শীর্ষ আদালতের বিচারাধীন বলেই লাইভ সম্প্রচারে বাধা? কী বলছেন আইনজ্ঞরা?

Live Telecast Of Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য অন্যতম শর্ত ছিল সরাসরি সম্প্রচার। আর তাতেই আপত্তি জানায় নবান্ন।

inscript
৩ মিনিট
শীর্ষ আদালতের বিচারাধীন বলেই লাইভ সম্প্রচারে বাধা? কী বলছেন আইনজ্ঞরা?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে গোটা শহর উত্তাল। প্রায় এক মাস ধরে কর্মবিরতির পথে জুনিয়র ডাক্তারেরা। চার দিন ধরে স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় তাঁরা। ছ'দফা দাবি তোলা হয়েছে তাঁদের তরফে। এ নিয়ে তিন বার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা হলেও শেষপর্যন্ত বৈঠক ভেস্তে গিয়েছে তিন বারই। বৃহস্পতিবার নবান্ন পর্যন্ত এসে ফিরে যান জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য অন্যতম শর্ত ছিল সরাসরি সম্প্রচার। আর তাতেই আপত্তি জানায় নবান্ন। বৈঠক বানচাল হওয়ার পর সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানালেন, সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন, তাই সেই সংক্রান্ত বৈঠকের সরাসরি সম্প্রচার সম্ভব নয়।

কতটা সত্যি বললেন মুখ্যমন্ত্রী? সত্যিই কি সুপ্রিম কোর্টে বিচার্য মামলার সরাসরি সম্প্রচার আইনবিরুদ্ধ? নাকি স্বাস্থ্যদুর্নীতি সংক্রান্ত ডাক্তার-মুখ্যমন্ত্রী রুদ্ধদ্বার বৈঠকের খুঁটিনাটি দুনিয়ার সামনে আনতে চাইল না প্রশাসন?

  • আপনার জন্য আরও কিছু লেখা
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হলো না! কোন পথে এগোবেন জুনিয়র ডাক্তাররা?

Mamata Banerjee and Junior Doctors Meet: এই আন্দোলনের ভবিষ্যৎ কী? আন্দোলন কি আরও তীব্র হবে? মুখ্যমন্ত্রী কি কোণঠাসা হবেন?

এ বিষয়ে প্রখ্যাত আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি জানালেন, এ মুখ্যমন্ত্রীর অজ্ঞতার পরিচয়। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে একাধিক মামলার লাইভ স্ট্রিমিং হচ্ছে, ফলে সুপ্রিম কোর্ট কখনও কোনও মামলার লাইভ স্ট্রিমিং করতে আপত্তি করেনি বা এ সংক্রান্ত কোনও বিধিনিষেধও নেই। বিকাশবাবু বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী অর্ধসত্য এবং অসত্যভাষণে পারদর্শিনী। প্রকৃতপক্ষে সেটারই পুনরুল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী এদিন। আইনত সরাসরি সম্প্রচারে কোথাও বাধা নেই।"

মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হন। আর সাংবাদিক বৈঠকও যে সরাসরি সম্প্রচারের নামান্তর মাত্র, তা মানতে কোথাও বাধা নেই। বেশিরভাগ সংবাদমাধ্যমই মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক সরাসরি সম্প্রচার করে থাকে তাঁদের চ্যানেলে। যদি সেটা তাঁর করতে বাধা না থাকে, তাহলে চিকিৎসকদের সঙ্গে বৈঠকের সরাসরি সম্প্রচার করতে আপত্তিটা কোথায়? মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘ভিডিয়ো রেকর্ড করা হবে, জানানো হয়েছিল। তিনটি ক্যামেরা বসানো হয়েছিল। চাইলে ভিডিয়োর রেকর্ড তাঁদের হাতে তুলে দিতাম। সুপ্রিম কোর্ট যে সরাসরি সম্প্রচার করতে পারে, আমরা পারি না। মামলা বিচারাধীন। সিবিআই দেখছে। চাইলে আমরা তাদের ভিডিয়ো রেকর্ড দিতাম। কোর্টকেও দিতে পারতাম।’’

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্নায়ুযুদ্ধে ডাক্তারদের কাছে জিতে গেলেন মমতা?

CM Mamata Banerjee: পদত্যাগ করতে রাজি আছি।’ — রাজনৈতিক বিশ্লেষকদের মত, এই বাক্যেটি আসলে বহুকৌণিক। একদিকে থেকে বোঝা যায়, তিনি নিঃস্বার্থ এবং সমস্যা সমাধানে ব্রতী।

কেন ভিডিও রেকর্ডিংয়ে আপত্তি নেই, সরাসরি সম্প্রচারেই আপত্তি মুখ্যমন্ত্রীর? প্রশ্ন তুলেছেন আইনজীবী ঋজু ঘোষাল। তিনি মনে করছেন, এর কারণ সম্ভবত একটাই, রেকর্ড হওয়া ভিডিওর ক্ষেত্রে তা এডিট করা সম্ভব। কিন্তু লাইভ সম্প্রচারের ক্ষেত্রে তা সম্ভব নয়। তা-ই কি ভয় পেল প্রশাসন? ঋজু আরও জানান, সুপ্রিম কোর্ট এই মামলার পূর্বে নিজে লাইভ স্ট্রিমিং করেছে। সিবিআই এই মামলার ক্ষেত্রে আলাদা ভাবে তদন্ত করছে। অভয়ার ধর্ষণ ও খুনের তদন্তের পাশাপাশি দুর্নীতি মামলার তদন্ত হচ্ছে একদিকে, যেটার ভার রয়েছে সিবিআইয়ের হাতে। অন্যদিকে আর্থিক দুর্নীতির তদন্ত করছে ইডি। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের যে ছ'দফা দাবি, যার মধ্যে অন্যতম প্রধান দাবি স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিকর্তার অপসারণ, তারা আদৌ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা, তা এখনও প্রমাণিত নয়। ফলে সেক্ষেত্রে লাইভ সম্প্রচারের ক্ষেত্রে আইনত বাধার জায়গা আসে কোথা থেকে। সরাসরি সম্প্রচারের দাবির নেপথ্যে মূল কারণ ছিল স্বচ্ছতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের কী কথা হচ্ছে, তা যেন বাইরের পৃথিবী জানতে পারে। তবে কি সরকার যে স্বচ্ছতা বজায় রাখছে, সে বিষয়ে নিজেরাই তারা সন্দিহান। কোভিড পরবর্তী কালে লাইভস্ট্রিমিং পুরোপুরি বৈধ, যাতে মানুষ আসল সত্য জানতে পারে। বিচারাধীন মামলা সংক্রান্ত বৈঠকের লাইভ সম্প্রচার করা যাবে না, এমন আইনের উল্লেখ সুপ্রিম কোর্টে আছে বলে মনে হয় না, জানান ঋজু। সেক্ষেত্রে তাঁর প্রশ্ন, "মুখ্যমন্ত্রীর যদি তেমন কোনও আইনের কথা জানা থাকে, তাহলে ধারা, আর্টিকেল উল্লেখ করে জানালেন না কেন তিনি? তৃণমূলে তো বাঘা বাঘা আইনজীবীরা রয়েছেন, তাঁরাই বা কেন নীরব?

তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনরত চিকিৎসকদের কথাবার্তায় লুকোচুরির জায়গা কোথায়? জুনিয়র ডাক্তারেরা যে আন্দোলন করে চলেছেন, প্রথমে লালবাজার ও স্বাস্থ্যভবনে, সেটা গোটাটাই মানুষের সামনে হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী যা যা বলেছেন, তা-ও সকলের সামনেই হয়েছে। তবে কি প্রশাসন ভয় পেয়েছিল, বৈঠকে এমন কোনও কথাবার্তা হতে পারে, এমন প্রশ্ন উঠতে পারে, যা নবান্নের পক্ষে অস্বস্তিকর হতে পারে। তা-ই কি আদালত অবমাননার কথা বলে সেই পরিস্থিতি এড়ালেন মুখ্যমন্ত্রী? উঠে গিয়েছে বড়সড় প্রশ্ন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?