বলে যাননি নস্ত্রদামুস! তবু যা যা ঘটবেই ২০২৪ সাল জুড়ে...

2024 Top Events: কোন কোন বড় ঘটনা অপেক্ষা করছে নতুন বছর জুড়ে। ২০২৩ সালেই যার ভবিতব্য নির্ধারণ হয়ে গিয়েছে। কোন কোন ঘটনা রয়েছে সেই তালিকায়?

Sohini Das
৩ মিনিট
বলে যাননি নস্ত্রদামুস! তবু যা যা ঘটবেই ২০২৪ সাল জুড়ে...

দেখতে দেখতে ২০২৩-কে পিছনে ফেলে এসে গেল আরও একটা নতুন বছর। বছরের প্রথমটাই শুরু হয়েছে জাপানে ভয়ঙ্কর ভূমিকম্প দিয়ে। সুনামির আতঙ্কে কেঁপেছেন জাপানের বাসিন্দারা। ইতিমধ্যেই ভূমিকম্প প্রাণ কেড়েছে ৪৮ জনের। দুঃস্বপ্নের ভূমিকম্প দিয়ে দিন শুরু হলেও পড়ে রয়েছে গোটা বছরটাই। কোন কোন বড় ঘটনা অপেক্ষা করছে নতুন বছর জুড়ে। ২০২৩ সালেই যার ভবিতব্য নির্ধারণ হয়ে গিয়েছে। কোন কোন ঘটনা রয়েছে সেই তালিকায়? আসুন দেখে নেওয়া যাক।

রামমন্দিরের উদ্বোধন

বাবরি মসজিদ থেকে অযোধ্যা রামমন্দির। এই দীর্ঘ পথে এসেছে নানা বিতর্ক, দাঙ্গা আইন-আদালত। শেষপর্যন্ত রামজন্মভূমিতে মন্দিরের পক্ষেই রায় দিয়েছিল আদালত। অবশেষে মন্দির গড়ার কাজ সারা। আগামী ২৪ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। ইতিমধ্যেই সেই উদ্বোধন উপলক্ষে অন্তত ১৫টি নতুন ট্রেন ঘোষণা করেছে রেলকর্তৃপক্ষ।

লোকসভা ভোট

পাঁচ বছর পর ফের দেশের তখত দখলের লড়াই। ২০২৪ সালেই দেশে লোকসভা ভোট হওয়ার কথা রয়েছে। তবে এপ্রিল, মার্চ না ফেব্রুয়ারি, কোন মাসে সংঘটিত হতে চলেছে ভোট উৎসব, তা এখনও স্পষ্ট নয়। দেশের রাশ কার হাতে থাকবে, সেই নির্ধারণ হতে চলেছে চলতি বছরেই। শুধু ভারতেই নয়, পৃথিবীর অন্তত ৭৪টি দেশেই নারি নির্বাচন হতে চলেছে ২০২৪ সালেই। আমেরিকাতে কি ফিরতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, ভারতে তৃতীয় বার ফিরতে চলেছেন নরেন্দ্র মোদি? সব প্রশ্নের উত্তর মিলতে চলেছে ২০২৪-এই।

টি-২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ

  • আপনার জন্য আরও কিছু লেখা
যে ন'টি আত্মজীবনী পড়তেই হবে

2024 Must Read: বইপ্রেমীদের অবসর উপভোগ্য করে তোলার একমাত্র উপায় চমৎকার কিছু বই। তাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ন'টি অনন্য আত্মজীবনীর সন্ধান, যা আপনাদের নতুন বছর আরও রঙিন করে তুলবে।

২০২৩ বছরটা ছিল আইসিসি মেন বিশ্বকাপের। ২০২৪ সালে আমেরিকায় হতে চলেছে আইসিসি মেনস টি-২০ বিশ্বকাপ। ৪ জুন থেকে শুরু, চলবে ৩০ জুন পর্যন্ত। এবারে টি-২০ বিশ্বকাপ হোস্ট করছে ওয়েস্ট ইন্ডিজ বা আমেরিকা। উদ্বোধনী ম্যাচটি অবশ্য হতে চলেছে আমেরিকাতেই।

আসছে অ্যাপল ভিসন প্রো

আইফোনের পর আরও একটি বৈপ্লবিক ডিভাইস নিয়ে বাজারে আসতে চলেছে অ্যাপল। অ্যাপল ভিসন প্রো নামক মিক্সড রিয়ালিটি হেডসেডটি দিয়েই এ জগতে পা রাখতে চলেছে অ্যাপল। ২০২৪ সালেই আন্তর্জাতিক ভাবে লঞ্চ করা হচ্ছে হেডসেটটি। ল্যাপটপ ও মোবাইলের রমরমা মার খেতে পারে এই হেডসেটটি, এমনই জানিয়েছে অ্যাপল। ডিজিটাল মিডিয়ার সঙ্গে বাস্তব দুনিয়ার এক অদ্ভুত মেলবন্ধন চোখের সামনে এনে দিতে চলেছে অ্যাপল ভিসন প্রো।

UEFA ইউরো ২০২৪

২০২৪-এই হতে চলেছে UEFA ইউরোপীয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। এ বছর ১৭তম বছরে পা দিতে চলেছে কোয়াড্রেননিয়াল ইন্টারন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ। এ বছর জার্মানিতে অনুষ্ঠিত হতে চলেছে সেই টুর্নামেন্ট। ১৪ জুন থেকে শুরু হচ্ছে UEFA টুর্নামেন্ট। ফাইনাল ১৪ জুলাই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতীয়দের অবস্থা শোচনীয়! কেমন কাটবে ২০২৪? কী বলেছিলেন নস্ত্রাদামুস?

Nostradamus Prediction for 2024 : নস্ত্রাদামুস ভবিষ্যদ্বাণীগুলি এতটাই ঢিলেঢালাভাবে তৈরি করতেন যে শেষ পর্যন্ত কিছু না কিছু ঘটনায় বাস্তব-বিশ্বের ঘটনার সঙ্গে তা মিলতে বাধ্য।

সূর্যে পাড়ি

চাঁদ জয়ের পরে পরেই সূর্যের উদ্দেশে রওনা দিয়েছিল ইসরোর আদিত্য এল ওয়ান মহাকাশযানটি। ইতিমধ্যেই গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে সেটি। আগামী ৬ জানুয়ারি সূর্যের কাছে ল্যাগারেঞ্জ পয়েন্ট অর্থাৎ এমন একটি জায়গা যেখানে সূর্য ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি নিরপেক্ষ, সেখানে ল্যান্ড করতে চলেছে আদিত্য এওলওয়ান। সেখান থেকেই সূর্যকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করবে সৌরযানটি।

ইসরোর গগনযান মিশন

চাঁদ, সূর্যের পর এবার গগনযান। ২০২৪ সালেই প্রথম বার মানুষ নিয়ে মহাকাশে পাড়ি দিতে চলেছে ইসরো। সঙ্গে যাচ্ছে একটি রোবট। তিন দিনের এই মিশনে লো আর্থ অরবিট পর্যন্ত যাত্রা করবেন ভারতীয় মহাকাশচারীরা। LVM3 রকেটে করে নিয়ে যাওয়া হবে তাঁদের। নিরাপদে পৃথিবীর বুকে ফিরে আসতে আসতে তাঁদের ২০২৫ সাল।

প্যারিস অলিম্পিক

২০২৪ সামার অলিম্পিকস অর্থাৎ প্যারিস অলিম্পিক শুরু হতে চলেছে জুলাই মালে ৬ তারিখ থেকে। চলবে ১১ অগস্ট পর্যন্ত। প্যারিস মূল উদ্যোক্তা হলেও ফ্রান্সের আরও ১৬টি মেট্রোপলিটন শহরও থাকতে চলেছে এই অলিম্পিকসের আয়োজক হিসেবে।

নাসার আর্টেমিস II মিশন

চাঁদে নয়, তবে এবার চাঁদের চারপাশে পাড়ি দিতে চলেছে নাসা। আর্টেমিস-২ মিশনের আওতায় ইতিমধ্যেই বাছাই করা হয়ে গিয়েছে চার মহাকাশচারীকে। যাদের মধ্যে রয়েছেন এক মহিলাও। ক্রিস্টিনা হ্যামক কোচ প্রথম মার্কিন নারী, যিনি মহাকাশে পা দিতে চলেছেন। ১৯৭২ সালের পর এই প্রথম মনুষ্যবাহী কোনও মার্কিন মহাকাশযান চাঁদের কাছাকাছি পৌঁছতে চলেছে। ২০২৪ সালেপপ মে মাসে স্পেস লঞ্চ সিস্টেমের মাধ্যমে মহাকাশযানটিতে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে নাসার।

নস্ত্রদামুস বা ভাঙ্গিবাবার ভবিষ্যদ্বাণী নয়। এই সমস্ত ঘটনা ভবিষ্যৎ রচনা গয়ে গিয়েছে ২০২৩ সালে বা তার আগেই। তবে এই সব কিছুর বাইরে আর কী কী ঘটে ২০২৪ সালে পৃথিবী জুড়ে। রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে কোন কোন পালাবদলের সাক্ষী হয় ২০২৪। তার উত্তর কিন্তু দেবে সময়ই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।