আরজি কর: মাথায় কার হাত? কেন পুলিশ কমিশনারের নামে নথিভুক্ত ধৃতের বাইক?

RG Kar Doctor Rape-Murder: অভিযোগ, ওই বাইকটিতে চেপেই সেদিন আরজিকর হাসপাতালে গিয়েছিল ধৃত সঞ্জয়। ঘটনার আগে পাওয়া সিসিটিভি ফুটেজেও সেই ছবি ধরা পড়েছে।

inscript
৩ মিনিট
আরজি কর: মাথায় কার হাত? কেন পুলিশ কমিশনারের নামে নথিভুক্ত ধৃতের বাইক?

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যেই সেই ঘটনায় ধৃত সিভিক ভলিন্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষা করেছে সিবিআই। সেই পরীক্ষায় তদন্তকারীদের হাতে এসেছে একাধিক তথ্য। এর মধ্যেই ধৃত সিভিক ভলিন্টিয়ার সঞ্জয় রায়ের ব্যাপারে আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। প্রথম থেকেই পেশায় সিভিক ভলিন্টিয়ার কেন এত প্রভাবশালী সেই প্রশ্ন উঠেছিল। সম্প্রতি জানা গিয়েছে, যে বাইকটি ব্যবহার করতেন ধৃত সঞ্জয় রায়, সেটিও নাকি নথিভুক্ত রয়েছে কলকাতা পুলিশের নামেই। না, শুধু কলকাতা পুলিশ বললে ভুল হবে, খোদ পুলিশ কমিশনারের নামেই নথিভুক্ত ছিল অভিযুক্তের বাইক।

রবিবার প্রেসিডেন্সি জেলে পলিগ্রাফ পরীক্ষা হয় অভিযুক্ত সঞ্জয়ের। ঘটনার দিন সে কী কী করেছিল রাতভর, তার অনেক কিছুই জানা গিয়েছে তদন্তকারীদের জেরায়। জানা গিয়েছে, ঘটনার দিন রাতে দুটি যৌনপল্লিতে ঘোরা ছাড়াও রাস্তায় এক মহিলার শ্লীলতাহানি করেছিল সে। তবে তাঁর সমস্ত বক্তব্যে ধোঁয়াশা ও বিভ্রান্তি রয়েছে বলেই দাবি করেছেন তদন্তকারীরা। এই পরিস্থিতিতে কেন অভিযুক্ত সিভিক পুলিশের বাইকটি খোদ পুলিশ কমিশনারের নামে নথিভুক্ত, তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়েছে পুলিশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেহ উদ্ধারের পর সেমিনার রুমে কাদের ভিড়? যে সব প্রশ্ন তুলে দিল আরজি কর কাণ্ডের ভাইরাল ভিডিও

RG Kar Hospital Incident: ভিডিওটিতে দেখা যাচ্ছে ভিড়ে ঠাসা একটি ঘরের ছবি। অন্তত জনা তিরিশেক মানুষ জটলা করে রয়েছেন সেখানে। কেউ সেখানে দাঁড়িয়ে, কেউ বা হাঁটাচলা করছেন।

যদিও মঙ্গলবার এ ব্যাপারে সোশ্যালমিডিয়ায় বিভ্রান্তি দূর করার চেষ্টা হয়েছে কলকাতা পুলিশের তরফে। পুলিশের তরফে জানানো হয়েছে,কলকাতা পুলিশের ব্যবহারের জন্য সমস্ত সরকারি যানবাহনই সরকারি ভাবে পুলিশ কমিশনারের নামে নথিভুক্ত করা হয়। তার পর সেগুলি বিভিন্ন বিভাগের হাতে ব্যবহারের জন্য তুলে দেওয়া হয়। ধৃত সঞ্জয় রায় সিভিক ভলিন্টিয়ার পদে থাকায়, তার ব্যবহারের জন্য বাইকটিও কলকাতা পুলিশের কমিশনারের নামেই নথিভুক্ত ছিল। এতে কোনও রকম আইনের অপব্যবহার বা বিচ্যুতি নেই বলেই জানানো হয়েছে পুলিশের তরফে।

গ্রেফতারের পরেই ধৃত সঞ্জয় রায়ের বাইকটি বাজেয়াপ্ত করেছিল পুলিশ। তবে পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। সেই বাইকও তথ্যপ্রমাণ হিসেবে তুলে দেওয়া হয়েছিল সিবিাইয়ের হাতে। কলকাতা পুলিশের তরফে তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে জানানো হয়েছে, এই বাইক নিয়ে সমাজমাধ্যমে কেউ কেউ ‘বিভ্রান্তি’ তৈরি করার চেষ্টা করছে। পুলিশের তরফে জানানো হয়েছে, কলকাতা পুলিশ যে সব সরকারি যানবাহন ব্যবহার করে, তা সবই নথিভুক্ত থাকে পুলিশ কমিশনারের নামে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সেই রাতে যৌনহেনস্থা আর এক মহিলাকেও? যে ভয়ঙ্কর তথ্য উঠে এল আরজি কর-অভিযুক্তের পলিগ্রাফ টেস্টে

Sanjay Roy Polygraph Test:  এদিকে পলিগ্রাফ টেস্ট থেকে জানা গিয়েছে, অভিযুক্ত সঞ্জয় রায়ের ঘটনার দিন দু-দু'টি যৌনপল্লিতে যাওয়ার কথাও।

অভিযোগ, ওই বাইকটিতে চেপেই সেদিন আরজিকর হাসপাতালে গিয়েছিল ধৃত সঞ্জয়। ঘটনার আগে পাওয়া সিসিটিভি ফুটেজেও সেই ছবি ধরা পড়েছে। ফুটেজে দেখা গিয়েছে, আরজি কর হাসপাতালের করিডরে যখন হাঁটছেন সিভিক ভলান্টিয়ার,তার হাতে ঝুলছে হেলমেট। স্বাভাবিক ভাবে সেই বাইকও এসে গিয়েছে তদন্তকারীদের সন্দেহের তালিকায়।

অভিযুক্তদের বাড়ির লোক থেকে শুরু করে প্রতিবেশী বা পরিচিত সকলেই মেনেছেন, ওই সিভিক ভলিন্টিয়ার সঞ্জয় 'কেপি' (কলকাতা পুলিশ) লেখা বাইকে চেপে সদর্পে ঘুরে বেড়াত। সিবিআইয়ের একটি সূত্রের খবর, ধর্ষণ ও খুনের ঘটনার আগের দিন সকাল থেকে পরের দিন ভোর পর্যন্ত মোট চার বার আরজি করে যায় অভিযুক্ত। তার মধ্যে একবার সঙ্গে ছিল আর এক সিভিক ভলিন্টিয়ার বন্ধু। পুলিশকে সঞ্জয় জানায়, সেই বন্ধুর পরিচিত আরজি করে ভর্তি ছিলেন, তাঁকে দেখতেই হাসপাতালে যায় সঞ্জয়।

চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডের আগেই বা কেন নানা অজুহাতে আরজি কর হাসপাতাল চত্বরে গিয়েছিল অভিযুক্ত। ঘটনাস্থল রেইকি করাই কি ছিল তার প্রধান উদ্দেশ্য। সে সময়েও কলকাতা পুলিশ লেখা সাদা বাইকই ছিল তার বাহন। যে বাইকটি কিনা খোদ পুলিশ কমিশনারের নামে নথিভুক্ত। কোনও কোনও সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, সিবিআই জানতে পেরেছে, সেদিন আরজিকরে দুষ্কর্ম সারার পরেও পুলিশের কোনও এক বড়কর্তার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল অভিযুক্ত। আদৌ কি সত্যি সেই অভিযোগ? আশা করা যায়, খুব শিগগিরই সেই সব তথ্যের কোণা ধরে বড় সত্যির কাছে পৌঁছে যাবেন তদন্তকারীরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?