হিন্দু ধর্মের অবমাননা হয়নি! বিজেপির নালিশ উড়িয়ে রাহুলের পাশেই শঙ্করাচার্য

Rahul Gandhi: সম্প্রতি একটি বক্তৃতায় তিনি জানিয়েছেন, তিনি রাহুল গান্ধির পুরো বক্তব্যটাই শুনেছেন। তাঁর বক্তব্য, কোথাও কোনওভাবে হিন্দুধর্মের অবমাননা বা বিরোধিতা করেননি বিরোধী দলনেতা।

Sohini Das
৩ মিনিট
হিন্দু ধর্মের অবমাননা হয়নি! বিজেপির নালিশ উড়িয়ে রাহুলের পাশেই শঙ্করাচার্য

হিন্দুত্ব-বক্তব্যে এবার রাহুলের পাশে খোদ শঙ্করাচার্য। কার্যত বিজেপির অভিযোগকে 'শাস্তিযোগ্য অপরাধ' বলেই ভর্ৎসনা করলেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। লোকসভায় ভাষণ দিতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যপক ভাবে বিঁধেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। শুধু রাহুল কেন, গোটা বিরোধী জোটই সুর চড়িয়েছে বিজেপি সরকারের বিরুদ্ধে। হবে না-ই বা কেন, বহু বছর পরে লোকসভায় জোরালো বিরোধী টক্কর পেয়েছে গেরুয়া শিবির। পেয়েছে বিরোধী দলনেতাও। রাহুল গান্ধি বক্তৃতা দিতে উঠে সুর চড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। এমনকী প্রশ্ন তোলেন তাঁর ও তাঁর দলের হিন্দুত্ববাদ নিয়েও। রাহুলের মতে, হিন্দুধর্মের কোথাও হিংসার কথা নেই। শুধু হিন্দুধর্ম কেন, কোনও ধর্মেই নেই। অথচ বিজেপি শুধুই হিংসা ছড়ায়। ভোটমুখী দেশে মোদি-সহ একাধিক বিজেপি নেতার একাধিক ঘৃণাভাষণ তেমন ইঙ্গিতই করেছে। এই মর্মে রাহুলের বক্তব্য, বিজেপি বা মোদি, কেউই আসলে হিন্দু নন।

রাহুলের এই বক্তব্যটিকে ইস্যু করে এর পরেই আসরে নামে বিজেপি। রাহুলের বক্তব্য হিন্দুধর্মের প্রতি অপমান ও অসম্মানজনক বলে দাবি করেন মোদি-সহ বহু বিজেপি নেতাই। সে নিয়ে শুরু হয় জোর তরজা। আঙুল তোলা হয় রাহুলের দিকে। এমনকী লোকসভার অধিবেশনের থেকে বাদ যায় রাহুলের বক্তব্য। সে নিয়ে লোকসভার স্পিকারকে প্রশ্ন করে লম্বাচওড়া চিঠিও লেখেন বিরোধী দলনেতা। হিন্দু-বিদ্বেষী বলে রাতারাতি দেগে দেওয়া হয় রাহুল গান্ধিকে।

রাহুলের বক্তব্য ঘিরে বিজেপি যতই চাপে পড়ুক না কেন, যতই বিজেপি আক্রমণ শানাক না কেন, সংসদে রাহুলের বক্তব্যকে সমর্থনও করেছেন অনেকেই। এবার সেই ইস্যুতে রাহুল পাশে পেলেন চার শঙ্করাচার্যের অন্যতম স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। এর আগে তিনি নির্মীয়মান রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আপত্তিও জানিয়েছিলেন সেই অনুষ্ঠানের। এবার রাহুল গান্ধিকে হিন্দু-বিদ্বেষী বলার প্রতিবাদ জানালেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দজি। এমনকী শাসকদলের বিরুদ্ধে দাগলেন তোপও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘হিন্দুই নন!’ লোকসভায় সরাসরি আক্রমণ রাহুলের, উত্তর দিতে কালঘাম ছুটল টিম মোদির

Rahul Gandhi Vs Narendra Modi: সপ্তাহের শুরুর দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংসদে পেয়ে ঝড় তুললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বিজেপি এবং মোদির হিন্দুত্ব নিয়েই এদিন প্রশ্ন তুলে দেন রাহুল।

हमने राहुल गांधी का पूरा भाषण सुना। वे साफ कह रहे हैं कि हिंदू धर्म में हिंसा का स्थान नहीं है।

राहुल गांधी कहीं भी हिंदू धर्म के विपरीत बात नहीं कर रहे हैं।

राहुल गांधी के आधे वक्तव्य को फैलाना अपराध है। ऐसा करने वाले को दंडित किया जाना चाहिए।

:- शंकराचार्य स्वामी…

  • আপনার জন্য আরও কিছু লেখা
হিন্দু মানেই বিজেপি নয়, অযোধ্যা শিক্ষা দিয়েছে, লোকসভায়  রাহুল

Rahul Gandhi's Lok Sabha Speech: সোমবার অধিবেশন শুরু হতেই একের পর এক বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেল রাহুলকে। কার্যত তাঁর প্রশ্নের উত্তর দিতে নাকানিচোবানি খেতে দেখা গেল একাধিক তাবড় বিজেপি নেতাকে।

— Congress (@INCIndia)

হিন্দুধর্মের বিষয়ে শঙ্করাচার্যদের মন্তব্যকে প্রাধান্য দেয় গোটা দেশই। অসম্পূর্ণ রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা নিয়েও তাঁদের আপত্তিকে ঘিরে বেশ চর্চা হয়েছিল। এবার রাহুলের হিন্দুত্ববাদ সংক্রান্ত প্রশ্নে নিজের সমর্থন জানালেন তিনি। সম্প্রতি একটি বক্তৃতায় তিনি জানিয়েছেন, তিনি রাহুল গান্ধির পুরো বক্তব্যটাই শুনেছেন। আর তা শোনার পরেই তাঁর স্পষ্ট মত, হিন্দুধর্মে সহিংসতার কোনও জায়গা নেই। রাহুল গান্ধি কোথাও কোনওভাবে হিন্দুধর্মের অবমাননা বা বিরোধিতা করেননি। ফলে তাঁর বক্তব্য অর্ধেকটা শুনে প্রচার করা অপরাধ। এবং তা শাস্তিযোগ্য বলেই মনে করছেন শঙ্করাচার্য। শঙ্করাচার্যের সংযোজন, 'ধর্মের অর্থ আসলে ধারণ করা। সেখানে ঘৃণার জায়গা নেই। স্রেফ হিন্দু নয়, যে কোনও ধর্মের ক্ষেত্রেই এ কথা সত্যি।'

সেদিন সংসদে মোদির বিরুদ্ধে একাধিক প্রশ্ন তোলেন রাহুল। ভোটের আগে যেভাবে দেশ জুড়ে ঘৃণা ছড়িয়েছে বিজেপি, তার ঘোরতর নিন্দা করেছিলেন রাহুল। সেই প্রসঙ্গেই হিন্দু ধর্মের স্বরূপ তুলে ধরার চেষ্টা করেন রাহুল। তা বলতে গিয়ে একটি শিবের ছবি ব্যবহার করতে চেয়েছিলেন বিরোধী দলনেতা। যদিও তাঁকে সে কাজে বাধা দেয় স্পিকার। এর পরেই হিন্দুধর্ম নিয়ে তাঁর বক্তব্যকে তুলে ধরে আসরে নামেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রী দু'বার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছ'বার, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দু'থেকে তিনবার, কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান একবার এবং ভূপেন্দ্র বাঘেল একাধিকবার উঠে দাঁড়িয়ে বিরোধিতা করেন। এভাবে কোনও দলকে দোষারোপ করা যায় না বলে উল্লেখ করে সোচ্চার হন অমিত শাহ। একইভাবে রাজনাথ সিং সহ অন্যান্য BJP নেতারাও রাহুলের বিরোধিতা করেন সংসদে বসেই। তার আবহে গোটা দেশের বিজেপি সমর্থকেরাই রাহুলকে বিঁধতে থাকেন বিষবাক্যে। তবে রাহুল যে খুব একটা ভুল বলেননি বা তাঁর উদ্দেশ্য ভুল ছিল না, তা প্রমাণ করে দিয়েছে খোদ শঙ্করাচার্যের সমর্থন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।