নিঃশব্দেই বন্ধ বই পোস্টের পরিষেবা! কেন এমন সিদ্ধান্ত ডাক বিভাগের?

India Book Post Service: কোনও আলোচনা, সতর্কতা বা এই পরিষেবার সঙ্গে যুক্ত অংশিদারদের সঙ্গে কোনও পরামর্শ না করেই, সরকার হঠাৎ করে এই পরিষেবাটি বন্ধ করে দিয়েছে।

inscript
৩ মিনিট
নিঃশব্দেই বন্ধ বই পোস্টের পরিষেবা! কেন এমন সিদ্ধান্ত ডাক বিভাগের?

চিঠি আসে না তেমন আর। ডেলিভারি আসে। নানাবিধ অ্যাপের থেকে চলে আসে উপহার, শুভেচ্ছাপত্র, জরুরি ওষুধ, এমনকী সবজি-মাছও। ভারতীয় ডাক পরিষেবার উপর নির্ভরশীলতা কমেছে। তবু, তা গুরুত্ব হারায়নি একথাও সত্য। তবে সম্প্রতি ভারতীয় ডাক পরিষেবা এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা হতবাক করে দিয়েছে ভারতের বইপ্রেমীদের। সমগ্র বই শিল্পই এক আশ্চর্যবোধক চিহ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে নতুন বছরের দিকে। গত ১৮ ডিসেম্বর থেকে ইন্ডিয়া পোস্ট তাদের 'বুক পোস্ট' পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই বিশেষ উদ্যোগটি শিক্ষার প্রচার, পড়ার অভ্যাসকে উত্সাহিত করতে এবং দেশব্যাপী জ্ঞানের প্রচারের সুবিধার্থেই নেওয়া হয়েছিল। সেই পরিষেবা চিরতরে বন্ধ হয়ে গেল।

রেজিস্টার্ড বুক পোস্ট (RBP) পরিষেবার অধীনে, পাঁচ কিলো বইয়ের 'শিপিং' খরচা মাত্র ৮০ টাকা। সারা দেশেই এই খরচাটা একই। অন্য কোনও কুরিয়ার পরিষেবার সঙ্গে এই পরিষেবা মূল্যের তুলনাই করা যায় না। ইন্ডিয়া পোস্টের বিশাল নেটওয়ার্ক। ১৯,১০১ টি পিনকোড জুড়ে এর পরিষেবা বিস্তৃত। ভারতে মোট ১৫৪,৭২৫টি পোস্টঅফিস জুড়ে এই পরিষেবার জাল ছড়িয়ে আছে। তাৎক্ষণিক ডেলিভারি নিশ্চিত এতে। বেশিরভাগ পার্সেলই পাঠানোর এক সপ্তাহের মধ্যে সঠিক ঠিকানায় পৌঁছেছে। একই শহরের মধ্যে স্থানীয় ডেলিভারির ক্ষেত্রে পরের দিনই তাদের গন্তব্যে পৌঁছে গেছে বই। সরকার এই বিশেষ ভর্তুকিটি দেয় যাতে দেশজুড়ে বইপড়ার সংস্কৃতিটি বেঁচে থাকে। বই, পত্রিকা এবং সাময়িকী সব ক্ষেত্রেই এই বিশেষ ভর্তুকি দিত ইন্ডিয়া পোস্ট।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ডানা মেলেছে ভারতীয় থিয়েটার আর চিত্রকলা, নেপথ্যে জেগে এক লাইব্রেরি

Bhulabhai Desai Memorial Institute: নামমাত্র মূল্যে যাঁরা গান ভালোবাসেন, নৃত্যকলা ভালোবাসেন, থিয়েটার ভালোবাসেন, তাঁদের খোঁজ করে আনা হত এই কেন্দ্রে।ভুলাভাইয়ের বাসগৃহটিই হয়ে উঠেছিল সপ্তসিন্ধু দশ দিগন্তের হদিশ পাওয়ার ঠিকানা

তবুও, কোনও আলোচনা, সতর্কতা বা এই পরিষেবার সঙ্গে যুক্ত অংশিদারদের সঙ্গে কোনও পরামর্শ না করেই, সরকার হঠাৎ করে এই পরিষেবাটি বন্ধ করে দিয়েছে। গত সপ্তাহে, মধ্যরাতে পোস্টাল সফ্টওয়্যার থেকে RBP বিভাগটি নীরবে সরিয়ে দেওয়া হয়। এমনকী ডাক কর্মচারীদেরও এই বিষয়ে কোনও ধারণাই ছিল না। কেন সরকার এই সিদ্ধান্ত নিল? এই পরিষেবা বন্ধ হওয়াতে নির্দ্বিধায় সবচেয়ে সঙ্কটে পড়তে চলেছে বই প্রকাশনা শিল্প। শিপিং চার্জ একধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায়, অনেক পাঠক ১০০ টাকা মূল্যের একটি বইয়ের জন্য ৭৮ টাকা ডাক পরিষেবাকে দিতে চাইবেন না স্বাভাবিকভাবেই। ভারতীয় ডাক পরিষেবার এই সিদ্ধান্ত ভারতে বইপড়ার দুর্বল সংস্কৃতিকে আরও বিপদের মুখে ফেলে দিল।

রেজিস্টার্ড বুক পোস্ট এবং রেজিস্টার্ড পার্সেলের মধ্যে এই পরিষেবার খরচের অনেকটাই পার্থক্য রয়েছে। এক কেজি রেজিস্টার্ড বুক পোস্টের খরচ ৩২ টাকা, সেখানে রেজিস্টার্ড পার্সেলের খরচা প্রতি কেজিতে ৭৮ টাকা। দুই কেজির ক্ষেত্রে রেজিস্টার্ড বুক পোস্টে লাগে জন্য ৪৫ টাকা, পাঁচ কেজির জন্য লাগে ৮০ টাকা। সেখানে রেজিস্টার্ড পার্সেলের ক্ষেত্রে দুই কেজিতে লাগে ১১৬ টাকা এবং পাঁচ কেজিতে ২২৯ টাকা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সাহিত্যের পীঠস্থান: বইপাড়ার এক নিভৃত আত্মকথন

Boipora Boipara Book Review: 'লেটার প্রেস' থেকে আজকের 'প্রিন্ট অন ডিমান্ড' সিস্টেমে বই ছাপার যে পদ্ধতি তা কিন্তু বর্তমান প্রকাশনা ও বইয়ের বাজারে বিরাট বৈপ্লবিক পরিবর্তনকেই ইঙ্গিত করে।

এখানেই শেষ নয়। আরেকটি অকল্পিত নীতিও বই প্রকাশনা ও পাঠকের কাছে বই পৌঁছনোর সুঅভ্যাসকে বিপদের মুখে ফেলবে। নমুনা বইয়ের উপর ৫% আমদানি শুল্ক আরোপ করা হচ্ছে। বিদেশি প্রকাশকরা প্রায়শই বিদেশি ভাষায় আমাদের প্রকাশনাগুলির অনুবাদের সৌজন্য সংখ্যা পাঠান। এই প্রথম সরকার এই ধরনের শুল্ক আরোপ করেছে। বাণিজ্যিক উদ্দেশ্যে আমদানি করা হলে বইয়ের উপর কর আরোপ ন্যায়সঙ্গত। কিন্তু অ-বাণিজ্যিক সৌজন্য সংখ্যার উপর আমদানি শুল্ক আরোপ করা অবশ্যই 'অসৌজন্যমূলক' এবং বইপ্রেমীদের কাছে অত্যন্ত হতাশার।

সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্ত সরকারের অজস্র স্বেচ্ছাচারী পদক্ষেপেরই আরেকটি উদাহরণ মাত্র। বইপড়ার অভ্যাস কমছে ভারতজুড়েই। সাহিত্য ও শিক্ষামূলক চিন্তার চর্চাও এই দেশে ক্রমেই তলানিতে ঠেকছে। সাক্ষরতা, শিক্ষা এবং বুদ্ধিবৃত্তিক চর্চার প্রতি মানুষের আগ্রহ জাগানোর বদলে তা চিরতরে বন্ধের দিকেই কি হাঁটছে। সরকারি সিদ্ধান্তেও কি বইপড়া ক্রমেই অপ্রয়োজনীয় হয়ে দাঁড়াচ্ছে?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।