স্পেন থেকেই ইস্পাত কারখানার ঘোষণা, কোথায় কোথায় এ যাবৎ বিনিয়োগ করেছেন মহারাজ?

Sourav Ganguly Steel Plant : লা লিগার মঞ্চ থেকে শিল্প নিয়ে কী বললেন মহারাজ? আগেও তাঁর ঝুলিতে কোন কোন বিনিয়োগ? জেনে নিন।

Manjima Dasgupta
২ মিনিট
স্পেন থেকেই ইস্পাত কারখানার ঘোষণা, কোথায় কোথায় এ যাবৎ  বিনিয়োগ করেছেন মহারাজ?

স্পেনের লা-লিগার মঞ্চ থেকে শিল্পজগতের জন্য বড় ঘোষণা বাংলার 'মহারাজ'-এর। রাজ্যে শিল্প আনতে স্পেন গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার স্পেনের লা-লিগার বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেখান থেকেই বড় ঘোষণা করলেন তিনি। কী বললেন?

শিল্প প্রসঙ্গে সৌরভ:

তরুণ প্রজন্মকে নিয়ে ভাবতে চান সৌরভ। আর সেই কারণেই, স্পেনের লা-লিগার মঞ্চ থেকে ঘোষণ করলেন ইস্পাত কারখানা গড়ার কথা। এও জানালেন, সেই কারখানা তৈরি হতে চলেছে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। প্রাথমিকভাবে ২৫০০ কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে এই ইস্পাত কারখানার পেছনে। আনুমানিক ৬ হাজার জনের নিয়োগ স্থান রয়েছে সেখানে। এই ইস্পাত কারখানায় অন্যতম প্রধান ভূমিকা নেবে ক্যাপ্টেন স্টিল কোম্পানি, যাদের টিএমটি বারের বিজ্ঞাপনের মুখ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ।

এমনকি ইতিমধ্যেই সৌরভের দুটি ইস্পাত কারখানা চলছেও আসানসোল এবং পাটনায়। তিনি উল্লেখ করেন ২০০৭ সালেই পশ্চিমবঙ্গে ইস্পাত কারখানা গড়েছিলেন তিনি। অল্প কিছুদিনের মধ্যেই তা দাঁড় করানো গেছিল। সৌরভ ধন্যবাদ জানিয়েছেন মুখ্যসচিব এইচ.কে. দ্বিবেদি এবং শিল্পসচিব বন্দনা যাদবকে। ইতিমধ্যেই ইস্পাত কারখানার ছাড়পত্র মিলেছে সরকারি তরফে।

ক্রীড়াজগৎ থেকে একলাফে বাণিজ্য? চক্ষু ছানাবড়া অনেকেরই। যদিও এই প্রথম নয়। এর আগেও একাধিকবার বাণিজ্যে হাত দিয়েছেন সৌরভ। কোন কোন ব্যবসায় ছিল তাঁর অবদান? জেনে নিন।

এর আগে কোন বিনিয়োগ করেছেন:

সৌরভ গাঙ্গুলির পরিবারের একটি মুদ্রণ ব্যবসা আছে। যা গত ৫০-৫৫ বছর ধরে ব্যবসা করেছে বাংলায়। সৌরভ গাঙ্গুলির ব্যক্তিগত ঝোঁকও অনেক সময়ে দেখা গেছে বাণিজ্যের ক্ষেত্রে। এইদিন বাণিজ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে তাঁকে বলতে শোনা গেল - "It's about the business of Sports."

দক্ষিণ ২৪ পরগণার বাটানাগরে এর আগে একটি স্কুলও স্থাপন করার পরিকল্পনা ছিল তাঁর। সেই স্কুলের নির্মাণ-কাজ যদিও এখনও বিশবাঁও জলে। ক্রিকেটজীবনে থাকতেই পার্ক স্ট্রীটে একটি নামী রেস্তরাঁও ছিল সৌরভের। সেই ব্যবসাও যদিও পরে বন্ধ হয়ে যায়। তাঁর বিনিয়োগ আছে জাস্ট মাই রুট নামের একটি স্টার্টআপ সংস্থাতেও।

কী এই জাস্ট মাই রুটস:

২০১৬ সালে সমীরণ সেনগুপ্ত, প্রমিতা সেনগুপ্ত এবং রজন সচদেবের হাত ধরে পথ চলা শুরু এই স্টার্টআপ সংস্থার। ৩০ টি শহরে খাবার পৌঁছে দেয় এই সংস্থা। সুইগি এবং জোম্যাটোর মতো বড় কোম্পানিগুলির পাশাপাশি এই সংস্থাও এক শহর থেকে অন্য শহরে খাবার সরবরাহ করে।

স্পেনে সৌরভের ঘোষণার তাৎপর্য:

স্পেনের শিল্পপতিদের দৃষ্টি আকর্ষণ করতেই কি লা-লিগার মঞ্চ থেকে বড় ঘোষণা? প্রসঙ্গত, বাংলায় শিল্প আনতে স্পেনে গেছেন মমতা। বাংলায় যুবসমাজের স্বার্থে প্রয়োজন শিল্প বিনিয়োগের উল্লেখ করেছেন সৌরভও। বাণিজ্য সম্মেলনেই শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আবেদন জানিয়ে তাঁকে বলতে শোনা যায় তাঁর ইস্পাত কারখানার কথা। বাংলায় ফুটবল একাডেমি স্থাপনের জন্য স্পেনের লা-লিগা কর্তৃপক্ষর মৌ স্বাক্ষর অনুষ্ঠানে এইদিন উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মুদ্রণ,স্কুল,রেস্তোরাঁর পর কি এবার বাংলায় ইস্পাত শিল্প আনতে পারবেন 'মহারাজ'? শিকে ছিঁড়বে বাংলার কপালে? সেদিকেই চোখ গোটা বাংলার।

লিখেছেন
Manjima Dasgupta
Manjima Dasgupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।