চামড়ার নিচে হামাগুড়ি দিচ্ছে কী? বিরলতম রোগ নিয়ে শোরগোল বিশ্বজুড়ে...

Rare Parasitic Infection: কৃমির সংক্রমণ এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে চিকিৎসকরা দেখেন তাঁর ত্বকের নীচে কৃমির লার্ভা হামাগুড়ি দিচ্ছে।

inscript
২ মিনিট
চামড়ার নিচে হামাগুড়ি দিচ্ছে কী? বিরলতম রোগ নিয়ে শোরগোল বিশ্বজুড়ে...

পেশার কারণে ঘটতে থাকা রোগ বিবিধ। মানুষের পেশার ধরন ভেদে রোগের ধরনও যাচ্ছে পালটে। দীর্ঘক্ষণ বসে থাকা, প্রবল মানসিক চাপ- এসব যদিও এখন জলভাত। পেশাগত কারণে ঘটা রোগ এখন আরও বিপজ্জনক! কিছুকাল আগেই একটি জার্নালে প্রকাশ পেয়েছে, ছত্রাক নিয়ে দীর্ঘকাল কাজ করার ফলে এমন এক বিরল সংক্রমণে আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি যা বিশ্বে প্রথম মানব সংক্রমণ। এর আগে কেবল উদ্ভিদের দেহে রোগ ধরাত ওই ছত্রাক। সেই প্রথম কলকাতার ওই ব্যক্তি আক্রান্ত হন ছত্রাকের সংক্রমণে। এবার আরও ভয়াবহ এক রোগের কথা জানা গিয়েছে। আক্রান্ত ব্যক্তির চামড়ার নিচে হামাগুড়ি দিচ্ছে শয়ে শয়ে পোকা! স্পেনের একজন শ্রমিক দীর্ঘদিন থেকেই নর্দমা সাফাইয়ের কাজ করেন। তাঁর দেহে একটি কৃমির সংক্রমণ এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে চিকিৎসকরা দেখেন তাঁর ত্বকের নীচে কৃমির লার্ভা হামাগুড়ি দিচ্ছে।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় ৬৪ বছর বয়সী ওই সাফাইকর্মীর বিরল 'হাইপারইনফেকশন' রোগ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। গবেষণায় বলা হয়েছে যে, নর্দমা সাফাইয়ের ওই কর্মচারী বেশ কিছুদিন ধরে ডায়রিয়াতে ভুগছিলেন। চামড়ায় চুলকুনি এবং ফুসকুড়িও দেখা দেয়। অবস্থা ভালো না ঠেকায় একটি হাসপাতালে ডাক্তার দেখাতে যান তিনি। ততদিনে তাঁর ত্বকের নীচে কৃমির লার্ভা ছড়িয়ে পড়েছে দ্রুত।

মাদ্রিদের ইউনিভার্সিটি অব হসপিটালের চিকিত্সকরা দেখতে পান, এই ব্যক্তি স্ট্রংগাইলয়েডস স্টেরকোরালিস সংক্রামিত। এটি এক ধরনের পরজীবী রাউন্ডওয়ার্ম বা গোলকৃমির প্রজাতি যা সারা বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে বাস করে। স্ট্রংইলোডিয়াসিস রোগের কারণ এই পরজীবীই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পৃথিবীতে এই প্রথম! কলকাতার রোগীর দেহে হানা বিরল ছত্রাক সংক্রমণের...

Rarest Fungal Infection: ৬১ বছর বয়সেও ওই ব্যক্তির ডায়াবেটিস, এইচআইভি সংক্রমণ, রেনাল ডিজিজ, কোনও দীর্ঘস্থায়ী রোগ ছিল না।

গবেষণায় বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে, ওই সাফাইকর্মীর ত্বকের উপর ট্যাটুর মতো দেখাচ্ছে! চিকিৎসকরা প্রথমে ত্বকের নীচে লার্ভাগুলির প্রাথমিক অবস্থান বুঝতে চামড়ার উপর একটি রেখাচিত্র আঁকেন। দেখা যায়, ঠিক ২৪ ঘণ্টার মধ্যে ওই অবস্থান থেকে লার্ভাগুলি সরে অন্যত্র চলে গিয়েছে! এই সাফাইকর্মীর দেহে ঠিক কীভাবে এমন ভয়ানক সংক্রমণ ঘটেছিল তা স্পষ্ট না হলেও, চিকিৎসকরা উল্লেখ করেছেন যে, এই ব্যক্তির সংক্রমণের বেশ কয়েকটি পরিবেশগত কারণ রয়েছে। যে কারণেই পরজীবী তাঁর দেহে বাসা বাঁধে।

নিউ ইয়র্ক পোস্ট জানাচ্ছে, চিকিৎসকদের ব্যাখ্যা বলছে, স্ট্রংলোয়েডস, মানে যা এই ব্যক্তির মূল সংক্রমণ, তা সাধারণত উপসর্গবিহীন। ফলে বছরের পর বছর কেটে গেলেও তা শনাক্ত করা যায় না। তাহলে কীভাবে এই সাফাইকর্মী টের পেলেন দেহের অস্বাভাবিকতা? ম্যালিগন্যান্ট স্পাইনাল কম্প্রেশনের জন্য হরমোন থেরাপি চলছিল ওই কর্মীর। এই বিশেষ থেরাপির ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় দেহের। তখনই দেহে পরজীবীর আক্রমণ ফুটে ওঠে।

হাইপারইনফেকশনের অবস্থায় চলে যান ওই রোগী। এটি এমন এক মারাত্মক অবস্থা যেখানে লার্ভার প্রাচুর্য সেপসিস এবং অঙ্গ বিকল করার মতো সমস্যাকে বাড়িতে তোলে। সংক্রমণ এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে যেখানে গোলাকার এই কীটগুলি চামড়ার নিচে সরে সরে যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন ওই ব্যক্তির মলের নমুনাতেও লার্ভা পাওয়া গিয়েছে।

শক্তিশালী অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ দেন চিকিৎসকরা। আইভারমেকটিন ওষুধ দিয়ে চিকিত্সা করার পরে, রোগীর ফুসকুড়ি এবং ডায়রিয়া দুই-ই কমে গেছে, জানিয়েছেন চিকিৎসকরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।