্ত চলছে।

কোন ধারায় মামলা?

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২২৪, ৩৫২, ৩৫৩- সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ধারা ২২৪ ধারায় মামলা করা হয় যখন অভিযুক্ত ব্যাক্তি গ্রেফতারের সময় বাঁধা দেয়। ধারা ৩৫২ ধারায় মামলা করা হয় যখন অভিযুক্ত ব্যাক্তি কোনো গুরুতর অপরাধ (serious assault) করে থাকেন। ৩৫৩ ধারায় মামলা করা হয় যখন কোনো আধিকারিকেরা উপর কর্তব্যরত অবস্থায় আক্রমণ করা হয়।

উল্লেখ্য তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় এই অডিও এনে বামেদের দিকে আঙুল তোলেন। ফলস কলতানকে ষড়যন্ত্র করে আটকের দাবিও তুলছে বামেদের একাংশ। অন্যদিকে সঞ্জীব অডিওতে তাঁর স্বর মেনে নিলেও কেন পুলিশ তাঁর রাজনৈতিক পরিচয় জানায়নি তা নিয়েও প্রশ্ন উঠছে। কলতানরা যদি সত্যি এই ষড়যন্ত্রের অংশ হন, তবে যে ক্ষতি বামেদের ভাবমূর্তির হবে, তার দায় কে নেবে?

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।