তাঁবুর ভেতর সাতজন মিলে গণধর্ষণ বিদেশি ট্রাভেল ভ্লগারকে! ঝাড়খণ্ডের ঘটনায় শিউরে উঠছে দেশ

Jharkhand Gang Rape: সন্ধে সাড়ে ৭টার দিকে দু'টি মোটরসাইকেলে কয়েকজন লোক আসে। তারা ওই তাঁবুর কাছে দাঁড়ায়।

inscript
৩ মিনিট
তাঁবুর ভেতর সাতজন মিলে গণধর্ষণ বিদেশি ট্রাভেল ভ্লগারকে! ঝাড়খণ্ডের ঘটনায় শিউরে উঠছে দেশ

ঝাড়খণ্ড নিসর্গ প্রেমীদের স্বর্গ। রুক্ষভূমি, জঙ্গল, টিলার রাজ্য তাই পর্যটকদের কাছে, বিশেষ করে অফবিট ভ্রমণপ্রেমীদের কাছে আকর্ষণীয়। তবে ঝাড়খণ্ডের সাম্প্রতিক ভয়াবহ ঘটনা এই রাজ্যকে আতঙ্কের রাজ্য করে তুলেছে। মুখের সামনে ছুরি ধরে হুমকি, লাথি, ঘুষি এবং ধর্ষণ! গত ১ মার্চ ঝাড়খণ্ডের দুমকায় সাতজন পুরুষের বিরুদ্ধে একজন স্প্যানিশ মহিলা ট্রাভেল ভ্লগারকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই স্প্যানিশ ভ্লগার পুলিশের কাছে তাঁর অভিযোগে জানিয়েছেন, পুরো ঘটনাটি চলেছিল আড়াই ঘণ্টা ধরে।

ওই স্প্যানিশ মহিলা এবং তাঁর সঙ্গী প্রধান সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি জঙ্গলে পাহাড়ি এলাকায় তাঁবু খাটিয়ে থাকছিলেন। ২ মার্চ গভীর রাতে, প্রায় ২ টো নাগাদ কমিউনিটি হেলথ সেন্টারে তাঁর বিবৃতি রেকর্ড করা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি (গণধর্ষণ) এবং ৩৯৫ (ডাকাতি) ধারার অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পুলিশের ওই এফআইআরে বলা হয়েছে, প্রথমে তিনজন পুরুষ ওই মহিলার সঙ্গীর সঙ্গে ঝগড়া শুরু করে। তারপর এই ঝগড়া হাতাহাতির পর্যায়ে যায়। ওই তিনজন ব্যক্তি মহিলার সঙ্গীর হাত বেঁধে দেয়। মহিলার অভিযোগ, অন্য চারজন ব্যক্তি ছুরি দেখিয়ে তাঁকে জোর করে তুলে নিয়ে মাটিতে ফেলে দেয়। অনবরত লাথি, ঘুষি মারতে থাকে এবং সাতজন পুরুষই বারবার ধর্ষণ করে ওই স্প্যানিশ মহিলাকে। এফআইআরে মহিলা বলেছেন, ওই পুরুষদের সকলেই অল্পবিস্তর মদ্যপ ছিল। ঘটনাটি সন্ধে প্রায় ৭.৩০ টা থেকে ১০ টা পর্যন্ত চলে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাশ্মীর থেকে মণিপুর, ক্ষমতার হাতিয়ার যখন 'ধর্ষণ'

Manipur Violence: কাশ্মীর থেকে দিল্লি, মণিপুর থেকে উত্তরপ্রদেশে, ছবিটা কিন্তু একই। প্রতিটা দাঙ্গা, প্রতিটা সাম্প্রদায়িক অশান্তি শেষে তাই এমন ধর্ষিত, ক্ষতবিক্ষত দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকে রাস্তাঘাটময়।

মহিলা ও তাঁর সঙ্গী মোটরবাইকে বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন। গত বছরের জুলাইয়ের মাঝামাঝি পাকিস্তান ঘুরে ভারতে প্রবেশ করেছিলেন তারা। দু'সপ্তাহ আগেই এই দম্পতি শ্রীলঙ্কায় অল্প সময় কাটিয়ে ভারতে ফের ফিরে আসেন। মহিলা জানিয়েছেন, দুমকার কুমরাহাট গ্রামে এসে পৌঁছেছিলেন তারা। অনেকটা দেরি হয়ে যাওয়ায় অস্থায়ী তাঁবু খাটিয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন পাশের জঙ্গলে ঘেরা পাহাড়ি রাস্তায়। সন্ধে ৭টার দিকে তারা ওই তাঁবুর ভিতরেই ছিলেন। বাইরে কিছু লোকজনের আওয়াজ পান তারা। তা শুনে তাঁবু থেকে বেরিয়ে আসতেই দেখেন দু'জন লোক ফোনে কথা বলছেন। সন্ধে সাড়ে ৭টার দিকে দু'টি মোটরসাইকেলে কয়েকজন লোক আসে। তারা ওই তাঁবুর কাছে দাঁড়ায়। 'হ্যালো ফ্রেন্ডস' বলে বিড়বিড় করে নানা কথা বলতে থাকে। টর্চ জ্বালিয়ে যখন ওই মহিলা ও তাঁর সঙ্গী তাঁবু থেকে বের হয়ে আসেন, দেখেন পাঁচজন তাঁদের দিকে ছুটে আসছে এবং আরও দু'জন তাঁবুর দিকে এগিয়ে যাচ্ছে। এই ব্যক্তিরা সবাই স্থানীয় ভাষায় কথা বলছিলেন, মাঝে মধ্যে কয়েকটি ইংরেজি শব্দও ব্যবহার করছিলেন বলে অভিযোগে জানিয়েছেন ওই মহিলা।

এই সাতজন ব্যক্তি মহিলা ট্রাভেল ভ্লগার এবং তাঁর সঙ্গীর জিনিসপত্র ছিনিয়ে নেয়, যার মধ্যে ছিল একটি সুইস ছুরি, একটি হাতঘড়ি, হিরে বসানো প্ল্যাটিনামের আংটি, একটি রুপোর আংটি, ইয়ারপড, পার্স, ক্রেডিট কার্ড, প্রায় ১১,০০০ টাকা, ৩০০ মার্কিন ডলার। মহিলা জানিয়েছেন, এই সাতজনের মধ্যে একজনের বয়স ছিল ২৮ থেকে ৩০ বছর, পরনে সাদা স্কার্ফ এবং সাদা টি-শার্ট। বাকিরা তুলনায় বেশি বয়স্ক। গোটা ঘটনাটি ঘটিয়ে তারা গ্রামের দিকে পালিয়ে যায়। এই ঘটনার প্রাথমিক ধাক্কা সামলে মহিলা ও তাঁর সঙ্গী তাঁদের মোটরসাইকেল নিয়ে কোনওমতে মূল সড়কে চলে আসেন। রাত্রি ১১ টা নাগাদ হাঁসডিহা পুলিশের টহলদারি দল তাঁদের দেখে সাহায্যের জন্য এগিয়ে আসে। দু'জনকে প্রাথমিক চিকিৎসার জন্য কাছের একটি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গিয়ে সেখানেই তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সাতজনকেই গ্রেপ্তার করা হয়েছে। মহিলা ও তাঁর সঙ্গী মঙ্গলবারই রাজ্য ছেড়ে চলে গেছেন। ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণও দেওয়া হয়েছে তাঁদের। কিন্তু নিরাপত্তার ক্ষতিপূরণ সম্ভব? ঝাড়খণ্ডে দুই বিদেশি পর্যটকের এই হেনস্থা আতঙ্ক বাড়াচ্ছে সকলের মধ্যেই। একা মহিলাদের ভ্রমণ হোক বা সঙ্গী নিয়ে ভ্রমণ, নিরাপত্তা যে কতটা ঠুনকো বারেবারে প্রমাণিত হয়েছে এই দেশে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।