মানুষ আসলে কখনই মারা যায় না, মৃত্যু পুরোটাই ভাঁওতা! কেন এমন উদ্ভট দাবি করলেন এই বিজ্ঞানী?

Death is Hoax Claims Scientist Biocentrism : বিজ্ঞানী হঠাৎই দাবি করে বসলেন, মৃত্যু জিনিসটাই ভাঁওতা! মানুষ কেন, কোনও প্রাণীই আদতে মারা যায় না!

inscript
৩ মিনিট
মানুষ আসলে কখনই মারা যায় না, মৃত্যু পুরোটাই ভাঁওতা! কেন এমন উদ্ভট দাবি করলেন এই বিজ্ঞানী?

‘জন্মিলে মরিতে হইবে’, এই কথাটি প্রায়ই শুনি আমরা। দার্শনিকরা বলে গিয়েছেন, জীবনে অজস্র সত্য আর মিথ্যের ঢেউ আসবে। কিন্তু একমাত্র দুটো জিনিস সবসময় সত্য, ভবিতব্য হয়ে থাকবে। জন্ম, এবং মৃত্যু। বিভিন্ন গল্পে, পুরাণে অমরত্বের উদাহরণ থাকলেও, বাস্তবে সেটা দেখা যায়নি এখনও। তবে প্রতিটি মানুষের মনেই একটি প্রশ্ন হয়তো ঘোরাফেরা করে। জন্ম হলে মৃত্যু হবে, এটা তো চিরন্তন সত্য। কিন্তু মৃত্যুর পর কী হবে?

এই একটি প্রশ্ন নিয়ে যুগ যুগ ধরে নানা তত্ত্ব সামনে এসেছে। বিভিন্ন ধর্মীয় গ্রন্থে নানা ভাবে একে ব্যাখ্যা করা হয়েছে। মৃত্যুর পরে পুনর্জন্ম, পরজন্ম ইত্যাদি অনেক ব্যাপারই উঠে এসেছে সেই বইয়ে। কিন্তু সত্যিই মৃত্যুর পরে কী হয় মানুষের? কোথায় যায়? এর উত্তর আজও পাওয়া যায়নি। তারই মধ্যে এক বিজ্ঞানী হঠাৎই দাবি করে বসলেন, মৃত্যু জিনিসটাই ভাঁওতা! মানুষ কেন, কোনও প্রাণীই আদতে মারা যায় না! তাহলে সভ্যতার শুরু থেকে যে সত্যি আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, প্রিয়জনের মৃত্যুর দুঃখে আমরা কাঁদি, এই সমস্তটাই আসলে ধোঁয়াশা! সমস্তটাই ভাঁওতা!

  • আপনার জন্য আরও কিছু লেখা
আড়াই বছর পার, এখনও অধরা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য, ঠিক কী ঘটেছিল সেই দিন?

Sushant Singh Rajput : টেলিভিশনের পর্দা থেকেই অভিনয় শুরু করেন তিনি। ‘পবিত্র রিস্তা’ নামে হিন্দি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শিখর স্পর্শ করেন সুশান্ত সিং রাজপুত

এমনই দাবি করেছেন বিজ্ঞানী রবার্ট লানজা। পরিচয়? লানজা আদতে অ্যাসটেলাস গ্লোবাল রিজেনারেটিভ মেডিসিনের প্রধান এবং অ্যাসটেলাস ইনস্টিটিউট অফ রিজেনারেটিভ মেডিসিনের চিফ সায়েন্টিফিক অফিসার। স্টেম সেল নিয়ে গবেষণার পাশাপাশি অ্যাস্ট্রো ফিজিক্স এবং কোয়ান্টাম মেকানিক্স নিয়েও চর্চা করেন এই বিজ্ঞানী। এই যাবতীয় গবেষণার মাঝেই নিজস্ব একটি তত্ত্ব সামনে আনেন। নাম ‘থিয়োরি অফ বায়োসেন্ট্রিজম’ (Biocentrism)। এই বিশেষ বিষয় নিয়ে একটি বইও লিখেছেন তিনি। সেখানেই তিনি এমন বক্তব্য পেশ করেছেন। তাঁর দাবি, মৃত্যুকে আমরা যেভাবে দেখি, যেভাবে ভাবি, মৃত্যু আসলে সেরকম নয়। পুরোটাই আসলে ভাঁওতা। বরং লানজার দাবি, আসলে মৃত্যু হল একটা দরজা। যেটা খুলে গেলে অজস্র সম্ভাবনার রাস্তা খুলে যায়। সামনে চলে আসে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড।

স্পেস আর টাইম, অর্থাৎ সময় ও স্থান – এই দুটি জিনিস নিয়ে বহুদিন ধরেই গবেষণা চলছে পৃথিবীতে। অজস্র পদার্থবিদদের থিয়োরি, বিজ্ঞানীদের গবেষণা সংঘটিত হয়েছে এই বিষয়টিকে ঘিরে। তাঁরা বলেন, আমাদের এই ব্রহ্মাণ্ডই একমাত্র সত্য নয়। আরও অজস্র ব্রহ্মাণ্ড ছড়িয়ে রয়েছে শূন্যে। আমাদের এই ব্রহ্মাণ্ড কতটা বড়, তার সীমা পরিসীমা কতটা সেটা এখনও সম্পূর্ণভাবে নির্ণয় করা যায়নি। তবে এর বাইরেও আরও অনেক ব্রহ্মাণ্ড ছড়িয়ে রয়েছে। সেখানে যাওয়ার রাস্তা এখনও আমাদের অজানা। ব্ল্যাক হোল, ওয়ার্ম হোলের মতো মহাজাগতিক বিষয়গুলি নিয়ে তাই আজও রহস্যের শেষ নেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৫৮৩ জনের মৃত্যু, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা, কী ঘটেছিল সেদিন?

Tenerife Air Disaster : আজ থেকে ৪৫ বছর আগে ৫৮৩ জন মানুষের মৃত্যু দেখেছিল বিশ্ব। ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল দুটি বিমান। আজও সেই ভয়াবহতায় শিউরে ওঠে সবাই।

বিজ্ঞানী রবার্ট লানজা বলছেন, এই ব্রহ্মাণ্ডে যাতায়াত করার আরেকটা রাস্তা হল মৃত্যু! মানুষের মৃত্যু হওয়া মানে এই পৃথিবীতে তাঁর জীবন শেষ হওয়া। এর মানে অন্য অনেক ব্রহ্মাণ্ডে যাওয়ার রাস্তা তাঁর কাছে খুলে গেল। মৃত্যু আসলে সাময়িক; এরপর অন্য একটি জগতে সেই মানুষটি ঠিক ফিরে আসে! উদাহরণ দিতে গিয়ে রবার্ট লানজা বলছেন, মৃত্যু ঠিক যেন একটা ভালো টিভি সিরিজের ক্লাইম্যাক্স। একটা প্ল্যাটফর্মে আপনি একটি সিরিজ দেখছেন, শেষ হয়ে যাওয়ার পর অন্য একটি সিরিজ খুলছেন। কোন সিরিজটি এরপর দেখবেন, সেটা ওই বিশেষ চ্যানেলে ঘুরতে ঘুরতে ঠিক করছেন।

আমাদের এই বিশাল অনন্ত মহাবিশ্বও সেই প্ল্যাটফর্মটির মতোই। আর আমদের জীবন টিভি সিরিজের মতো। ক্লাইম্যাক্সের পর শেষ হয়ে যায়, তারপর ফের নতুন একটা সিরিজ শুরু হয়। বিজ্ঞানী লানজার দাবি, শক্তি তো অবিনশ্বর। শক্তির কোনও ধ্বংস হয় না, সৃষ্টিও হয় না। কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। মানুষের আত্মাও আসলে সেই শক্তিরই নামান্তর। তাই মৃত্যুর পর তার বিনাশ হয় না। অন্য একটি রূপে, অন্য একটি জগতে সে চলে যায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।