অবহেলা করছেন পায়ের ক্ষত? চিরজীবনের জন্য হাঁটার ক্ষমতা হারাতে পারেন আপনিও

Diabetic foot ulcer: প্রায় ১৫-২৫% ডায়াবেটিক রোগীর জীবনের কোনও না কোনও সময়ে পায়ের আলসার হয়।

inscript
৩ মিনিট
অবহেলা করছেন পায়ের ক্ষত? চিরজীবনের জন্য হাঁটার ক্ষমতা হারাতে পারেন আপনিও

আলসার সামান্য বিষয় নয় মোটেও। তবে বিভিন্ন আলসারের মধ্যে অন্যতম জটিল এবং চিন্তার হয়ে দাঁড়াচ্ছে পায়ের আলসার। বিশেষত ডায়াবেটিসের মতো সমস্যা রয়েছে যে মানুষদের তাঁদের ক্ষেত্রে পায়ের আলসার ক্রমেই ছড়িয়ে পড়ছে। পায়ের আলসার অবশ্য নির্দিষ্ট একটি কারণে নয়, একাধিক কারণ মিলেই এই রোগ হতে পারে যা সঠিকভাবে, সময়মতো চিকিৎসা না করলে গুরুতর জটিলতার দিকে যেতে পারে। পায়ের আলসার কীভাবে হয়? কীভাবেই বা টের পাবেন? পায়ের আলসার ছড়িয়ে পড়ার আগে কীভাবে প্রতিরোধ করবেন?

পায়ের আলসারের কারণ:

১. ডায়াবেটিস

প্যাথোফিজিওলজি: ডায়াবেটিসের ফলে পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। এর ফলে পায়ের সংবেদনশীলতা ধীরে ধীরে কমে যেতে পারে। হাইপারগ্লাইসেমিয়া রক্তনালীর ক্ষতি করে, রক্ত প্রবাহকে ব্যাহত করে এবং আলসারের ঝুঁকি বাড়ায়। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, প্রায় ১৫-২৫% ডায়াবেটিক রোগীর জীবনের কোনও না কোনও সময়ে পায়ের আলসার হয়।

২. খারাপ মানের জুতো:

জুতো পায়ের ঠিক কোন অংশে চাপ দিচ্ছে, কোন অংশে ঘর্ষণ হচ্ছে এগুলি গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরে এমন জুতো পরার ফলে ত্বক ছিঁড়ে যায় এবং আলসার হয়। গবেষণায় দেখা গেছে, চিকিৎসকের পরামর্শ মেনে, সঠিক জুতো আলসারের ঝুঁকি ৫০% কমাতে পারে।

৩. ট্রমা:

ছোটখাটো আঘাত, যেমন কাটা বা ঘষা লাগা, দ্রুত আলসারে পরিণত হতে পারে। বিশেষ করে সেই মানুষদের যাদের কোনও আঘাআত সারতে, কাটা শুকোতে সময় লাগে। জার্নাল অফ উন্ড কেয়ারের একটি গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস রোগীদের পায়ের আলসারের ২৩% সরাসরি আঘাতের সঙ্গে যুক্ত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চেঁচিয়ে কথা বলা অভ্যাস? হু হু করে ভারতীয়দের দেহে বাড়ছে এই ক্যান্সার...

Head and Neck Cancer: সারা বিশ্বের প্রেক্ষিতে দেখতে গেলে, প্রায় ৫৭.৫% মাথা এবং ঘাড়ের ক্যান্সার এশিয়াতেই ঘটে।

৪. সংক্রমণ:

ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ভাইরাল সংক্রমণ আলসার হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলতে পারে, আলসার সারানোও সেক্ষেত্রে জটিল হয়ে যেতে পারে। এমন ক্ষেত্রে অ্যান্টিমাইক্রোবিয়াল চিকিত্সা সংক্রামিত আলসারের ঝুঁকি ৬০% পর্যন্ত কমাতে পারে।

৫. রক্ত চলাচলের সমস্যা:

পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজের মতো অবস্থার হলে দেহের অঙ্গপ্রত্যঙ্গে রক্ত চলাচল কমে যায়। এর ফলে স্বাভাবিক নিরাময় প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। যে মানুষদের দেহে রক্ত সঞ্চালন দুর্বল, সেই রোগীদের পায়ের আলসার হওয়ার ঝুঁকি স্বাভাবিক রক্ত চলাচলের মানুষদের তুলনায় দ্বিগুণ।

কীভাবে সতর্ক হবেন?

১. নিয়মিত পা পরীক্ষা:

কোনও আঘাতের লক্ষণ বা ত্বক কোথাও কেটে বা ফেটে গেছে কিনা, তা নিয়মিত খেয়াল রাখুন। পায়ের সমস্ত অংশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার জন্য প্রয়োজন হলে আয়না ব্যবহার করুন বা কাউকে দিয়ে দেখান।

২. সঠিক জুতো পরুন:

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফিরছে কুষ্ঠরোগ! ভয়াবহ সংক্রমণ কীভাবে জেগে উঠল ফের?

Leprosy: ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫৯টি কুষ্ঠ রোগের ঘটনা ঘটেছে, যার মধ্যে ফ্লোরিডা রাজ্যেই পরিমাণটা সর্বাধিক।

এমন জুতোই পরুন যাতে পায়ে আরাম হয়, কোথাও আঘাত না লাগে, ব্যথা না হয়। পায়ের পাতার জন্য যে প্রশস্ত জায়গা থাকে। শ্বাস নেওয়া যায় এমন উপকরণ দিয়ে তৈরি জুতো পরুন। পায়ের গঠন এবং প্রয়োজন অনুযায়ী জুতো চাইলে পডিয়াট্রিস্টের সঙ্গে পরামর্শ করুন।

৩. আর্দ্রতা:

ত্বককে শুষ্কতা এবং ফেটে যাওয়া থেকে রক্ষা করতে প্রতিদিন ময়েশ্চারাইজার লাগান। ত্বকের হাইড্রেশন বাড়াতে ইউরিয়া আছে এমন ক্রিম ব্যবহার করুন।

৪. আঘাত থেকে বাঁচুন:

যেখানে আঘাতের ঝুঁকি বেশি সেরকম স্থানে উপযুক্ত মোজা এবং জুতো পরুন। ঘর্ষণ এবং চাপ কমাতে প্যাডেড মোজা পরুন।

৫. স্বাস্থ্যকর অভ্যাস:

ধূমপান ছাড়ুন। ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগ নিয়ে হেলাফেলা করবেন না। পুষ্টি সমৃদ্ধ সুষম খাদ্য খান যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং দ্রুত ক্ষত সারায়।

বিশেষজ্ঞরা কী বলছেন?

১. ব্লাড সুগার পরীক্ষা করুন:

রক্তে গ্লুকোজের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করুন এবং অবস্থা বুঝে ব্যবস্থা নিন যাতে স্নায়ুর ক্ষতি না হয় এবং আলসার হওয়ার ঝুঁকিও কমে।

২. হাইড্রেটেড থাকুন:

পর্যাপ্ত জল ত্বকের সামগ্রিক স্বাস্থ্যকেই ভালো রাখে এবং শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াগুলিকে উন্নত করে।

৩. ধূমপান কমান:

ধূমপান বন্ধ করা এই জন্যই জরুরি, কারণ তামাক রক্তসঞ্চালন এবং নিরাময় প্রক্রিয়াকে ব্যাহত করে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।