‘টাকার কথা বলিনি!’ প্রমাণ লোপাটের অভিযোগ উড়িয়ে কুৎসা-তত্ত্বেই জোর মমতার

Mamata Banerjee: আরজি কর নিয়ে বারবার তথ্যলোপাটের অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এ দিন সেই প্রসঙ্গেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী।

inscript
৪ মিনিট
‘টাকার কথা বলিনি!’ প্রমাণ লোপাটের অভিযোগ উড়িয়ে কুৎসা-তত্ত্বেই জোর মমতার

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর এক মাস কেটে গেলেও এখনও অধরা সুবিচার। যদিও সুবিচারের দাবিতে প্রায় প্রতিদিনই রাস্তায় নামছে গোটা রাজ্য। পুজো আসতে আর বেশি দেরি নেই। কিন্তু আরজি করের ঘটনা সেই পুজোর প্রস্তুতিকে কার্যত ম্লান করে দিয়েছে। আরজি করের ঘটনার পর বারবার প্রশ্ন উঠেছে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়া হয়েছে বহু বিক্ষোভমিছিল থেকেই। এই পরিস্থিতিতে সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রাজ্যবাসী তো বটেই, আন্দোলনকারীদের উদ্দেশ্যেও একগুচ্ছ বার্তা দিলেন মমতা। আরজি করের নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়েও যথেষ্ট বিতর্কের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী। সে নিয়েও এদিন স্পষ্ট বার্তা দিলেন মমতা।

নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করা নিয়ে কথা বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে বলছেন আমি টাকার কথা বলেছি। আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখাক, কোথায় আমি টাকার কথা বলেছি। মিথ্যা কথা বলা হচ্ছে। এগুলি অপপ্রচার, চক্রান্ত।” মুখ্যমন্ত্রী এ-ও জানান, তিনি পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার আগেই চিকিৎসক সংগঠনের থেকে ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছিল। তিনি বলেন, “আমি বাবা-মাকে যা বলেছিলাম তা হল, দেখুন, মৃত্যুর বিকল্প টাকা হয় না। আপনারা খুব মর্মাহত। আমরাও মর্মাহত। কিন্তু যদি কোনও দিন মনে করেন, আপনার মেয়ের স্মৃতিতে কোনও ভাল কাজ করবেন, আমাদের বলবেন। সরকার পাশে আছে।”

আরজি কর নিয়ে বারবার তথ্যলোপাটের অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এ দিন সেই প্রসঙ্গেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। আরজি কর কাণ্ডের দু'দিনের মাথায় সেমিনার রুম লাগোয়া ঘরে মেরামতির কাজ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। মমতা সেই প্রসঙ্গে এদিন বলেন, “আমি মনে করি সব হাসপাতালেই পুলিশের যতটা সম্ভব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও নারায়ণস্বরূপ নিগমকে, আলো ও অন্যান্য কাজের জন্য প্রায় ১০০ কোটি টাকা দিতে বলেছি। কেউ কেউ বলছেন, ওখানে (আরজি করে) কেন বিশ্রামের ঘর করতে গেল? এর জন্য আমাদের অন্য কোনও অভিপ্রায় ছিল না। যে হেতু মেয়েটিকে বিশ্রাম ঘরের অভাবে সেমিনার হলে থাকতে হল, তাই আমরা অভিপ্রায় ছিল যাতে ডাক্তারদের সেমিনার হলে না থাকতে হয়। তাই একটি বিশ্রাম ঘর ও সংলগ্ন শৌচালয় বানিয়ে দেওয়ার কথা হয়েছিল। কিন্তু কাজটি করতে দেওয়া হয়নি।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
অনুদান ফেরানো নিয়ে স্পষ্ট বার্তা! পুজোর হাওয়ায় মাতিয়ে আন্দোলন দমানোর চেষ্টা মমতার?

Mamata Banerjee on Durga Puja Grant: যে সব পুজো কমিটি পুজোর জন্য সরকারি অনুদান নেবে না, তাদের বাদ দিয়ে নতুন পুজো কমিটিদের এবার অনুদান দেওয়া হবে।

তিনি আরও বলেন, “এটি নিয়ে নানান রকম তথ্য প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে। আরে, আমরা প্রমাণ লোপাট করতে যাব কেন? কাকে বাঁচানোর জন্য? কেউ আমাদের বন্ধু নয়, কেউ আমাদের শত্রু নয়। অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলছেন। কিন্তু জেনে রাখুন, আমার সঙ্গে কারও কোনও যোগ নেই। আমিও কারও সঙ্গে জড়িত নই। আমি যখন কোনও পদে বসি, সেই পদকে সম্মান করতে আমি জানি। অনেক অসম্মান-অপমান করছেন মিথ্যা কথা বলে, কুৎসা রটিয়ে। আর করবেন না। সত্যিটা জেনে নিন।” মুখ্যমন্ত্রী জানান, তিনি দশ দিন আগেই স্বাস্থ্যসচিবকে নির্দেশ দিয়েছেন যেখানে যেখানে ঘাটতি আছে, তা পূরণ করতে। তালিকায় রয়েছে, আলো, সিস্টারদের পৃথক বিশ্রাম ঘরের ব্যবস্থা, পুরুষ-মহিলা পৃথক শৌচালয়ের ব্যবস্থা-সহ একাধিক প্রসঙ্গ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নৈহাটিতে মিছিলে ঢুকে মেয়েদের পোশাক ছেঁড়া, স্লোগানে বাধা! নেপথ্যে তৃণমূল?

RG Kar Protest Naihati: আন্দোলনকারীরা বলছেন, মিছিলে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ছিল না। যে দুষ্কৃতীরা ঢুকে যান মিছিলে সেখানে বহু মহিলাও ছিলেন

ইতিমধ্যেই রাজ্যপুলিশের হাত থেকে আরজি কর মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে গিয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে ছিল সেই মামলার দ্বিতীয় শুনানি। তবে সেই শুনানিতে খুব আশাজনক কিছু শুনতে পেলেন না রাজ্যবাসী। বরং আন্দোলনরত চিকিৎসকদের তড়িঘড়ি কাজে ফেরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার সাংবাদিক বৈঠক থেকে আন্দোলনরত চিকিৎসকদের আরও একবার কাজে ফেরার অনুরোধ করেন মমতা। একই সঙ্গে রাজ্যবাসীর কাছেও মমতা উৎসবে ফেরার আবেদন করেন। পুজো আসতে আর এক মাস বাকি। আরজি করে চিকিৎসক খুনের এক মাস পূর্ণ হল সোমবার। এই আবহে চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দিয়ে মমতা বলেন, “যত আন্দোলন হয়েছে অনুমতি ছাড়া। অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি। সুপ্রিম কোর্টও ডাক্তারদের অনুরোধ করেছে কাজে যোগ দেওয়ার জন্য। আমিও ডাক্তারদের কাছে অনুরোধ করব কাজে ফেরার জন্য।” মুখ্যমন্ত্রী বলেন, “দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি আপনাদের কিছু বলার থাকে, সবসময় স্বাগত। আপনারা ৫-১০ জনের একটি প্রতিনিধিদল নিয়ে আসুন, আমরা কথা বলতে পারি।”

একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের সমস্ত দাবিই স্বাস্থ্যভবন মেনেছে বলেই এদিন দাবি করেছেন মমতা। মুখ্যমন্ত্রী জানান, “আমাদের কাছে অভিযোগ সরাসরি আসেনি। তার পরেও আমরা দু’জনকে নিলম্বিত করেছি।” মুখ্যমন্ত্রী জানালেন, ময়নাতদন্তের সময় ভিডিয়োগ্রাফি করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও ডাকা হয়েছিল। শুধু চিকিৎসকদের নয়, আন্দোলনকারীদের উদ্দেশে এদিন মমতার বার্তা, “ প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থাকেন, অনেক মানুষের তো সমস্যা হয়। অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছেন। আলো লাগালে, তাঁদের ঘুমের সমস্যা হয়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়মও রয়েছে রাত ১০টার পর মাইক বাজানো নিয়ে। তা সত্ত্বেও তো আমরা সব ছেড়ে দিয়েছি। এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। সিবিআইকে অনুরোধ করব, তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন।”

যাঁরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বারবার আন্দোলন মঞ্চ থেকে, তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর এদিন সাফ বার্তা, বাংলাদেশের মতো পরিস্থিতি বাংলায় তৈরি করা যাবে না। মমতা জানান, “সারা পৃথিবীতে বাংলার নামে বদনাম করা হচ্ছে। একটি হোয়াটস্‌অ্যাপ গ্রুপ জুটেছে। যাঁরা এখান থেকে পড়াশোনা করে, খেয়েদেয়ে, মানুষ হয়ে বাইরে গিয়েছেন— তাঁরা একতরফা কথা শুনে বাংলার বদনাম করছেন। তাঁরা তো দু’পক্ষকে শুনতে পারছেন না। তাঁদের বোঝা উচিত, বাংলাদেশ আলাদা রাষ্ট্র। ভারত আলাদা রাষ্ট্র। এটি আপনারা মাথায় রাখতে ভুলে গিয়েছেন। বাংলাদেশ একটি অন্য রাষ্ট্র, তাদের আমরা সম্মান করি। তাদের ভাষাকে সম্মান করি। এখানে বাংলাদেশ হবে না।” একই সঙ্গে স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মমতা এদিন জানান, “বাংলায় একটি ঘটনা ঘটলেও, তা দুর্ভাগ্যজনক। আমরা কেউ তা সমর্থন করি না। চুপচাপ আছি। নীরবে বেদনা সহ্য করছি। পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছি। কিন্তু দয়া করে পরিষেবা দিন।”

তবে মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আবেদনকে ঘিরে ফের নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। যেখানে বারংবার আন্দোলনকারীরা নির্যাতিতার সুবিচারের আশায় পথে নেমেছেন, সেখানে পুজো-উৎসবের আনন্দে ফেরার জন্য সাধারণ মানুষের প্রতি মমতার বার্তাকে ভালো ভাবে নেননি অনেকেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এ বিষয়টি ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?