বিজেপির উপর গোঁসা করেই তৃণমূলে! 'বহিরাগত' শত্রুঘ্ন এবারও জিতবেন?

Shatrughan Sinha Asansol: ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে, বিজেপি তাঁকে পটনা সাহেব আসন থেকে সরিয়ে দেয়

inscript
৩ মিনিট
বিজেপির উপর গোঁসা করেই তৃণমূলে! 'বহিরাগত' শত্রুঘ্ন এবারও জিতবেন?

প্রথম দফার নির্বাচন শুরু হতে মাত্র ২ সপ্তাহ। অথচ বিজেপি পশ্চিমবঙ্গের আসানসোল আসনে এখনও প্রার্থী দিতেই পারেনি। অন্যদিকে, সিপিআইএম এবং তৃণমূল প্রার্থী ঘোষণা করে লড়াই শুউর করে দিয়েছে। বামেদের হয়ে লড়ছেন জাহানারা খান। আর তৃণমূলের ভরসা এবারেও অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ২০২৪ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসানসোল আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়বেন শত্রুঘ্ন। বিজেপির হয়ে লড়ে গত লোকসভায় জিতেছিলেন বাবুল সুপ্রিয়। তারপর তিনি পদত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়ায় এই আসন খালি হয়ে যায়। তারপর ২০২২ সালের উপনির্বাচনে তিন লক্ষেরও বেশি ভোটে জয়ী হন তিনবারের সাংসদ শত্রুঘ্ন সিনহা।

১৯৪৫ সালের ৯ ডিসেম্বর শত্রুঘ্ন সিনহার জন্ম পটনায়। পটনা বিজ্ঞান কলেজে পড়াশোনা শেষ করে চলে আসেন মহারাষ্ট্রে। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই) থেকে স্নাতক হন তিনি। শত্রুঘ্ন সিনহা তাঁর বলিউডের কর্মজীবন শুরু করেছিলেন দেব আনন্দের প্রেম পূজারি (১৯৭০) সিনেমা দিয়ে। এরপর মেরে আপনে, কালীচরণ, দোস্তানা এবং কালা পাথর-এর মতো সিনেমাম অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করেন, ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যাদবপুরে সততা বনাম দুর্নীতি! সায়নী ঘোষের বিরুদ্ধে কতটা শক্তিশালী সৃজন ভট্টাচার্য?

Srijan Bhattacharyya: যাদবপুরে এবার সৃজন বনাম সায়নী, সততা বনাম দুর্নীতির লড়াই।

রাজনীতিতে শত্রুঘ্নের প্রবেশ ১৯৮০ সালে। বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। ১৯৯২ সালে নির্বাচনী আত্মপ্রকাশ করেন শত্রুঘ্ন। নয়াদিল্লি আসনের উপনির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন আরেক অভিনেতার বিরুদ্ধে, রাজেশ খান্না। কংগ্রেস প্রার্থী রাজেশ খান্নার কাছে ২৫,০০০ ভোটে হেরে যান শত্রুঘ্ন।

শত্রুঘ্ন সিনহা ১৯৯৬ এবং ২০০২ সালে দুই মেয়াদে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ী সরকারের অধীনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী (২০০২-০৩) এবং তারপর নৌপরিবহন মন্ত্রীর (২০০৩-০৪) দায়ভারও সামলেছিলেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বারুইপুর, যাদবপুর হয়ে দমদম! 'সুদিন' ফেরাতে পারবেন সুজন চক্রবর্তী?

Sujan Chakraborty CPIM: সুজন চক্রবর্তী বারবারই বলেছেন, তৃণমূলের ঘরেই বিজেপির লালন পালন। এ রাজ্যেও তৃণমূলের হাত ধরেই বিজেপির বাড়বাড়ন্ত।

২০০৯ সালে ফের নির্বাচনী রাজনীতিতে ফিরে আসেন তিনি। পটনা সাহেব লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটেই প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর বিরোধী প্রার্থীদের মধ্যে ছিলেন আরেক অভিনেতা, কংগ্রেস প্রার্থী শেখর সুমন। ২০১৪ সালে, যখন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি দেশ জুড়ে গেরুয়া ঝড় বইয়ে দেয় তখন কংগ্রেস প্রার্থী কুণাল সিংকে ১ লক্ষেরও বেশি ভোটে পরাজিত করে নিজের আসন ধরে রেখেছিলেন শত্রুঘ্ন।

২০১৯ সালের নির্বাচনের আগে, শত্রুঘ্ন সিনহা জাতীয় গণতান্ত্রিক জোট অর্থাৎ এনডিএ সরকার এবং প্রধানমন্ত্রী মোদির চরম সমালোচনার করতে থাকেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে, বিজেপি তাঁকে পটনা সাহেব আসন থেকে সরিয়ে দেয়, ওই আসনে প্রার্থী করে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। শত্রুঘ্নকে টিকিট না দেওয়ায় তিন দশকের দীর্ঘ সম্পর্কের অবসান ঘটিয়ে বিজেপি থেকে বিদায় নেন শত্রুঘ্ন। কংগ্রেসের টিকিটে পটনা সাহেব আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঠিকই কিন্তু রবিশঙ্কর প্রসাদের কাছে হেরে গিয়েছিলেন। ২০২২ সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং সেবছর আসানসোল আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে লোকসভায় ফিরে আসেন।

আসানসোল লোকসভার মধ্যে রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র, পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি। ১৯৮৯ থেকে শুরু করে টানা ২০১৪ সাল পর্যন্ত এই আসন ছিল বামেদের দখলে। প্রথমে হারাধন রায়, তারপর বিকাশ চৌধুরী এবং বংশগোপাল চৌধুরী এই আসন সামলেছেন। ২০১৪ সালে বাবুল সুপ্রিয়র হাত ধরে ভারতীয় জনতা পার্টি এখানে খাতা খোলে। কিন্তু বাবুল দলবদল করায় উপনির্বাচনে তৃণমূলের শত্রুঘ্ন এখানে জিতে যান। অন্যদিকে জামুড়িয়ার জাহানারা খান দীর্ঘদিনের বামপন্থী নেত্রী। লড়াকু মনোভাবের জাহানারা এই অঞ্চলের মানুষও। বাংলায় বাংলাভাষীকে প্রার্থী করার দাবি নিয়ে বাংলাপক্ষর মতো সংগঠন সরাসরি জাহানানারা খানকে সমর্থন করছে। তাই কি প্রার্থী বাছাইয়ে এবার এত সময় নিচ্ছে বিজেপি? হারানো আসন ফিরে পাবে গেরুয়া বাহিনী?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।