'হাতের ওপর হাত' এখন অতীত! ৬০ বছর পর পরিবর্তনের ঝড়, হঠাৎ কেন লোগো বদল নোকিয়ার?

Nokia New Logo : ৬০ বছর পর সেখানেই এল পরিবর্তনের হাওয়া! সম্প্রতি নিজেদের পুরনো সেই বিখ্যাত লোগো বদলে ফেলল নোকিয়া কোম্পানি।

inscript
২ মিনিট
'হাতের ওপর হাত' এখন অতীত! ৬০ বছর পর পরিবর্তনের ঝড়, হঠাৎ কেন লোগো বদল নোকিয়ার?

“হাতের উপর হাত রাখা খুব সহজ নয়।” শঙ্খ ঘোষের কবিতার এই লাইনটি এখনও নানা জনে নানা ভাবে ব্যবহার করেন। একটা হাতের ওপর আরেকটা হাত উঠে আসছে, একে অপরকে ছুঁতে চাইছে – এই কথাটি বললেই একটি দৃশ্য মনে পড়বে প্রায় প্রত্যেকের। নোকিয়ার সেই বিখ্যাত লোগো, সঙ্গে ট্যাগলাইন ‘কানেকটিং পিপল’। বহু মানুষের ভরসার চিহ্ন ছিল সেটি। নোকিয়ার মোবাইল ফোন মানেই আর কোনও চিন্তা নেই। আজকের স্মার্টফোন, এআই নির্ভর পৃথিবীর আগে সেটাই ছিল সবার কাছের বন্ধু। বহু কথাবার্তা, প্রেম, বন্ধুত্বের সাক্ষী থেকেছে নোকিয়া আর তার সেই বিখ্যাত লোগো, যাকে এক ডাকে লোকে চিনে নিত।

৬০ বছর পর সেখানেই এল পরিবর্তনের হাওয়া! সম্প্রতি নিজেদের পুরনো সেই বিখ্যাত লোগো বদলে ফেলল নোকিয়া কোম্পানি। গাঢ় নীল রঙের সেই ‘NOKIA’ লেখাটির বদলে নতুন ফন্ট, নতুন রঙের ছোঁয়া। পাঁচটি অক্ষর, পাঁচটি ভিন্ন আকৃতির। সেইসঙ্গে ব্যাকগ্রাউন্ডের সাদাসিধা ব্যাপারটিও সরে গিয়ে উঠে এসেছে ঝাঁ চকচকে রং। আরও স্মার্ট চেহারা নিয়ে গ্রাহকদের সামনে নতুন করে আত্মপ্রকাশ করল ১৫০ বছরেরও বেশি পুরনো ফিনল্যান্ডের এই টেলিকম কোম্পানি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রথম মোবাইলে কথা বলেন জ্যোতি বসু! স্বপ্ন ছিল, কলকাতা হবে 'নেটওয়ার্ক সিটি'

Jyoti Basu: সেই সময় আউটগোয়িং এবং ইনকামিং উভয়ের জন্য প্রাথমিক রেট ছিল ৮.৪ টাকা প্রতি মিনিট।

কিন্তু হঠাৎ করে কেন এমন পরিবর্তন? নস্টালজিয়ায় কেন এমন বদল নেমে এল? তারও সুস্পষ্ট জবাব দিয়েছেন নোকিয়ার বর্তমান সিইও পেকা লুন্ডমার্ক (Pekka Lundmark)। একটা সময় কেবল বাংলা বা ভারত নয়, গোটা পৃথিবীর টেলিকমিউনিকেশনের জগতে বিপ্লব এনেছিল নোকিয়া। বিশ্বজুড়ে প্রচুর মানুষ স্রেফ এই কোম্পানির ফোনই ব্যবহার করত। ভরসার প্রতীক হয়ে উঠেছিল এই কোম্পানি। কিন্তু যত দিন গিয়েছে, প্রযুক্তি আরও উন্নত হয়েছে। অ্যাপেল কোম্পানিও নিজেদের আইফোনে নিত্যনতুন প্রযুক্তি নিয়ে এসেছে। এছাড়াও অ্যান্ড্রয়েড প্রযুক্তির হাত ধরে একটা বড় বাজার দখল করেছিল স্যামসাং (Samsung)। পরবর্তীকালে চিনা কোম্পানি শাওমির (Xiomi) বিভিন্ন স্মার্টফোনের মডেল বাজারে আসে। একটু একটু করে সবাই সেদিকেই চলে যায়।

আর এই পুরো বাজারটায় কার্যত একা হয়ে যায় নোকিয়া। প্রযুক্তির বিপ্লবে অন্যান্যরা এগিয়ে গেলেও নোকিয়া সেভাবে এগোতে পারেনি। ফলে একটু একটু করে বিখ্যাত এই ব্র্যান্ডটি পিছনের সারিতে চলে যায়। মোবাইল বিক্রিও কমে যায়। ২০২০ সালে নোকিয়ার দায়িত্ব নেন পেকা লুন্ডমার্ক। তারপরই ব্যবসা বাড়ানোর জন্য বেশকিছু পরিবর্তন আনেন তিনি। নিত্যনতুন পরিকল্পনার ওপর ভর করে ফের ঘুরে দাঁড়ানোর শুরু নোকিয়ার। সংবাদমাধ্যমের সামনে পেকা বলেছেন, আগের থেকে ব্যবসা বেড়েছে ২১ শতাংশ। কিন্তু এটাই যথেষ্ট নয়। অন্যান্য টেলিকম কোম্পানির সঙ্গে টেক্কা দিতে গেলে আরও বড় জায়গায় যেতে হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাতে হাতে ঘোরে ওপো-ভিভো, মোবাইল সংস্থার হাত ধরেই চিনা ষড়যন্ত্র

সম্প্রতি ভিভোর অফিসগুলিতে তল্লাশি চালিয়েছে ইডি। গোটা দেশের প্রায় ৪৮টি অফিসে তারা তল্লাশি চালায় এবং তারা দাবি করে যে ভিভো কর ফাঁকি দেওয়ার জন্যে প্রায় ৬২,৪৭৬ কোটি টাকা দেশ থেকে সরিয়েছে।

তারই পরিকল্পনা হিসেবে নোকিয়ার নতুন এই যাত্রা। নোকিয়ার সিইও-র বক্তব্য, কোম্পানি এবার নতুন করে পথ চলতে চাইছে। নিজেদের কাজের পরিসর আরও বড় করতে চাইছে। সেই নতুন পথচলার শুরুয়াৎ হল লোগো পরিবর্তন করে। পুরনো লোগোটি যতই আইকনিক আর নস্টালজিয়ায় ঘেরা হোক না কেন, আজকের ক্রমাগত ছুটে চলা পৃথিবীর সঙ্গে টেক্কা দিতে গেলে তাকে বদলাতেই হবে। সেজন্যই আরও ঝকঝকে আর স্মার্ট হয়ে নোকিয়ার এই আত্মপ্রকাশ বলে জানিয়েছেন তিনি।

এছাড়াও পেকা লুন্ডমার্কের বক্তব্য, এখন কেবল মোবাইল তৈরিতেই সীমাবদ্ধ থাকবে না নোকিয়া। তারা নিজেদের আরও বিভিন্ন দিকে বিস্তার করবে। টেলিকম প্রযুক্তি কোম্পানি হিসেবে সার্বিকভাবে কাজ করবে এই প্রতিষ্ঠান। অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন দিকে নিজেদের ছড়িয়ে দেবে এটি। এখন সেই দিকগুলোর অপেক্ষাতেই প্রহর গুনছে বিশ্বের আপামর নোকিয়াপ্রেমী।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।