মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হলো না! কোন পথে এগোবেন জুনিয়র ডাক্তাররা?

Mamata Banerjee and Junior Doctors Meet: এই আন্দোলনের ভবিষ্যৎ কী? আন্দোলন কি আরও তীব্র হবে? মুখ্যমন্ত্রী কি কোণঠাসা হবেন?

Tanvia Barua
২ মিনিট
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হলো না! কোন পথে এগোবেন জুনিয়র ডাক্তাররা?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে একমাস ধরে উত্তাল রাজ্য রাজনীতি। একাধিক মেল আদান-প্রদানের পর আলোচনা জন্য রাজি হয়েছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তবে জুনিয়র ডাক্তারদের দাবি ছিল লাইভ স্ট্রিমিং করতে হবে ওই বৈঠকের এবং ৩০ জন প্রতিনিধিকে আলোচনা সভায় রাখতে হবে। কিন্তু শেষমেশ এই দাবি মানেনি রাজ্য সরকার। শূন্য হাতেই স্বাস্থ্য ভবনের অবস্থান মঞ্চে ফিরে এসেছেন তাঁরা। সেই বৈঠকের জন্য নবান্ন সভাঘরে দু'ঘণ্টা অপেক্ষাও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধেয় সাংবাদিক বৈঠকও করেছেন তিনি। প্রশ্ন উঠছে, তাহলে এই আন্দোলনের ভবিষ্যৎ কী? আন্দোলন কি আরও তীব্র হবে? মুখ্যমন্ত্রী কি কোণঠাসা হবেন?

নাম জানাতে অনিচ্ছুক মেদিনীপুরের এক জুনিয়র ডাক্তার বলেন, "জুনিয়র ডাক্তাররা গিয়েছিল নবান্নে কথা বলতে কিন্তু ওরা লাইভ টেলিকাস্ট করতে বারণ করে দিয়েছে।" তাঁর কথায়, "রাজ্য প্রশাসন কেন লাইভ টেলিকাস্ট করছে না, করতে চাইছে না আমরা জানি না। এটা জনগণের লড়াই, সবার সামনেই এর আলোচনা হওয়া উচিত। যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে অবস্থান চলবে।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্নায়ুযুদ্ধে ডাক্তারদের কাছে জিতে গেলেন মমতা?

CM Mamata Banerjee: পদত্যাগ করতে রাজি আছি।’ — রাজনৈতিক বিশ্লেষকদের মত, এই বাক্যেটি আসলে বহুকৌণিক। একদিকে থেকে বোঝা যায়, তিনি নিঃস্বার্থ এবং সমস্যা সমাধানে ব্রতী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় সাংবাদিক বৈঠকে বলেছেন, "পদত্যাগ করতে রাজি আছি, ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়, আমি তিলোত্তমার বিচার চাই।" এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মেদিনীপুরেরই অন্য এক জুনিয়র ডাক্তার বলেন, "আমরা কারও পদত্যাগ চাই না। আমরা চাই সঠিক বিচার হোক। তিনি (মুখ্যমন্ত্রী) ভালো করেই জানেন আমরা কী চাই। আমাদের দাবিগুলো যথেষ্ট স্পষ্ট। তিনি যদি মিডিয়ার কাছে এবং জনসাধারণের কাছে এগুলো বলে সহানুভূতি চান, উই আর ভেরি স্যরি। তিনি যদি মনে করেন আমরা চেয়ার চাই, তাহলে হ্যাঁ, আমরা চেয়ার চাই। আমরা যে আসলে বিচার চাই সেটা সবাই-ই জানেন।"

মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেছেন, "বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি, তিনদিনেও সমাধান করতে পারিনি, ক্ষমা করলাম ডাক্তারদের।" নাম প্রকাশে অনিচ্ছুক এক জুনিয়র ডাক্তার মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে বলেছেন, 'ওঁর থেকে ক্ষমা আমরা চাইনি। আমরা কেবল চেয়েছি, আমাদের দাবিগুলো মিটিয়ে দিন। ডাক্তারদের গোষ্ঠী ওঁর দাবি মানছে না।" তাঁর কথায়, 'আমাদের দাবিগুলো খুব স্পষ্ট ছিল, লাইভ স্ট্রিমিংয়ে আলোচনা। ২০১৯ সালে যে ভিডিও কনফারেন্স হয়েছিল তার পুনরাবৃত্তি আমরা চাই না। এতে তিনি যদি মানুষকে বোঝাতে চান জুনিয়র ডাক্তাররা কতটা উদ্ধত, তা তিনি বলতেই পারেন।"

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সন্ধেয় পদত্যাগের কথাও বলেন। বাংলার মানুষের কাছে তিনি বার্তা দিতে চান, তিনি নিঃস্বার্থভাবে জনসাধারণের কথা ভেবে এ কাজ করছেন। অথচ এই আন্দোলন যারা চালিত করছে তাঁরাই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলার স্বাস্থ্য কাঠামোর কোমর ভেঙে দিতে চাইছে বলে প্রমাণ করতে চাইছেন মুখ্যমন্ত্রী। ডাক্তারদের অবস্থান যে চলবে আগামীতেও, তা স্পষ্ট। মুখ্যমন্ত্রী কি পদত্যাগের মতো কঠিন পথে হাঁটবেন? তাহলে কোন পথে যাবে আন্দোলন? প্রশ্ন উঠছে।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?