আম্বানি, আদানিও এই গোলাপ কিনতে পকেট হাতড়ান! বিশ্বের সবচেয়ে দামি গোলাপ এটিই

Rose Day 2023: বিশ্বে এমন এক বিশেষ গোলাপ রয়েছে যার সঙ্গে জড়িয়ে আছে আরেক আইকনিক প্রেমের চরিত্রের না। গোলাপটির নাম জুলিয়েট রোজ!

inscript
২ মিনিট
আম্বানি, আদানিও এই গোলাপ কিনতে পকেট হাতড়ান! বিশ্বের সবচেয়ে দামি গোলাপ এটিই

তারায় তারায় রটিয়ে দিয়ে কীই বা হবে। রাত না হলে তারাদের দেখাও সমস্যার। আবার অতদূরের শব্দ শোনাও দুষ্কর। প্রেম হতে হবে বস্তুবাদী। প্রেমকে মাপার মতো বস্তু হতে হবে সহজলভ্য। সহজ মানে এতটাই সহজ যে টাকা খসালেই বাঁধ ভাঙবে ভালোবাসার। বিশেষ করে আমাদের জাগতিক প্রেমিকারা যেহেতু 'নরম' বিষয় থেকে বেরোতেই পারেননি বা বেরোতে দেওয়াই হয়নি তাই তাঁদের জন্য ভালোবাসার উপহার বাছা আরও সহজ। পুতুল, চকলেট, ফুল নিয়ে আমাদের বিশ্বের প্রেমিকাদের আর বয়সই বাড়ল না। সমস্ত ভূমিকম্প, সমস্ত রাজনৈতিক অভ্যুত্থান, সমস্ত জটিলতার পথে পথে তারা কেবলই পুতুল খেলে যান। প্রেমিকেরা বিছিয়ে দেন গোলাপ। গোলাপ কিনতে খসিয়ে দেন খুচরো পয়সা, খুলে দেন নোটের বাঁধন। তবে গোলাপের জন্য কতদূর হাঁটতে পারেন প্রেমিক-প্রেমিকারা? কতদূর মানে শ্যামবাজার মোড় থেকে সাদার্ন অ্যাভিনিউয়ের কথা হচ্ছে না। পকেট কতদূর হাঁটতে পারে? ১০০, ১০০০? যিনি তারায় তারায় রটিয়ে দেবেন ভেবেছিলেন, তিনি কি কোটি খানেক খরচা করতে পারবেন? বিশ্বের শ্রেষ্ঠ গোলাপটি কিনবেন কোটি টাকায়?

বাজার জুড়ে ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে! একে অপরের প্রতি ভালবাসা, আবেগ, অনুভূতি সব একেবারে উথলে দেওয়ার বসন্ত বাতাস ক্যালেন্ডারে লেগে আছে। বাজার জুড়ে কেবলই লাল রঙ। ৭ ফেব্রুয়ারি হচ্ছে ভ্যালেন্টাইন সপ্তাহের প্রথম দিন এবং গোলাপ দিবসও। দিবস যখন এসেছে, উদযাপনও করতে হবে। আর উদযাপনের আর্থিক মূল্য আছে। গোলাপ না দিয়ে প্রেমের প্রকাশ সম্ভব না- এই ধারণা বহুকাল থেকেই জনপ্রিয়। ফলে এই সময় এলেই কাঁটাহীন গোলাপ ছুঁলেও ছ্যাঁকা লাগে। বাজার ঘুরে ঘুরে প্রেমিক-প্রেমিকারা নিখুঁত গোলাপ খুঁজে মরেন। তবে অনেকেই জানেন না, বিশ্বে এমন এক বিশেষ গোলাপ রয়েছে যার সঙ্গে জড়িয়ে আছে আরেক আইকনিক প্রেমের চরিত্রের না। গোলাপটির নাম জুলিয়েট রোজ!

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফুল ফোটে ১২ বছরে মাত্র একবার, কেবল এদেশেই! রহস্যময়ী নীলকুরিঞ্জিকে দেখতে কেন ছুটে আসেন মানুষ

Neelakurinji: যার এমন রাজকীয় সৌন্দর্য সে নাকি বেঁচে থাকে অনাদরে অবহেলায়। প্রধানত নীলগিরির পাহাড়ি অঞ্চলের ফুল বলে এর নাম নীলকুরিঞ্জি। দেখতেও নীলচে বেগুনি।

জুলিয়েট রোজ বিশ্বের সবচেয়ে দামি গোলাপ। এর দাম ৯০ কোটি টাকা পর্যন্ত হতে পারে! কেন? সেসবের আগে এই শ্রেষ্ঠ (মানে ও দামে) গোলাপটির জন্মবৃত্তান্ত জানা যাক। গোলাপ বিশ্বে বেশিদিন হয়নি এর জন্ম। জুলিয়েট রোজ প্রথম উৎপাদন করেন বিখ্যাত গোলাপ ব্রিডার ডেভিড অস্টিন। সেটা সাল ১৯৭৮। ডেভিড বেশ কয়েকটি গোলাপ একসঙ্গে মিশিয়ে এই নয়া গোলাপের চাষ করেন। পোলান নেশনের রিপোর্ট বলছে, অ্যাপ্রিকট-হ্যুড হাইব্রিড নামক এই বিরল প্রজাতির বংশবৃদ্ধি করতে ১৫ বছর সময় লেগেছে। খরচ হয়েছে প্রায় ৫ মিলিয়ন ডলার! ২০০৬ সালে, ডেভিড গোলাপটি ১০ মিলিয়ন ইউরো বা ৯০ কোটি টাকায় বিক্রি করেছিলেন এই গোলাপ।

ডেভিড অস্টিনের ওয়েবসাইট অনুযায়ী জুলিয়েট রোজের সুগন্ধ মৃদু, খানিক পারফিউমের মতো যা বেশিরভাগ মানুষই পছন্দ করেন। এই গোলাপটি দেখতেও বিচিত্র! বিশেষ ধরনের সুগন্ধ ও গঠনের কারণে এই গোলাপ বিশেষ মর্যাদা অর্জন করেছে। বিশ্বের সবচেয়ে দামি জুলিয়েট রোজের রঙ অ্যাপ্রিকট। এই মাঝারি আকারের, প্রচুর পাপড়িতে ঠাসা ফুলগুলি দেখতে অত্যন্ত সুন্দর। বসন্তের শেষের দিক থেকে শরৎ পর্যন্ত দুর্দান্ত ফুল ফোটে। এই গোলাপগাছ সাধারণত ৩ থেকে ৩.৫ ফুট পর্যন্ত লম্বা হয়। ভালোবাসার সঙ্গে গোলাপের প্রাচীন সম্পর্ক এবং মোহময়ী সৌন্দর্যের জন্য শেক্সপিয়ারের রোমিও এবং জুলিয়েটের নামে এর নামকরণ করা হয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।