সাদা বরফে ঢেকে গিয়েছে ভিক্টোরিয়া, শ্যামবাজার, এবার তাহলে কলকাতায়ও তুষারপাত?

Snowfall in Kolkata : রাস্তায় চলা হলুদ ট্যাক্সির গায়েও জমেছে সাদা বরফের আস্তরণ! কলকাতা জুড়ে নাকি বরফ পড়েছে!

inscript
২ মিনিট
সাদা বরফে ঢেকে গিয়েছে ভিক্টোরিয়া, শ্যামবাজার, এবার তাহলে কলকাতায়ও তুষারপাত?

২০১৮ সালে বাংলায় একটি সিনেমা মুক্তি পায়। সিনেমাটির নাম ‘আমি আসব ফিরে’, পরিচালক অঞ্জন দত্ত। সেই ছবিতে অঞ্জনের সঙ্গে একটি গান করেন তাঁর ছেলে, সুরকার নীল দত্ত। সেই গানটির দুটো লাইন ছিল এরকম -

“হয়তো বরফ পড়বে কলকাতায়,

হয়তো ধূসর হয়ে যাবে দুনিয়ার রঙ…”

কাট টু ২০২৩। সদ্য নতুন একটি বছরে পা রেখেছি আমরা। বর্ষশেষের সময় থেকেই ঠাণ্ডায় জবুথুবু গোটা ভারত। নতুন বছরে যেন আরও ব্যাপকভাবে শীত কামড়ে ধরেছে দেশকে। এমন সময় ঘুম ভেঙে ফেসবুক খুলেই থ বাঙালি! এ কি দেখছেন তাঁরা! ভিক্টোরিয়ার পরীর গায়ে পুরু বরফ! কেবল পরী নয়, গোটা ভিক্টোরিয়া মেমোরিয়াল জুড়েই বরফে ছয়লাপ। রাস্তায় চলা হলুদ ট্যাক্সির গায়েও জমেছে সাদা বরফের আস্তরণ! কলকাতা জুড়ে নাকি বরফ পড়েছে! অঞ্জন দত্ত কি ভবিষ্যৎবক্তা? আগেভাগে বলে দিলেন কলকাতায় বরফ পড়ার কথা? সত্যিই তো, বাঙালির কলকাতার রঙ তো ধূসরই দেখাচ্ছে!

বরফে ঢাকা ভিক্টোরিয়া মেমোরিয়াল

কেবল ফেসবুক নয়; টুইটার, ইনস্টাগ্রাম জুড়ে কেবল বরফে ঢাকা কলকাতার ছবি। ঠাণ্ডা পড়েছে ঠিকই; কিন্তু এত ঠাণ্ডা যে বরফ পড়তে শুরু করল গঙ্গা তীরবর্তী মহানগরীতে! নেটিজেনদের মধ্যে রীতিমতো হুলুস্থুলু পড়ে গেল। নিমেষে ভাইরাল হয়ে গেল ছবিগুলি। হাওড়া ব্রিজের নিচে, গঙ্গার ঘাটে, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সব জায়গায় সাদা বরফ। জানলা দিয়ে মুখ বাড়িয়ে কেউ কেউ দেখেও নিলেন; সত্যিই কি দার্জিলিং নেমে এল শহরে?

কলকাতার হলুদ ট্যাক্সির গায়ে বরফ

আসলে এসবই হল এআইয়ের কামাল। জানুয়ারির শুরু থেকেই ছক্কা হাঁকাচ্ছে শীত। ডিসেম্বরের শেষ থেকে একটু একটু দাপট বাড়তে শুরু করেছিল। কিন্তু এখন লেপ-কম্বল মুড়ি দিয়ে বসে আছে বাঙালি। উত্তর ভারত জুড়ে এখন চলছে শৈত্যপ্রবাহ। তার দাপট এমনই যে, মরুভূমির রাজ্য রাজস্থানেও বরফ পড়েছে। বিকানেরে তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াস! কোথাও কোথাও জলের পাইপ জমে গিয়েছে। কলকাতায় অত দাপট না হলেও, ঠাণ্ডা হাওয়ার ঝাপটা এখানে এসেও পড়েছে। ১২ ডিগ্রিতে নেমে গিয়েছে মহানগরীর তাপমাত্রা। জেলায় জেলায় পারদ আরও নেমেছে।

হাওড়া ব্রিজে বরফ

আর এই শীতের মরসুম নিয়েই বিশেষ মিম ‘বরফে ঢাকা কলকাতা’। সবগুলোই তৈরি করেছেন শিল্পী সৌভিক ঘোষ। টুইটারে সেই ছবিগুলি প্রকাশ করার পরই ভাইরাল হয়ে যায় সেসব। বরফ পড়লে প্রিয় কলকাতার চেহারা কেমন হবে, সেটি কল্পনা করার জন্যই এমন উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। সমস্ত ছবিই তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির মাধ্যমে। সেই প্রযুক্তির মাধ্যমে নিজের কল্পনার জগতটাকে ছবিতে বাস্তব রূপ দেওয়া যায়। সৌভিকের এই ছবিগুলি সেই প্রযুক্তি ও কল্পনারই ফসল।

চল রাস্তায় সাজি ট্রামলাইন... বরফে জমা

সৌভিকের এমন ছবি দেখার পর এআই সফটওয়ার ব্যবহার করে আরও ছবি তৈরি করেন অনেকে। কেবল কলকাতা নয়, দিল্লি, ঢাকার মতো শহরও বরফে মোড়া অবস্থায় দেখতে কেমন লাগে, সেটা দেখার জন্যই এমন আয়োজন। যদিও এই মুহূর্তে শীতে কাঁপছে দিল্লি। ৩-৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে রাজধানীর তাপমাত্রা। আপাতত সোশ্যাল মিডিয়াতেই বরফের খেলায় মেতেছেন কলকাতাবাসীরা। সত্যিই কি কোনওদিন বরফ পড়বে কলকাতায়? মানালি, হিমাচলের মতো রূপ দেখা যাবে তিলোত্তমায়? উত্তর অজানা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।