ল্যাগারেঞ্জ পয়েন্টের একেবারে কাছে আদিত্য এল-১, নতুন বছরেই কি তবে সূর্যজয়?

Aditya L1: ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন,আগামী ৬ জানুয়ারি বিকেল চারটে নাগাদ সূর্যের ল্যাগারেঞ্জ পয়েন্টে পৌঁছনোর কথা আদিত্য এল ওয়ানের।

Sohini Das
২ মিনিট
ল্যাগারেঞ্জ পয়েন্টের একেবারে কাছে আদিত্য এল-১, নতুন বছরেই কি তবে সূর্যজয়?

চাঁদের মাটিতে সাফল্যের পর সূর্যে হানা দিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)। গত ২ সেপ্টেম্বর সূর্যের উদ্দেশে রওনা হয়েছিল আদিত্য এল ওয়ান। তার পর প্রায় ১০ লক্ষ কিলোমিটার পাড়ি দিতে হয়েছে সেই মহাকাশযানটিকে। যাতে সময় লাগার কথা ছিল প্রায় ১২০ দিনের মতো। অবশেষে সেই দূরত্বের অধিকাংশটাই পার করে ফেলেছে আদিত্য এল ওয়ান। ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী ৬ জানুয়ারি উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা সূর্যযান আদিত্য এল ওয়ান।

ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন,আগামী ৬ জানুয়ারি বিকেল চারটে নাগাদ সূর্যের ল্যাগারেঞ্জ পয়েন্টে পৌঁছনোর কথা আদিত্য এল ওয়ানের। ওই ল্যাগারেঞ্জ পয়েন্টের প্রায় ধারেকাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সৌরযানটি। তবে এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ইসরোর কর্ণধার। আদিত্য এলওয়ানের ইঞ্জিনটি এসময় নিয়ন্ত্রিত ভাবে জ্বলবে, যাতে সেটি হ্যালো নামক কক্ষপথে প্রবেশ করতে পারে। ফলে এই সময়ের উপরেই নির্ভর করছে গোটা অভিযানের সাফল্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পৃথিবীর মায়া কাটিয়ে সূর্যের কক্ষপথে, সাফল্য থেকে আর কতদূরে দাঁড়িয়ে আদিত্য?

Aditya-L1: আপাতত পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে বেরিয়ে গিয়েছে আদিত্য এলওয়ান। সূর্যের কক্ষপথে ঢুকেই নিজের কাজ শুরু করে দিয়েছে সৌরযানটি। ইতিমধ্যেই বিভিন্ন তথ্য ইসরোকে পাঠাতে শুরু করেছে সেটি।

গত ২ সেপ্টেম্বর পোলার স্যাটেলাইন লঞ্চ ভেহিক্যাল বা PSLV-C57 রকেটে চেপে সূর্যের অভিমুখে রওনা হয় ইসরোর সূর্যযানটি। উৎক্ষেপণের প্রায় এক ঘণ্টা পাঁচ মিনিট পর পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয় সেটিকে। তার পরে ১৬ দিন পর্যন্ত পৃথিবীর চারদিকেই ঘুরপাক খেয়েছে সৌরযানটি। আর এ সময়েই যথাসাধ্য গতিবেগ বাড়িয়েছে সেটি। প্রায় পাঁচটি ধাপে গতিবেগ বাড়ানোর পর পৃথিবীর কক্ষপথ ছেড়ে আসল যাত্রা শুরু করে আদিত্য এল ওয়ান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চাঁদ ছুঁয়ে সূর্যমুখী যাত্রা, ইসরোর আদিত্য এল ১-এর দিকে যে কারণে তাকিয়ে বিশ্ব

Aditya L1 Launch: এই প্রথম বার মহাকাশযান পাঠাল ভারত। সূর্যের নাম অনুসারেই মহাকাশযানটির নাম রাখা হয়েছে আদিত্য।

প্রায় চার মাস পরে গন্তব্যের একেবারে কাছে পৌঁছে গিয়েছে সৌরযানটি। সূর্য অভিযান বটে, তবে চাঁদের মতো মোটেও সূর্যের বুকে গিয়ে নামবে না আদিত্য এল ওয়ান। কারণ সূর্য বড় কঠিন ঠাঁই। সেখানে একটু বেসামাল হলেই পুড়ে ছাই হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। ফলে আদিত্য এল ওয়ানের গন্তব্য ছিল পৃথিবী ও সূর্যের মাঝখানে এমন একটি স্থান যেখানে মাধ্যাকর্ষণ শক্তি অনেকটাই নিরপেক্ষ, যাকে বিজ্ঞানীরা বলছেন ল্যাগারেঞ্জ পয়েন্ট। তবে ওই জায়গায় মাধ্যাকর্ষণ একেবারে নিরপেক্ষ বললে কিন্তু ভুল হবে। কারণ পৃথিবী ছাড়াও তো মঙ্গল, শুক্রের মতো অন্যান্য গ্রহরা রয়েছে, যারা একই ভাবে মাধ্যাকর্ষণ বল প্রয়োগ করছে সূর্যের উপরে। তবে যে জায়গাটা আদিত্য এল ওয়ানের জন্য বাছাই করা হয়েছে, সেটি তুলনামূলক ভাবে স্থিতধী বলেই মনে করেছেন বিজ্ঞানীরা। সেখানেই দাঁড়িয়ে সূর্যকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার কথা আদিত্য এলওয়ানের। আর তার মাধ্যমেই সমস্ত তথ্য এসে পৌঁছবে ইসরোর হাতে।

ইসরোর তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রয়োজনীয় পরীক্ষানিরিক্ষা সেরে ফেলেছেন বিজ্ঞানীরা। ছয়টি পেলোড পরীক্ষা করা হয়েছে। সেগুলো সম্পূর্ণ ঠিকঠাক মতো কাজ করছে, এবং প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিচ্ছে ইসরোর সদর দফতরে। তবে ল্যাগারেঞ্জ পয়েন্টে পৌঁছেই কিন্তু সূর্যের দিকে মুখ তুলে তাকাবে না আদিত্য এল ওয়ানের পেলোডগুলি। ভিতরের ইলেকট্রনিক্সগুলি একেবারে ঠিকঠাক অবস্থায় রয়েছে এবং তা তথ্য় পাঠাতে প্রস্তুত, তা জানার পরেই কাজ শুরু করবে সেগুলি। ইসরোকর্তা এস সোমনাথ জানাচ্ছেন, মহাকাশের আবহাওয়া এবং অন্যান্য বিষয়ের উপর সূর্যের প্রভাব ও আরও অনেক নতুন বিষয় জানতে সাহায্য করবে এই সৌরঅভিযান।

চাঁদের পর এবার কি তাহলে সূর্যজয়! নতুন বছরের শুরুটা কি তবে হতে চলেছে ফের নতুন এক সাফল্য দিয়েই। এখন থেকেই আশায় বুক বাঁধছে গোটা বিশ্ব।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।