বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে || ৫০ লক্ষর বেশি মামলার নিষ্পত্তি হয়নি হাই কোর্টগুলিতে

ভারতীয় গণতন্ত্রের ঐশ্বর্য নাকি এদেশের বিচারব্যবস্থা। এদিকে কেন্দ্রীয় আইনমন্ত্রীর পেশ করা পরিসংখ্যানে সম্পূর্ণ বিপরীত তথ্য ধরা পড়েছে। তাহলে হচ্ছেটা কী!

Arnab Dutta
৪ মিনিট
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে || ৫০ লক্ষর বেশি মামলার নিষ্পত্তি হয়নি হাই কোর্টগুলিতে

ভারতীয় বিচারব্যবস্থায় সবচেয়ে বড় সমস্যা হলো, এদেশে বিচারপ্রক্রিয়া অতি-বিলম্বিত। দেশের বিভিন্ন আদালতগুলিতে জমে গিয়েছে মামলার পাহাড়। এদিকে যথেষ্ট সংখ্যক বিচারপতি কিংবা বিচারকের অভাব। বছরের পর বছর ধরে এই পরিস্থিতি। অবস্থার পরিবর্তনের কোনও আশাও নেই।

কেন্দ্রীয় সরকারের পেশ করা তথ্যেও একই ছবি ধরা পড়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু সম্প্রতি রাজ্যসভায় এ-সম্পর্কে যে লিখিত তথ্য পেশ করেছেন, তাতে দেখা যাচ্ছে, হাই কোর্টগুলিতেও একই পরিস্থিতি। একই সঙ্গে পরিস্থিতি সঙ্গিন দেশের শীর্ষ আদালতেও। শীর্ষ আদালত এবং দেশের হাই কোর্টগুলিতে প্রচুর সংখ্যক মামলা জমে থাকলেও বিচারপতির অভাবে সেই মামলাগুলির নিষ্পত্তি ঝুলে রয়েছে।

কেন্দ্রের পেশ করা তথ্যানুসারে, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত হাই কোর্টগুলিতে জমে থাকা মামলার সংখ্যা চোখ কপালে তুলবে। জমে রয়েছে ৫৯ লক্ষর বেশি মামলা। এই মামলাগুলির নিষ্পত্তি কবে হবে, সেসম্পর্কেও কোনও নিশ্চয়তা নেই।

এছাড়া ভারতীয় বিচারব্যবস্থা সম্পর্কে আরেকটি উদ্বেগজনক তথ্য হলো, শীর্ষ আদালত এবং দেশের হাই কোর্টগুলিতে পুরুষ বিচারপতির তুলনায় মহিলা বিচারপতির হার কম। খোদ কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশের শীর্ষ আদালতে মহিলা বিচারপতির সংখ্যা মোটে চারজন। আর হাই কোর্টগুলিতেও মোট মহিলা বিচারপতির সংখ্যা এই মুহূর্তে মোটে ৯৬ জন।

সারা দেশে মোট হাই কোর্টের সংখ্যা ২৫টি। বিচারপতির অভাবের জন্যে লক্ষ লক্ষ মামলা ঝুলে রয়েছে এবং মহিলা বিচারপতির আনুপাতিক হার পুরুষ বিচারপতির তুলনায় কম। পেশাগত বৈষম্যজনিত এই সমস্যার মোকাবিলা কীভাবে করা হবে, এ-ব্যাপারেও কোনও দিশা দেখাতে পারেননি কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু।

একঝলক দেখে নেওয়া যাক, ভারতের ২৫টি হাই কোর্টের ঝুলে থাকা মামলার নিরিখে সবচেয়ে শোচনীয় পরিস্থিতি কোন রাজ্যের। এক্ষেত্রে তালিকার এক নম্বরে নাম এলাহাবাদ হাই কোর্টের। এলাহাবাদ হাই কোর্টে ঝুলে থাকা মামলার সংখ্যা ১০ লক্ষাধিক। এরপরই স্থান রাজস্থান হাই কোর্টের। রাজস্থান হাই কোর্টে ৬ লক্ষাধিক মামলা ঝুলে রয়েছে। তৃতীয় স্থানাধিকারী রাজ্যে মহারাষ্ট্র। বম্বে হাই কোর্টে ঝুলে রয়েছে ৬ লক্ষের কাছাকাছি মামলা। শোচনীয় পরিস্থিতি মাদ্রাজ হাই কোর্ট, পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট, মধ্যপ্রদেশ, কর্নাটক হাই কোর্টের পাশাপাশি তেলেঙ্গানা, পাটনা, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, ওড়িশা, দিল্লি হাই কোর্টের মতো সর্বত্রই। একই করুণ দশা কলকাতা হাই কোর্টেরও। কলকাতা হাই কোর্টে ঝুলে রয়েছে ২ লক্ষর বেশি মামলা।

বছরের পর বছর মামলার পাহাড় জমে থাকার বিষয়টি ভারতীয় সংবিধানেরও পরিপন্থী। সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী মামলা প্রলম্বিত হওয়ার কথা নয়। বরং সংবিধানে মামলাগুলির দ্রুত নিষ্পত্তির কথা পরিষ্কারভাবে বলা আছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রদীপের নিচে এত অন্ধকার? স্বাধীনতার ৭৫-এ কোথায় দাঁড়িয়ে ভারত

এখনও স্বাস্থ্য সংবিধানের মৌলিক অধিকার নয়! বেকারত্বর জ্বালা বুকে নিয়ে কত যুবকের স্বপ্ন ফানুসের মতো শূন্যে বিলীন হয়ে যায়! এর পরেও ইসরো মহাকাশে তিরঙ্গা ওড়ায়।

কেন্দ্রীয় সরকার সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল। শীর্ষ আদালত এবং হাই কোর্টগুলিতে মহিলা বিচারপতির সংখ্যা কম হলেও পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যাবে, সেসম্পর্কেও যদিও এখনও কোনও পরিকল্পনা গ্রহণ করা হয়নি।

যেমন, শীর্ষ আদালতে মোট ৩৪জন বিচারপতি নিয়োগের বিষয়টি অনুমোদিত। কিন্তু কার্যক্ষেত্রে এই সংখ্যাটা মোটে ৩৪ জন। দেশের হাইকোর্টগুলিতে রয়েছেন মোট ৯৬ জন মহিলা বিচারপতি। যদিও অনুমোদিত বিচারপতির সংখ্যা ১ হাজার ১০৮ জন।

আবার দেশের কয়েকটি রাজ্যের হাই কোর্টে একজনও মহিলা বিচারপতি নেই। এই রাজ্যগুলির ভেতর রয়েছে মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, পাটনা এবং উত্তরাখণ্ড। তবে কলকাতা হাই কোর্টে রয়েছেন মোট সাত জন মহিলা বিচারপতি।

একদিকে সারা দেশে হাই কোর্টগুলিতে ৫৯ লক্ষ মামলা দিনের পর দিন ধরে জমে রয়েছে, অন্যদিকে একই পরিস্থিতি শীর্ষ আদালতেও। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, ২০২২ সালের ২ অগাস্ট পর্যন্ত শীর্ষ আদালতে জমে থাকা মামলার সংখ্যা ৭১ হাজার ৪১১টি। এর ভেতর ফৌজদারি মামলার সংখ্যাই ১৫ হাজার ৭৬টি।

উদ্বেগজনক আরেকটি বিষয় হল গত এক দশকেরও বেশি সময় ধরে শীর্ষ আদালতে ঝুলে থাকা মামলার সংখ্যা ১০ হাজারেরও বেশি। এছাড়া ৪২ হাজার মামলা শীর্ষ আদালতে ঝুলে রয়েছে গত পাঁচ বছরের কাছাকাছি। আর ১৮ হাজারের বেশি মামলা ঝুলে রয়েছে গত পাঁচ থেকে দশ বছর ধরে।

দেশের শীর্ষ আদালতে কিংবা হাই কোর্টগুলিতে প্রচুর মামলা জমে থাকার নিরিখে আদালতগুলিতে কী শোচনীয় পরিস্থিতি চলছে, তাও কহতব্য নয়। এর ফলে প্রশাসনের পাশাপাশি বিপাকে পড়েছেন মামলাকারী সাধারণ নাগরিকরা। ন্যায়বিচারের আশায় তাঁদের বছরের পর বছর তীর্থের কাকের মতো প্রতীক্ষা করতে হচ্ছে।

চলতি বছরে এ-পর্যন্ত পাওয়া বেসরকারি পরিসংখ্যান অনুসারে, সারা দেশের সব ধরনের আদালতগুলি মিলিয়ে নিষ্পত্তি না হওয়া মামলার সংখ্যা ৪ কোটি ৭০ লক্ষর কাছাকাছি। আর কেন্দ্রের বক্তব্য হলো, জমে থাকা মামলার সংখ্যা চার কোটির কম। এর কারণ আগেই জানানো হয়েছে। বিচারপতি, বিচারকের সংখ্যার অপ্রতুলতাই অন্যতম প্রধান কারণ। প্রসঙ্গত, ভারতের আদালতগুলিতে মোট বিচারপতি, বিচারকের সংখ্যা এ-মুহূর্তে ২৫ হাজার ৬২৮জন।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক-মন্ত্রীদের সম্পতি হু হু করে বেড়ে চলার প্রেক্ষিতে ২০১৭ সালে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিল সিবিআই। ২০১১ সালে বাংলা রাজনৈতিক পালাবদলের পরে ক্ষমতাসীন হয় তৃণমূল কংগ্রেস। এরপর থেকে তৃণমূল নেতাদের সম্পত্তির পরিমাণ ২০১৬ সাল পর্যন্ত হু হু করে বেড়েছে। অতি গুরুত্বপূর্ণ এই মামলাটি এজলাসে উঠেছে সম্প্রতি। যদিও এজন্য অপেক্ষা করতে হয়েছে টানা পাঁচ-পাঁচটি বছর।

জমে থাকা মামলার পাহাড়ের হাত থেকে নিষ্কৃতি মেলার কোনও আশাও দেখা যাচ্ছে না। এ-ব্যাপারে কেন্দ্রীয় আইন মন্ত্রকও হাত গুটিয়ে বসে আছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু জানাননি, পর্যাপ্ত সংখ্যক বিচারপতি এবং বিচারক আদৌ নিয়োগ করা হবে কি না। বরং তিনি জানিয়েছেন, আগামিদিনে এই মামলার সংখ্যা আরও বাড়বে।

কেন্দ্রীয় সরকার বড়াই করছে ভারতীয় বিচারব্যবস্থার। ভারতীয় গণতন্ত্রের ঐশ্বর্য নাকি এদেশের বিচারব্যবস্থা। এদিকে কেন্দ্রীয় আইনমন্ত্রীর পেশ করা পরিসংখ্যানে সম্পূর্ণ বিপরীত তথ্য ধরা পড়েছে। তাহলে হচ্ছেটা কী!

বিচারপতি এবং বিচারকদের সংখ্যার অপ্রতুলতার ফলে গুরুত্বপূর্ণ আরেকটি যে সমস্যা দেখা দিয়েছে। এক-একজন বিচারপতি কিংবা বিচারককে দৈনিক ৪০ থেকে ৫০টি মামলা সামাল দিতে হচ্ছে। বিচারপতি এবং বিচারকরাও মানুষই। অতিরিক্ত কাজের চাপ দিনের পর দিন সামলাতে হচ্ছে তাঁদের।

পরিস্থিতি সম্পর্কে পুরোপুরিভাবে ওয়াকিবহাল কেন্দ্রীয় সরকার। কেননা কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু নিজেই জানিয়েছেন, ব্রিটেনে দৈনিক একজন বিচারপতির এজলাসে মোটে তিন থেকে চারটি মামলার শুনানি চলে।

সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ!

লিখেছেন
Arnab Dutta
Arnab Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?