ঈশ্বরকে দীপাবলি উপহার! শিরডি সাই মন্দিরে ১.৫ কোটি টাকা দান অনন্ত আম্বানির!

Anant Ambani Donates at Shirdi Sai Temple: মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি! সোমবার শিরডি সাঁই মন্দির পরিদর্শন করে ঈশ্বরকে দীপাবলির উপহার দিয়েছেন তিনি, উপহারের মূল্য দেড় কোটি টাকা (ওনলি)

Madhurima Dutta
২ মিনিট
ঈশ্বরকে দীপাবলি উপহার! শিরডি সাই মন্দিরে ১.৫ কোটি টাকা দান অনন্ত আম্বানির!

দীপাবলি উপহার। মিষ্টির প্যাকেট আর শুকনো লাড্ডু অবধি যাঁদের দৌড়, তাঁদের বারেবারে মনে করাতেই হয় এই দেশ আসলেই ঈশ্বরের দেশ। ঈশ্বরের কাছে যারা পরীক্ষায় পাশ, ভালো চাকরি, ‘আর কক্ষনও করব না’ ইত্যাদি মানত করে প্যাঁড়া আর সস্তার কলাকন্দ নামিয়ে আসেন ঈশ্বর তাঁদের মঙ্গল করেন কী না জানা নেই। তবে ঈশ্বরকে যাঁরা ‘রসে বশে’ রাখেন তাঁদের থেকে মুখ ফেরালে স্বয়ং ঠাকুরেরও পাপ! ঠাকুর মূর্খ নন, তাই ভরা রাজকোষ বারেবারে ভরিয়ে দেন। ভরিয়ে দেন আম্বানির ভাঁড়ার, আদানির তহবিল আর রাষ্ট্রের ভোটব্যাঙ্ক। বদলে ঈশ্বরকে কোটি কোটি টাকার টোকেন দিয়ে আসেন ভারতীয় ধনকুবেররা। যেমন দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি! সোমবার শিরডি সাই মন্দির পরিদর্শন করে ঈশ্বরকে দীপাবলির উপহার দিয়েছেন তিনি, উপহারের মূল্য দেড় কোটি টাকা (ওনলি)।

এই বছরের অগাস্ট মাসেই অনন্ত আম্বানিকে রিলায়েন্সের নতুন পাওয়ার ইউনিটের ভবিষ্যতের নেতা হিসাবে অভিষিক্ত করা হয়েছিল। অগাস্টেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারহোল্ডারদের বার্ষিক সভায়, মুকেশ আম্বানি জানান, ২৬ বছর বয়সী অনন্ত সৌরশক্তি, ব্যাটারি শক্তি এবং হাইড্রোজেনের বিনিয়োগ বিষয়টি দেখভাল করবেন। সম্ভাবনাময় সেই জুনিয়র ধনকুবের সন্ধ্যায় শিরডি সাঁই মন্দিরে আরতিতে অংশ নিয়ে দীপাবলি উপলক্ষ্যে মন্দির ট্রাস্টে ১.৫ কোটি টাকা দান করে ফেললেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি' বন্ধ হয়ে গেলে কার অসুবিধা সবচেয়ে বেশি?

WhatsApp University: প্রথম দিন থেকেই এই সরকার যে কোনও ব্যর্থতার দায় নিতে চায়নি, উল্টে হোয়াটসঅ্যাপ হয়ে উঠেছে তাঁদের একমাত্র মাধ্যম, যা দিয়ে তাঁরা দেশের অধিকাংশ মানুষকে ভুল বুঝিয়ে রাখতে পারেন।

শিরডির সাইবাবা মন্দির দেশের ধনীতম মন্দিরগুলির মধ্যে সম্ভবত তৃতীয় স্থানে রয়েছে। শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্টের হিসেব বলছে, মন্দিরটি ২০০৮-০৯ সালে ৮৭.২২ কোটি টাকা আয় করে, ২০০৯-২০ সালেই তা বেড়ে দাঁড়ায় ৯৪.৬৭ কোটি টাকায়! মন্দিরের রিপোর্ট অনুযায়ী, মন্দিরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন প্রায় ১,৮০০ কোটি টাকা রয়েছে এবং ৩৮০ কেজিরও বেশি সোনা, ৪,৪২৮ কেজিরও বেশি রুপো এবং ডলার-পাউন্ড মিলেও আরও অগাধ টাকা রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাশ্মীর ফাইলসের পর রামসেতু! বিনোদনই তবে বিজেপির ব্রেনওয়াশের মূল অস্ত্র!

Ram Setu Movie: এক নাস্তিক ইতিহাসবিদের রাম সেতুর অলৌকিকতা নস্যাতের দায়িত্ব পালন এবং ক্রমশ সেই দায়িত্ব পালনের মধ্যেই ফিরে পাওয়া আস্তিকতা এবং এক বিশ্বাসের আবহ তৈরি করেছে এই সিনেমা।

মন্দির জানিয়েছে, বিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা ভক্তদের থেকে দরিদ্রদের সাহায্য করার উদ্দেশ্যে অনুদান গ্রহণ করা হয়, মাঝে মাঝে শিরডি মন্দিরের অনুদান ছাড়িয়ে যায় ২,০০০ কোটি টাকারও বেশি। এমনকী, নোটবন্দির পরেও অনলাইনে অনুদানের পরিসংখ্যানও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় এই মন্দিরের।

মন্দিরে এভাবে মাঝেসাঝেই উপহার দিয়ে থাকেন আম্বানিরা। গত ১৪ অক্টোবর, মুকেশ আম্বানি বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরের উন্নয়নের জন্য ৫ কোটি টাকা দিয়ে এসেছেন। সেপ্টেম্বরেই মুকেশ আম্বানি কেরলের বিখ্যাত গুরুভায়ুর মন্দিরে প্রার্থনা করতে গিয়ে ‘অন্নদানম’ তহবিলে ১.৫১ কোটি টাকা দান করে আসেন। ২০২৩ সালের মধ্যে দেশকে ৫জি-র আনন্দধারায় ধুইয়ে দিতে নেমেছে রিলায়েন্স বাহিনী। এই উপহারে খুশি হয়ে 'ঈশ্বর' ৫জিকে ভারতে গতি দেন কী না, সেই অপেক্ষায় রিলায়েন্স বংশ।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।