প্রতিপক্ষ গোটা বিজেপি নয়, অভিযোগেই প্রমাণ লড়াইটা আসলে অভিষেক বনাম শুভেন্দুর

তীব্র হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একদা তৃণমূলের সৈনিক, মমতা-শিষ্য শুভেন্দু অধিকারীর সম্মুখ সমর!

Ramen Das
৩ মিনিট
প্রতিপক্ষ গোটা বিজেপি নয়, অভিযোগেই প্রমাণ লড়াইটা আসলে অভিষেক বনাম শুভেন্দুর

বিজেপি ঠেকাতে এক ঢিলে দুই পাখি মারার কৌশল নিচ্ছে তৃণমূল! রাজনৈতিকভাবে 'কঠিন স্তম্ভ'কে কাবু করলেই কেল্লা ফতে! দুর্নীতিকে হাতিয়ার করে আর বাড়তে না দেওয়ার কৌশল নিচ্ছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব! সাম্প্রতিক ঘটনাবলি ইঙ্গিত দিচ্ছে ঠিক এমনই। কারণ, তৃণমূল-বিজেপি অথবা মমতা বন্দ্যোপাধ্যায়-বিজেপি লড়াই ঠিক যতটা প্রকাশ্যে আসছে, তার অনেক বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি-র বিবাদ প্রকাশ্যে আসছে নিরন্তর। সিপিএম, কংগ্রেসের 'সেটিং তত্ত্বে'র আবহেই এই লড়াই উপস্থাপিত হচ্ছে বঙ্গবাসীর সামনে। যেখানে রাজনৈতিক নীতির বিরুদ্ধে নীতির লড়াইয়ের আঙ্গিকেই ক্রমশ জায়গা করছে ব্যক্তিগত লড়াই। অর্থাৎ মমতার দল তৃণমূল আর বিজপি বা সিপিএম, কংগ্রেসের লড়াই নয়, বঙ্গের রাজনীতিতে তীব্র হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একদা তৃণমূলের সৈনিক, মমতা-শিষ্য শুভেন্দু অধিকারীর সম্মুখ সমর! যেখানে অস্ত্র হিসেবে সুর চড়াচ্ছে দুর্নীতি। গরু, কয়লা পাচারের আবহে চড়ছে পারদ।

গরু পাচার, কয়লা পাচার দুর্নীতিতে একাধিকবার তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ২ সেপ্টেম্বর সল্টলেকের নিজাম প্যালেস-এর ইডি দফতরে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। প্রতিবারই ইডি-কে সহযোগিতার কথা বলে হাজিরা দিয়েছেন অভিষেক। কালো পোশাকে পরোক্ষে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ শানিয়েছেন তিনি। যা তীব্রতর হয়েছে ২ তারিখ। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেস থেকে বেরিয়ে দাবি করেন, পলাতক অভিযুক্ত বিনয় মিশ্রর সঙ্গে যোগাযোগ রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তৃণমূল নেতার দাবি, বিনয়ের সঙ্গে আট মাস আগে ফোনে কথা বলেছেন শুভেন্দু। শুধু কথাই নয়, কেস দেখে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ওই বিজেপি নেতার তরফে। অভিষেকের চ্যালেঞ্জ, এই কথোপকথনের প্রমাণ তিনি আদালতে জমা দেবেন। তিনি মিথ্যা বললে, শুভেন্দু যেন মানহানি মামলা করেন। বিজেপি-কে হুঙ্কার দেন অভিষেক। এরপরেই অস্বস্তি বাড়ে বঙ্গ বিজেপি-র। একচেটিয়া তৃণমূল এবং দুর্নীতি বিরোধিতার ইস্যুতে নেমে আসে তাঁদের নেতা শুভেন্দুর নাম। বাড়ে বিতর্ক। যদিও অভিষেকের এই অভিযোগের পরেই পাল্টা সরব হন শুভেন্দু। তাঁর দাবি, ওই অডিও ক্লিপের সঙ্গে আমার নম্বরও দেখাতে হবে, নইলে সুদীপ্ত সেনের চিঠির মতো, এটাও সাজানো প্রমাণিত হবে। শুভেন্দুর সুরেই তৃণমূলকে আক্রমণ করতে শুরু করেন রাজ্যের বিজেপি নেতারা। পাল্টা অভিষেক-সুরেই আক্রমণ শানায় তৃণমূলও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপিই রক্ষাকবচ, শুভেন্দুর গায়ে আঁচ না লাগা প্রমাণ করছে সেকথাই?

মুকুলের আসা-যাওয়ার মাঝেই শুভেন্দুর পদ্মপাতায় বেড়ে ওঠা এবং দিল্লি-আবহ ফের সামনে আনছে বাঁচিয়ে দেওয়া এবং বেঁচে যাওয়ার তত্ত্বকে! তাহলে কি সত্যিই..!

যদিও এই আবহেই উত্তরপাড়ার দোলতলায় নবান্ন অভিযান কর্মসূচির সমর্থনে মিছিল এবং মিছিল শেষের সভা থেকে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু। 'অভিষেকের স্ত্রী রুজিরা নারুলার ব্যাংককের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। যা ২০১৯ সালে বন্ধ করা হয়। সেই টাকা রুজিরার বোন মেনকা গম্ভীরের ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে দেওয়া হয়।' এমনকি শুভেন্দুর দাবি, "ওই টাকায় আট ব্যাগ সোনা কেনেন রুজিরা। যা আনতে গিয়ে কলকাতা বিমানবন্দরে ধরা পড়েন তিনি। পরে জ্ঞানবন্ত সিংহের নেতৃত্বে বিধাননগর পুলিশ কমিশনারেটের কয়েক'শো পুলিশকর্মী গিয়ে সেই ব্যাগ উদ্ধার করে নিয়ে আসে।"

অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরার বিরুদ্ধে বারবার সরব হয়েছেন শুভেন্দু। একদা মমতার ঘনিষ্ঠ বৃত্তের তৃণমূল নেতা দাবি করেছেন, একের পর এক দুর্নীতির সঙ্গে অভিষেকের জড়িত থাকা নিয়ে। অস্বস্তিতে পড়েছে তৃণমূল। শুভেন্দুর মামলা, দাবি, অভিযোগ; বঙ্গ বিজেপির রাজনৈতিক লড়াইয়ে অক্সিজেন জুগিয়েছে। পাল্টা একটু হলেও অস্বস্তি বেড়েছে তৃণমূলে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির সামগ্রিক রাজনৈতিক বিরোধিতায় প্রধান উপজীব্য হয়েছে শুভেন্দু-বয়ান। যেখানে অভিষেককে করা হয়েছে বারবার টার্গেট। যা বিজেপির অভ্যন্তরে নেতাদের অন্তর্দ্বন্দ্ব। দলীয় কোন্দল। এক অংশের শুভেন্দু-বিরোধিতা কমিয়ে সামনে এনেছে হাতে গরম ইস্যু। এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপি-কে ঠেকানোর চেয়েও তৃণমূলের কাছে রাজনৈতিক টার্গেট হয়েছেন শুভেন্দু। পুরনো বন্ধু, বর্তমান শত্রুকে ঠেকানোর কৌশল খুঁজেছেন তৃণমূলের শীর্ষ নেতারা। সেই প্রেক্ষাপটে অভিষেকের প্রমাণ-সহ অভিযোগ এবং সরাসরি কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের দাবির সঙ্গে শুভেন্দুর নাম করে অভিযোগ, তৃণমূলের বিরোধিতার পালে খানিকটা হাওয়া লাগিয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, অভিষেককে আক্রমণ মমতার ভাবমূর্তিতে খুব একটা সুখকর হয়নি, সেখানে বারবার শুভেন্দু নাম করে অভিযোগ করেছেন। যেখানে দাঁড়িয়ে সমগ্র বঙ্গ বিজেপি-র আপাত নিষ্ক্রিয়তায় শুভেন্দু এনে দিয়েছেন রাজনৈতিক ঢাক বাজানোর কাঠি। সেই পরিস্থিতিতে বারবার আক্রমণে বিদ্ধ হতে হতে শুভেন্দুর বিরুদ্ধে প্রমাণ-সহ যুক্তিগ্রাহ্য অভিযোগের দিকেই হাঁটতে চাইছিল তৃণমূল। যেখানে 'শুভেন্দু নিয়ে অখুশি বিজেপি'-র একাংশের হাতেও অস্ত্র তুলে দেওয়া যাবে। এর পাশাপশি দলের অন্দরে শুভেন্দুর একছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা খানিকটা খর্ব হবে! যা তৃণমূলের পক্ষে শুভেন্দু-ঠেকানোর মোক্ষম অস্ত্র হয়ে উঠতে পারে। সেই রাজনৈতিক কৌশলই অভিষেককে পাল্টা সরব করিয়েছে। যেখানে দুর্নীতির কিন পিন বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দুর যোগাযোগের তথ্য নড়িয়ে দিয়েছে বঙ্গের রাজনৈতিক বিরোধিতার ভিত। যা মিথ্যা বলেও সরাসরি দাবি করেননি শুভেন্দু! উপরন্তু বিনয় মিশ্রের ভাই জেলবন্দি বিকাশের সঙ্গে অভিষেকের কথা বলার দাবি করেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ 'আমি একা ন‌ই, আছ তুমিও'- এইরকম একটা আবহ তৈরি হয়েছে বঙ্গের রাজনৈতিক অলিন্দে। যা তৃণমূলের নারদাকাণ্ডে অভিযুক্ত শুভেন্দুকে কোণঠাসা করার সার্থক কৌশল হলেও, তা যে খুব একটা সুবিধার হবে না, তা-ও বলে রাখছেন রাজনৈতিক মহলের ওই অংশ।

লিখেছেন
Ramen Das
Ramen Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?