ডিওয়াই চন্দ্রচূড়ের গণেশপুজোয় মোদি! ভারতের প্রধান বিচারপতি আদৌ নিরপেক্ষ?

Modi Chandrachud: প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির 'একটি নির্দিষ্ট ধর্মীয় অনুষ্ঠান প্রকাশ্যে প্রদর্শন করা'-ও ভুল কারণ সুপ্রিম কোর্টের দায়িত্ব ধর্মনিরপেক্ষ মূল্যবোধগুলিকে বজায় রাখা।

inscript
৪ মিনিট
ডিওয়াই চন্দ্রচূড়ের গণেশপুজোয় মোদি! ভারতের প্রধান বিচারপতি আদৌ নিরপেক্ষ?

সুপ্রিম কোর্ট কি স্বাধীনভাবে কাজ করতে পারে? দেশে এই সওয়াল বারেবারেই উঠেছে, বিশেষত সাম্প্রতিক কালে। দেশের শীর্ষ আদালতের উপর কথা বলা যায় না। মহামান্য আদালতকে মেনে চলতে হয় কিন্তু আদালতও কি কাউকে মেনে চলে? নিরপেক্ষতার প্রশ্নে আদালত কি আপোস করে নেয় কখনও সখনও? এই মুহূর্তে এই প্রশ্ন আবারও চাগাড় দিয়েছে। সম্প্রতি গণেশ পুজো পেরিয়েছে। বাড়িতে গণেশ পুজো করেছেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেই পুজোয় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গণেশের সামনে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও মোদির ছবিও ভাইরাল হয়েছে। এইখানেই উঠছে প্রশ্ন। এমনটা কি করা যায়? দেশের আইনজীবীদের একাংশ এবং বিরোধী নেতারা এখানেই বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

কিন্তু কীসের উদ্বেগ? একজন প্রধানমন্ত্রী কি প্রধান বিচারপতির বাড়িতে আমন্ত্রিত হতে পারেন না? আনুষ্ঠানিক সৌজন্য দেখাতে পারেন না? দুইজনে পাশাপাশি বসতে পারেন না? তেমনটা হলেই গেল গেল রব উঠবে কেন? গত বুধবার সন্ধ্যায়, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং তাঁর স্ত্রী কল্পনা দাসের দিল্লির বাড়িতে নরেন্দ্র মোদি যান। তারা মোদিকে স্বাগত জানান। এরপর প্রধান বিচারপতি ও তাঁর স্ত্রীর সঙ্গে আরতিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সবটাই ধরা আছে ভিডিওতে। অনেক আইনজীবী ও বিরোধী দলের নেতারা বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতার উপর সরকারের হস্তক্ষেপ এখানেই প্রমাণিত হয়ে যাচ্ছে। প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল ইন্দিরা জয়সিং অভিযোগ করেছেন, রাজনীতি এবং বিচার বিভাগের মধ্যে যে ক্ষমতার ফারাক রয়েছে, তার সঙ্গে আপোস করেছেন চন্দ্রচূড়।

ইন্দিরা জয়সিং বলছেন, "ভারতের প্রধান বিচারপতির স্বাধীনতা ও নিরপেক্ষতার প্রতি সমস্ত আস্থা হারিয়ে ফেলেছি। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনকে অবশ্যই প্রধান বিচারপতির স্বাধীনতার এই প্রকাশ্যে আপোসের নিন্দা জানাতে হবে।" বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণের অভিযোগ, ডিওয়াই চন্দ্রচূড় বিচারকদের আচরণবিধি লঙ্ঘন করেছেন। একটি ব্যক্তিগত ধর্মীয় অনুষ্ঠানে প্রধান বিচারপতির বাড়িতে যাওয়া মোদির পক্ষেও 'সম্পূর্ণ অনুপযুক্ত'। প্রশান্ত ভূষণের অভিযোগ, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির 'একটি নির্দিষ্ট ধর্মীয় অনুষ্ঠান প্রকাশ্যে প্রদর্শন করা'-ও ভুল কারণ সুপ্রিম কোর্টের দায়িত্ব ধর্মনিরপেক্ষ মূল্যবোধগুলিকে বজায় রাখা। প্রশ্ন উঠছে, কোনও নির্দিষ্ট ধর্মাচারণ যে কেউ ব্যক্তিগতভাবে করতেই পারেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রী এবং দেশের প্রধান বিচারপতি কি তা প্রকাশ্যে জাহির করতে পারেন? তাতে কি সমান নিরপেক্ষতা বজায় থাকে আদৌ?

Chief Justice of India has compromised the separation of powers between the Executive and Judiciary. Lost all confidence in the independence of the CJI . The SCBA must condemn this publicly displayed compromise of Independence of the CJI from the Executive

  • আপনার জন্য আরও কিছু লেখা
আয়ুর্বেদ ডায়েট, যোগব্যায়াম! চমকে দেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রুটিন

Chief Justice DY Chandrachud: দেশের সংবিধান রক্ষার গুরুভার তাঁর কাঁধে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, তাঁর দিন শুরু হয় রাত থাকতে থাকতেই। ভোর সাড়ে তিনটে নাগাদ বিছানা ছাড়েন তিনি।

— Indira Jaising (@IJaising)

শিবসেনার (উদ্ধব-বালাসাহেব ঠাকরের শিবির) সাংসদ সঞ্জয় রাউত বলছেন, সংবিধানের একজন রক্ষক অর্থাৎ প্রধান বিচারপতি যদি এইভাবে কোনও রাজনীতিবিদদের সঙ্গে সাক্ষাৎ করেন তাহলে তা জনগণের মনে সন্দেহ তৈরি করতে পারে। মোদি-চন্দ্রচূড়ের এই গণেশ বন্দনা দেখে সঞ্জয় রাউত প্রশ্ন তুলেছেন, উদ্ধব সেনাকে আদৌ কি 'ন্যায়বিচার' দিতে পারবেন প্রধান বিচারপতি? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বের শিবসেনা দলকে বৈধ শিবসেনা দল হিসাবে ঘোষণা করে নির্বাচন কমিশন যে রায় দিয়েছে তাকে চ্যালেঞ্জ করেছে উদ্ধব সেনার শিবির। সঞ্জয় রাউত দাবি করেছেন, প্রধান বিচারপতিকে এমন একটি মামলা থেকে নিজেকে প্রত্যাহার করতেই হবে। উদ্ধব সেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও প্রশ্ন করেছেন, এসব উৎসব পালন সাঙ্গ হলে প্রধান বিচারপতি কি মামলার 'স্বাধীন' বিচার করতে পারবেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরজি কর ধর্ষণ হত্যাকাণ্ডে কি পিতৃতন্ত্রকেই বাঁচাতে চাইল সুপ্রিম কোর্ট?

RG Kar Supreme Court: সর্বোচ্চ আদালত কি বিবেকের তাড়নাতেই এই মামলা শোনার জন্য উদগ্রীব হলো, না কি এর পিছনে অন্য কোনও কারণ আছে?

বিজেপি স্বাভাবিকভাবেই এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সদস্যরা বলছেন, মোদির সফরকে এভাবে রাজনীতিকরণ করা সম্পূর্ণ ভুল। স্বাভাবিকভাবেই কংগ্রেসের উদাহরণ টেনে এনেছে বিজেপি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর আমলে প্রধান বিচারপতির সঙ্গে কোন কোন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেসব উদাহরণ টেনে এনেছে বিজেপি।

রাজ্যসভার সাংসদ এবং শিন্দে সেনা শিবিরের মিলিন্দ দেওরা বলেছেন, যখন বিরোধীদের পক্ষে রায় হয়, বিরোধীরা সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতার প্রশংসা করে, কিন্তু "যখন বিরোধীদের পছন্দমতো রায় হয় না, তখন তারা সুবিধামতো দাবি করে যে বিচার বিভাগ আপোস করেছে।" মিলিন্দ দেওরা বলেছেন, মহারাষ্ট্রে ১০ দিনের গণেশ চতুর্থী উত্সবের সময়, লোকজন তাঁদের রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িতেও যান। ২০০৯ সালে, তৎকালীন প্রধান বিচারপতি কেজি বালকৃষ্ণণ তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং কর্তৃক আয়োজিত একটি ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন।

The entire Congress and Communist ecosystem is in a twist after Prime Minister Narendra Modi attend Ganpati Poojan at CJI D Y Chandrachud’s residence. The same suspects held it as an epitome of secularism when Dr Manmohan Singh hosted Iftar parties and then CJI would attend.…

— Amit Malviya (@amitmalviya)

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও প্রাক্তন প্রধান বিচারপতির ওই ইফতার পার্টিতে অংশ নেওয়া নিয়ে কথা বলেছেন। অমিত মালব্যর অভিযোগ, কংগ্রেস এবং কমিউনিস্টদের সমস্যা আসলে গণেশ চতুর্থীর উত্সব নিয়ে। প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির মধ্যেকার সৌহার্দ্য নিয়ে তাঁদের তেমন মাথাব্যথা নেই।

প্রাক্তন প্রধান বিচারপতি বালকৃষ্ণণ কী বলছেন? ২০০৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং কর্তৃক আয়োজিত ইফতার পার্টিতে তাঁর উপস্থিতি সম্পর্কে তিনি বলেছেন, "এই ধরনের ইফতার পার্টিতে যোগ দিতে কোনও সমস্যা নেই।" কিন্তু প্রধান বিচারপতির বাসভবনে প্রধানমন্ত্রীর সফর বিষয়টি নিয়ে প্রশ্ন থাকে। বিচার বিভাগীয় আচরণবিধিতে বিচারকদের দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে প্রকাশ্য ধর্মীয় অনুষ্ঠানে প্রধান বিচারপতির অংশগ্রহণ এই বিধির লঙ্ঘন তো বটেই।

আইনজীবী তথা সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল সিবাল বলছেন, প্রধান বিচারপতির এতে দোষ নেই। দোষ প্রধানমন্ত্রী মোদির যে তিনি এমন আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কপিল সিবাল বলছেন, “মহারাষ্ট্রে একটি নির্বাচন হতে চলেছে। সেই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কোনও ব্যক্তিগত অনুষ্ঠানের যাওয়ার উপযুক্ত সময় এটা ছিল না।” সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক অজয় রাস্তোগি অবশ্য বলছেন, একটা পুজোয় যোগ দিলেই কেউ প্রভাবিত হয়ে যায় না। যিনি ২০ বছরেরও বেশি সময় ধরে বিচারকের পদে রয়েছেন তিনি একটি বৈঠকেই প্রভাবিত হয়ে যাবেন এমনটা নিছকই কষ্টকল্পনা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?