ন্যানোর থেকেও আকারে ছোট, স্বপ্নপূরণ করতে বাজারে আসছে নয়া ইলেকট্রিক গাড়ি, দেখতে কেমন?

MG Comet EV : বর্তমানে অ্যাম্বাসাডরের পর আবারও ফিরতে চলেছে নয়া রূপে ইলেকট্রিক টাটা ন্যানো ইভি। তবে এই সব কিছুকে পিছনে ফেলে সস্তায় বাজিমাত করতে আসছে আরও একটি নতুন গাড়ি।

inscript
৩ মিনিট
ন্যানোর থেকেও আকারে ছোট, স্বপ্নপূরণ করতে বাজারে আসছে নয়া ইলেকট্রিক গাড়ি, দেখতে কেমন?

একটা সময় ছিল যখন মধ্যবিত্ত পরিবারে গাড়ি কেনার স্বপ্ন দেখা ছিল বিলাসিতা মাত্র। চার চাকা চড়া মানে ছিল কেবল ভাড়ার গাড়ি। দূরে কোথাও যাওয়ার জন্য নির্দিষ্ট তারিখ এবং সময় বেঁধে মালিক পক্ষের কাছ থেকে গাড়ি এবং ড্রাইভার বুক করতে হতো। তবে সেই সময় বদলেছে। ঘরে ঘরে এসেছে গাড়ি কেনার ধুম। এর একটা কারণ অবশ্যই আর্থিক যোগান বৃদ্ধি তবে পাশাপাশি আরও একটু কারণ একেবারেই উড়িয়ে দেবার মতো নয়। আজ থেকে কিছু বছর আগে যখন বাজারে প্রথম আসতে শুরু করলো টাটা ন্যানো গাড়ি, তখন মধ্যবিত্তদের চোখে নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছিল এই এক লাখি চার চাকা। সস্তায় স্বপ্ন পূরণের এমন বিকল্পকে রীতিমতো লুফে নিয়েছিলেন অনেকেই।

মূলত বাইক অথবা স্কুটারের বিকল্প হিসেবে বাজারে ন্যানো গাড়ি নিয়ে রতন টাটা। সিঙ্গুরে কারখানা তৈরি অবশ্য রাজনৈতিক টানাপোড়েনে সম্ভব হয়নি ঠিকই, তবে পশ্চিমবঙ্গের বাজারে টাটা ন্যানো টিকেছিল বহাল তবিয়তে। যদিও একটা সময় পর বাজার থেকে নতুন ন্যানো গাড়ি হারিয়ে যেতে থাকে। কিন্তু বর্তমানে অ্যাম্বাসাডরের পর আবারও ফিরতে চলেছে নয়া রূপে ইলেকট্রিক টাটা ন্যানো ইভি। তবে এই সব কিছুকে পিছনে ফেলে সস্তায় বাজিমাত করতে আসছে আরও একটি নতুন গাড়ি। আকারে কিনা ন্যানো গাড়ির থেকেও ছোট, অথচ চার চাকা! আবার দামেও কম! জানেন কোন গাড়ির কথা বলা হচ্ছে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
ন্যানো ইভি থেকে শুরু করে মার্সিডিজ! মুম্বইয়ের রাস্তায় দাপিয়ে বেড়ায় রতন টাটার এই গাড়িরা

Ratan Tata Cars: ২০০৮ সালে টাটা ফোর্ড থেকে জাগুয়ার এবং ল্যান্ড রোভার ব্র্যান্ড অধিগ্রহণ করে।

সময়ের সঙ্গে অনেক বদল এসেছে ব্যবহারিক জীবনে। যৌথ পরিবার বদলে গিয়ে এখন নিউক্লিয়ার জামানা। অর্থাৎ বাবা, মা, সন্তান, ব্যাস এটাই সীমাবদ্ধ। ফলে বড় পেল্লাই গাড়ির পরিবর্তে ছোট গাড়ির চাহিদা বেড়েছে। তাছাড়া এতে পকেটের সঙ্গেও বেশ সমঝোতা করা যায় আর কি! সম্প্রতি ঐতিহ্যবাহী ব্রিটিশ এয়ারপ্লেনের নামে ভারতে ছোট্ট ইলেকট্রিক গাড়ি আনছে এমজি মোটর। জানা গিয়ে নতুন মডেলের এই গাড়িটি আয়তনে নাকি টাটা ন্যানোর থেকেও ছোট। ছোট মডেলের গাড়ির চাহিদার কথা মাথায় রেখেই ব্রিটিশ কোম্পানি এই ধরনের গাড়ি বাজারে আনতে চলেছে। এখানেই শেষ নয়, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল ভারতেই প্রথম লঞ্চ হতে চলেছে এই বিশেষ গাড়িটি।

প্রসঙ্গত উল্লেখ্য এই নিতে দ্বিতীয়বার ভারতে লঞ্চ করা কোনও ব্রিটিশ গাড়ির নাম রাখা হচ্ছে ফাইটার প্লেনের নজর। আইকনিক ব্রিটিশ এয়ারপ্লেন কমেটের নামেই নামকরণ করা হয় হয় এই নতুন মডেলের গাড়িটির। এর আগে ১৯৪১ সালের জেট ইঞ্জিন এয়ারক্রাফট গ্লসটারের নামেও রাখা হয়েছিল একটি গাড়ির নাম। ভারতীয় বাজারে দারুণ সফল হয়েছিল সেই গাড়িও।

ফিরে আসা যাক নয়া এমজি কমেট ইলেকট্রিক গাড়ির প্রসঙ্গে। আয়তনে এটি বেশ ছোট। দৈর্ঘ্য মাত্র ২.৯ মিটার, অর্থাৎ টাটা ন্যানোর থেকেও কম। ন্যানোর দৈর্ঘ্য ছিল তিন মিটার। যেহেতু এই ইলেকট্রিক গাড়ি এয়ার উলিং এয়ার ইভি -এর উপর ভিত্তি করে তৈরি হবে তাই এতে জরুরি ব্যাটারি ব্যাক আপ। জানা গিয়েছে, মোটামুটি ১৭.৩কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে পারে এরকম একটি ব্যাটারি থাকবে। এবং অন্যটি ২৬.৭ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলতে পারে। এদের রেঞ্জ হতে পারে যথাক্রমে ২০০ এবং ৩০০ কিলোমিটার মতো। আধুনিক সময়ের সঙ্গে সাযুজ্য রেখে এতে থাকবে টাচস্ক্রিন ডিসপ্লে, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, কানেক্টেড কার প্রযুক্তি এবং অটো এসি। সুরক্ষার জন্য মিলতে পারে একাধিক এয়ারব্যাগ, হিল হোল্ড অ্যাসিস্ট, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। তবে সবচেয়ে অবাক করা বিষয়টি হল, এই এত এত ফিচার্স সহযোগে বাজারে আসা নতুন গাড়িটির দামও নাকি বেশ কম। ইলেকট্রিক গাড়ির দামের তুলনায় এই গাড়ির দাম কম থাকবে বলেই জানা গিয়েছে। যদিও এখনও সঠিক দাম নিয়ে কিছুই জানায়নি সংস্থা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।