শচিন তেন্ডুলকারের জামাই হতে চলেছেন শুভমান গিল! সত্যি, নাকি লুকিয়ে আছে অন্য রহস্য?
Sara Tendulkar Shubman Gil Engagement Tweet Viral : স্বয়ং ভারতের ক্রিকেট ঈশ্বরের জামাই হতে চলেছে এই হার্টথ্রব! নিমেষে ভাইরাল হয়ে গেল সেই পোস্ট।

মাত্র কয়েকদিন আগেই খবরের শিরোনামে এসেছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত দ্বিশতরান করেছেন। ১৪৯ বলে ২০৮ রানের ঝকঝকে ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। একদিনের ক্রিকেটে সবচেয়ে কমবয়সী ব্যাটার হিসেবে একটি ম্যাচে ২০০-র গণ্ডি টপকেছেন তিনি। শুভমান গিলকে ঘিরে আক্ষরিক অর্থেই স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত। এই প্রথমবার নয়, এর আগেও বহুবার তাঁর ব্যাট কথা বলেছে। ভারতের ভবিষ্যৎ প্রজন্মের অন্যতম উজ্জ্বল নক্ষত্র বলে মনে করা হচ্ছে শুভমানকে।
অবশ্য এই দুরন্ত রেকর্ডের পরই ফের শিরোনামে চলে আসেন ক্রিকেটার শুভমান গিল। এবারেও জড়িয়ে রয়েছে ক্রিকেট; কিন্তু ব্যাপারটি খানিক ‘রোম্যান্টিক’। শুভমান গিল ও ভারতের ওরকম ইনিংসের পরই টুইটারে ঝড় ওঠে। অনেকেই পোস্ট করতে থাকেন, স্বয়ং শচিন তেন্ডুলকরের মেয়ে সারার সঙ্গে নাকি বাগদান হয়ে গিয়েছে শুভমান গিলের! স্বয়ং ভারতের ক্রিকেট ঈশ্বরের জামাই হতে চলেছে এই হার্টথ্রব! নিমেষে ভাইরাল হয়ে গেল সেই পোস্ট।
অবশ্য এই গুজব আজ থেকে নয়। বেশ কিছু বছর পিছিয়ে যান। শুভমান গিলের ইনস্টাগ্রামের একটি ছবিতে কমেন্ট করেছিলেন সারা তেন্ডুলকর। সেখানে লাল হৃদয়ের চিহ্ন এঁকেছিলেন তিনি। তখন থেকেই গুজবের সূত্রপাত। শুভমান গিল আর সারা নাকি চুটিয়ে প্রেম করছেন! শচিনও নাকি মেয়ের এই ‘প্রেমিক’কে নিয়ে বেজায় খুশি! এরকম অজস্র কথা ভাসতে থাকে সোশ্যাল মিডিয়ায়। যদিও শুভমান বা সারা – দুজনের কেউই এই তত্ত্বে সিলমোহর দেননি। তার মধ্যেই ২০২৩-এ সামনে এল নতুন এই তথ্য।
- আপনার জন্য আরও কিছু লেখা
Shahrukh Khan: বলিউডের বাদশা সিনেমার জগতে প্রবেশ করার আগে থেকেই জীবনে চড়াই-উতরাই দেখে অভ্যস্ত হয়েছেন।
- আপনার জন্য আরও কিছু লেখা
Indira Gandhi: দিল্লি তো বটেই, সমগ্র ভারতেরই রাশ নিজের আঙুলের ডগায় রেখেছিলেন যোগগুরু ধীরেন্দ্র ব্রহ্মচারী, ইন্দিরার সঙ্গে সম্পর্কের জোরে।
হর্ষ নামের এক ব্যবহারকারী তাঁর টুইটার অ্যাকাউন্টে সবার প্রথমে এই খবরটি বলেন। উল্লেখ্য, নিউজিল্যান্ড ম্যাচে খোদ শচিনেরই রেকর্ড ভেঙেছিলেন শুভমান। তারপরই এমন খবর স্বাভাবিকভাবেই ভাইরাল হয়ে যায়। কিন্তু সত্যিই কি শুভমান আর সারার বাগদান হয়ে গিয়েছে? বা শীঘ্রই হবে?
পরবর্তীতে জানা যায়, গোটাটাই গুজব। শুভমান আর সারার ‘প্রেম তত্ত্ব’ নিয়ে এত চর্চা হয় যে, এই গুজবটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। হর্ষ নামের সেই ব্যবহারকারীও লেখেন, এটি আসলে সার্কাজম; অর্থাৎ মজা করে লেখা। শচিন, সারা বা শুভমানের পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাজেই বাগদানের খবর গুজব হওয়ায় খানিক বিমর্ষ সোশ্যাল মিডিয়ার নাগরিকরা।
তবে আরও একটি প্রশ্ন সামনে এসেছে। ‘সারা’ নামটির সঙ্গেই কি প্রেম শুভমানের? কারণ সম্প্রতি সইফ আলি খানের মেয়ে ও বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। দু’জনে নাকি একসঙ্গে খেতে গিয়েছিলেন কোথাও? তাহলে কোন ‘সারা’ সত্যি? শুভমান গিলের খ্যাতি এই মুহূর্তে বাড়ছে। তাঁর অনুরাগীও অনেক। মহিলা মহলেও অত্যন্ত প্রসিদ্ধ তিনি। তাহলে আসল খবর কোনটি? সেদিকেই তাকিয়ে আছে পেজ থ্রি জগত।















