সঞ্জয়ের নারকো পরীক্ষায় মিলল না কোর্টের অনুমতি, কেন তীরে এসে তরী ডুবল সিবিআইয়ের?

RG Kar Case: আগামী ১৭ সেপ্টেম্বর এই মামলার অগ্রগতি প্রসঙ্গে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে সুপ্রিম কোর্টে। ফলে শিয়রে সমন।

inscript
২ মিনিট
সঞ্জয়ের নারকো পরীক্ষায় মিলল না কোর্টের অনুমতি, কেন তীরে এসে তরী ডুবল সিবিআইয়ের?

এর আগে পলিগ্রাফ পরীক্ষা হয়েছে তার। সেই পলিগ্রাফ পরীক্ষার পর সিবিআই জানিয়েছিল, আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলিন্টিয়ার সঞ্জয় রায়ের বক্তব্যে একাধিক অসামঞ্জস্য পাওয়া গিয়েছে। তার পরের ধাপ ছিল নারকো পরীক্ষা। তবে সেই পরীক্ষা হচ্ছে না সঞ্জয়ের। কারণ সেই পরীক্ষার জন্য সম্মতি দেয়নি খোদ আদালতই।

কেন আটকে গেল সঞ্জয়ের নারকো পরীক্ষা। জানা গিয়েছে, শুক্রবার শিয়ালদহ আদালতে নারকো পরীক্ষার জন্য সম্মতি দেয়নি না ধৃত সঞ্জয়। ফলে নিয়ম মেনে নারকো পরীক্ষার অনুমোদন দিল না আদালতও। আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জয় একাই অভিযুক্ত কিনা, নাকি এই ঘটনার পিছনে রয়েছে আরও অনেকে? সে প্রশ্নের উত্তর এখনও খুঁজে পায়নি সিবিআই। প্রেসিডেন্সি জেলে তার পলিগ্রাফ পরীক্ষার পরেও মেলেনি সব উত্তর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পশুর মতো প্রবৃত্তি! ধৃত সঞ্জয় রায়ের মনস্তাত্ত্বিক পরীক্ষা যা বলছে

RG Kar Rape Accused Psychoanalytic Test: প্রাথমিক তদন্তে জানা গেছে, সঞ্জয় রায় ৮ অগাস্ট মধ্যরাতের পরে উত্তর কলকাতায় সোনাগাছির যৌনপল্লীতেও গেছিলেন।

আগামী ১৭ সেপ্টেম্বর এই মামলার অগ্রগতি প্রসঙ্গে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে সুপ্রিম কোর্টে। ফলে শিয়রে সমন। এই পরিস্থিতিতে সিবিআইয়ের কাছে অন্যতম পথ ছিল, সঞ্জয়ের নারকো অ্যানালিসিস পরীক্ষা। স্বাভাবিক ভাবেই শিয়ালদহ আদালতে সেই আবেদনই করা হয়েছিস সিবিআইয়ের তরফে।

প্রাথমিক ভাবে ধরা পড়ার পর সঞ্জয় রায়কে তেমন ভাবে কোনও কিছু বলতে শোনা যায়নি। সে যে এ কাণ্ড ঘটায়নি, সে বিষয়েও দৃঢ় করে কিছু বলতে শোনা যায়নি। প্রাথমিক ভাবে উকিল পাওয়া নিয়ে সমস্যায় পড়ে ধৃত সঞ্জয়। পরে অবশ্য সে সমস্যাও মেটে। এবং তার পরেই সঞ্জয় দাবি করতে থাকে, এই ঘটনায় তাঁকে ফাঁসানো হয়েছে। সে কিছু করেনি। পলিগ্রাফ পরীক্ষাতেও তাঁর উত্তরে একাধিক অসঙ্গতি খুঁজে পায় সিবিআই গোয়েন্দারা। এর পরেই নারকো অ্যানালিসিস পরীক্ষার জন্য আবেদন করে তারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সেই রাতে যৌনহেনস্থা আর এক মহিলাকেও? যে ভয়ঙ্কর তথ্য উঠে এল আরজি কর-অভিযুক্তের পলিগ্রাফ টেস্টে

Sanjay Roy Polygraph Test:  এদিকে পলিগ্রাফ টেস্ট থেকে জানা গিয়েছে, অভিযুক্ত সঞ্জয় রায়ের ঘটনার দিন দু-দু'টি যৌনপল্লিতে যাওয়ার কথাও।

কীভাবে হয় নারকো অ‌্যানালিসিস পরীক্ষা? এর জন্য অভিযুক্ত বা সন্দেহভাজনকে সোডিয়াম পেনটোথাল ইঞ্জেকশন দেওয়া হয়। এর ফলে অর্ধচেতন অবস্থায় অভিযুক্ত প্রশ্নের উত্তর দেয়। যেহেতু মস্তিষ্ক তখন তার নিয়ন্ত্রণে থাকে না, তাই সে সত্যি কথা বলছে বলেই ধরা হয়। যদিও এই পরীক্ষায় একশো শতাংশ সাফল‌্য মেলে না বলে দাবি বিশেষজ্ঞদের। তবে আদালত অনুমতি দিলেই একমাত্র অভিযুক্তর নারকো অ‌্যানালিসিস বা ব্রেন ম‌্যাপিং পরীক্ষা করানো যায়।

শুক্রবার শিয়ালদহ আদালতে সঞ্জয়কে পেশ করা হলে ভরা এজলাসে নারকো পরীক্ষার অনুমতি দিতে অস্বীকার করে সে। সিবিআই অবশ্য দাবি করেছে, এর আগে বদ্ধ ঘরে নারকো টেস্ট নিয়ে আপত্তি করেনি অভিযুক্ত। তার ভিত্তিতেই সঞ্জয়ের নারকো পরীক্ষার ব্যাপারে আদালত পর্যন্ত এগোয় তারা। কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসল সঞ্জয়। এবার কী করবে সিবিআই? কোন পথে এগোবে তাদের তদন্ত। সুপ্রিম শুনানির আর এক সপ্তাহও নেই। তার আগে আরজি কর মামলায় বড়সড় ধাক্কা খেল সিবিআই, তা বলাই যায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।