পরণে দু'ফালি সাদা কাপড়, মক্কায় 'উমরাহ' পালনে মগ্ন শাহরুখ খান, কী এই প্রথা?

Shah Rukh Khan Umrah: সৌদি আরবে রাজকুমার হিরানির পরবর্তী ছবি ডাঙ্কির শ্যুটিং শেষ করেই সোজা মক্কায় পৌঁছে যান সুপারস্টার শাহরুখ খান।

tiasa gupta
৪ মিনিট
পরণে দু'ফালি সাদা কাপড়, মক্কায় 'উমরাহ' পালনে মগ্ন শাহরুখ খান, কী এই প্রথা?

পরণে শুধু সাদা থান। শরীরের কিয়দংশ খোলা। উসকোখুসকো চুল। মুখে মাস্ক। এক নজরে দেখে চেনাই দায় যে তিনি বলিউডের কিং খান! পবিত্র শহর মক্কাতে গিয়েছেন শাহরুখ, ‘উমরাহ’ পালন করতে। আর শাহরুখকে এমন অবতারে দেখে কোনও এক ভক্ত চিনে ফেলেন। অতঃপর ক্যামেরাবন্দি করতেও পিছপা হননি তিনি। তারপর শুরু গুঞ্জন। কেন তিনি গেলেন? কী এই উমরাহ?

অভিনেতাকে ‘উমরাহ’ পালন করতে দেখে অনেকেই কুর্নিশ জানিয়েছেন। তবে কট্টরপন্থীদের রোষানল থেকে বাদ পড়লেন না তিনি। মুসলিম কট্টরপন্থীদের কারও কারও অভিযোগ, “শাহরুখ মূর্তি পুজো করেন। নিজের বাড়িতেও দেবতার মূর্তি রাখেন। আর ইসলামে এর থেকে পাপের আর কিছু নেই!” জনৈকের মন্তব্য, “এই লোকটা হিন্দু মেয়েকে বিয়ে করেছেন। বাড়িতে দেবদেবীর মূর্তি পুজো করেন রোজ। শুধুমাত্র মুসলিম নামের ধারক ও বাহক বলে এটা মনে করার কোনও কারণ নেই যে ইসলাম ধর্মাবলম্বীরাও একে মেনে নেবেন।” সৌদি আরবে রাজকুমার হিরানির পরবর্তী ছবি ডাঙ্কির শ্যুটিং শেষ করেই সোজা মক্কায় পৌঁছে যান সুপারস্টার শাহরুখ খান। অভিনেতার উমরাহ করার একাধিক ছবি আর ভিডিও শাহরুখের টিমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই কয়েক সেকেন্ডের মধ্যে তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।

ছবিতে দেখা যাচ্ছে শাহরুখের পরণে রয়েছে রিদা আর ইজার। আর মুখ ঢেকে রেখেছেন মাস্কে। তাঁর আশপাশে বেশ কিছু মানুষ রয়েছেন। মনে করা হচ্ছে, তাঁরা শাহরুখের দেহরক্ষী বা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। কেউ কেউ তাঁকে সোশ্যাল মিডিয়ায় ‘হিপোক্রিট’ বলে গালিগালাজ করলেও মোদ্দা কথা হল শাহরুখ যে কারণেই মক্কা গিয়ে থাকুন না কেন, এই প্রথার সঙ্গে জড়িয়ে আছে মুসলিমদের পবিত্র রীতি রেওয়াজ।

উমরাহ প্রথা কী?

  • আপনার জন্য আরও কিছু লেখা
শাহরুখ খান: কেন আজও ভারতের 'দ্য লাস্ট স্টার অফ দ্য স্টারস' বাদশা

Shah Rukh Khan Birthday: নিজের ট্রেডমার্ক হাসি হেসে শাহরুখ জবাব দিয়েছেন, "জীবনের নানা পর্যায়ে এক এক রকম চাওয়া থাকে। তবে একটা জিনিস আমি সব সময় চাই, আমার সন্তানরা যেন সুস্থ থাকে।"

উমরাহ একটি ইসলামি তীর্থযাত্রা। বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে উমরাহ করতে হয়। উমরাহ বছরের যেকোনও সময় করা যায়। আরবি ভাষায় উমরাহ শব্দের অর্থ হল জনবহুল স্থানে ভ্রমণ করা। ইসলামি পরিভাষায় উমরাহের অর্থ ইহরাম অবস্থায় কাবার চারপাশে তাওয়াফ, সাফা-মারওয়া পাহাড়ের মধ্যখানে সায়ি করাকে বোঝায়। হজের সঙ্গে এদিক থেকে উমরাহ-এর সাদৃশ্য রয়েছে। তবে হজের গুরুত্ব উমরাহের চেয়ে বেশি। প্রত্যেক সক্ষম মুসলিমের জন্য জীবনে একবার হজ করা ফরজ। উমরাহর ক্ষেত্রে এই বাধ্যবাধকতা নেই, তবে এটি জীবনে একবার করতে উৎসাহিত করা হয়। সাধারণত পাপ স্খলনের জন্য সারা বিশ্বের মুসলিমরা মক্কায় গিয়ে প্রার্থনা করেন। এই প্রথার নামই উমরাহ।

কোন সময়ে উমরাহ পালিত হয়?

জিলহজ মাসের ৯-১৩ তারিখ হচ্ছে পবিত্র হজের নির্দিষ্ট সময়। এ সময়ের বাইরে হজ করা যায় না। এই জিলহজ আবার কী? জিলহজ অথবা ধু আল-হিজ্জাহ্ ইসলামি বর্ষপঞ্জির ১২ তম মাস। এটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই মাসে মুসলিমরা হজ পালন করেন। জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বাৎসরিক ধর্মীয় উৎসব ঈদুল আযহা বা কুরবানি ঈদ উদযাপন করা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শাহরুখের নিজস্ব স্বর্গ 'মন্নত'-এর অন্দর কেমন?

Shah Rukh Khan: ভাই কিশোর ভানু সঞ্জনা ট্রাস্টের কাছ থেকে যখন বাড়িটি কেনেন কিং খান, তখন এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। কেনার পর নাম বদলে প্রথমে ‘জন্নত’ ও পরে ‘মন্নত’ নাম রাখা হয়।

উমরাহের জন্য নির্দিষ্ট কোনও সময় নেই। শুধু হজের দিনগুলো ছাড়া বছরের বাকি সময়গুলোতে উমরাহ করা যায়। বিশেষ করে রমজানের সময় উমরাহর ফজিলত অনেক বেশি। তারপরও বিশ্বের কোটি কোটি মুমিন মুসলমান হজের জন্য বাইতুল্লায় গেলে হজের পূর্বে উমরাহ করে থাকেন। আবার অনেকে হজ ও উমরাহের ইহরাম এক সঙ্গে বেঁধে আগে উমরাহ করেন এবং সেই ইহরাম দিয়ে পবিত্র হজও সম্পাদন করেন।

উমরাহের পোশাক

উমরাহের জন্য বিশেষ পোশাক নির্ধারিত। তাই শাহরুখের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, বাদশা তাঁরা চেনা বেশ ছেড়ে দীন বেশে তীর্থ যাত্রায় গেছেন। তাঁর পোশাকে নেই কোনও আড়ম্বর। ইহরামের পোশাক (আহরামের পোশাক) হচ্ছে, ইসলামি তীর্থযাত্রা হজ বা উমরাহ-এর ইহরামের পর্যায়ে মুসলিম নারী ও পুরুষদের পরিহিত পোশাক। এ পোশাক পরার প্রধান উদ্দেশ্য হচ্ছে মনোযোগ আকর্ষণ এড়ানো। পুরুষদের পোশাক দু’টি সাদা আনহেমড শিট (সাধারণত তোয়ালে তৈরির কাপড়) নিয়ে গঠিত। উপরভাগ (রিদা) কাঁধের উপর আবৃত থাকে, এবং নীচের অংশ (ইজার) একটি বেল্ট দ্বারা সুরক্ষিত থাকে। পায়ে থাকে একজোড়া স্যান্ডেল। তবে নারীদের পোশাকে উল্লেখযোগ্যভাবে আঞ্চলিক এবং ধর্মীয় প্রভাব প্রতিফলিত হয়, কিন্তু তাঁরা প্রায়ই বিশেষ পোশাক পরেন না।

সাদা ইহরাম পোশাকে সবাইকে একই রকম দেখানোর বিশেষ উদ্দেশ্য রয়েছে। এই পোশাক নির্দেশ করে যে, সৃষ্টিকর্তার সামনে রাজকুমার কিংবা একজন সাধারণ বালকের মধ্যে কোনও পার্থক্য নেই। ইহরাম মক্কা শহরে থাকাকালীন তীর্থযাত্রীদের এরকম এক ঐক্যের অনুভূতি জাগ্রত করে যেন তাঁরা সবাই ভাই-বোন যাঁরা শুধুমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে যোগ দিয়েছেন। যদিও শুধুমাত্র তীর্থযাত্রার সময় এই পোশাক পরিধান করা হয়, ইহরাম সঠিকভাবে পরিধান সম্পর্কে কিছুটা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। উদাহরণস্বরূপ, একজন তীর্থযাত্রীর জন্য নির্দিষ্ট সংখ্যক দিনে ইহরামের প্রয়োজন হয়, যে ধরনের তীর্থযাত্রা করছেন সেই অনুযায়ী। ইহরাম সাধারণত ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাস জিলহজ মাসে পরিধান করা হয়।

হজের সফরেও উমরাহ করা যায়। একই সফরে একাধিক উমরাহ করতে বাধা নেই। হজ যেমন জীবনে একবার ফরজ; তেমনি উমরাহ জীবনে অন্তত একবার সুন্নত। রমজানে উমরাহ পালন করা হজের সমান সওয়াব; শাওয়াল মাসও উমরাহ করার জন্য উত্তম সময়। তবে হজ ফরজ থাকা অবস্থায় তা আদায়ের সুযোগ থাকা সত্ত্বেও হজ সম্পন্ন না করে বারবার উমরাহ করা অযৌক্তিক। কারণ, শত উমরাহ একটি হজের সমকক্ষ হবে না। একইভাবে উমরাহ আদায় করলে হজ ফরজ হয়ে যায় এমনটিও সঠিক নয়।

এ তো গেল উমরাহ প্রথার রীতি রেওয়াজ নিয়ে খুঁটিনাটি। ধর্মপ্রাণ মুসলিমরা কতটা এতে নিমগ্ন হয়ে থাকেন সেই নিয়ে তর্কে না গিয়ে বলা যায় বাদশার হঠাৎ করে মুসলিম হয়ে ওঠা নিয়ে নেটদুনিয়া কিন্তু বেশ খেপেছে। তাঁর স্ত্রী গৌরীকেও ছাড়ছেন না একাংশের ভক্তরা। হিন্দু স্ত্রী এবং ঘরে মূর্তি পুজোর আয়োজন রেখে কোন দায়ে তিনি ধর্মপ্রাণ হয়ে উঠলেন এই ধর্মনিরপেক্ষ ভারতে সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠে গিয়েছে।

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।