জীবনের মহাসমুদ্রে দুই গুরু যেন কলম্বাসের সেই কম্পাস...

Teachers' Day 2023: দুঃখ ডাকুক বা শোক, সেই দুঃখ যেন নিজের বাড়ির পাশের ময়ূরাক্ষী কিংবা কোপাই নদীর বালিতেই শুয়ে শুকাতে পারি, সেই শিক্ষা আমায় দিয়েছেন তাঁরা। আমার ভিতরের আমিকে চিনতে তাঁরাই শিখিয়েছেন।

Avhimunnu Acharya
২ মিনিট
জীবনের মহাসমুদ্রে দুই গুরু যেন কলম্বাসের সেই কম্পাস...

শিক্ষক নাকি গুরুদেব? এ দ্বন্দ্ব আজকের নয়। ব্যক্তিগত মনে হওয়া থেকেই যদি বলি, তাহলে বলতে হয়- সব গুরুদেবই শিক্ষক কিন্তু সকল শিক্ষক হয়তো গুরুদেব হয়ে উঠতে পারেন না। সবার আমি ছাত্র, তবুও জীবনে কিছু কিছু মানুদের সংস্পর্শে এলেই হাঁটুমুড়ে বসতে ইচ্ছে করে, দু-দণ্ডের ছায়া পাবো বলে মনে হয়। ছাত্রেরা পথিক,দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি তাদের। সে কথা জেনেই হয়তো পথের দু'ধারে স্নেহচ্ছায়া বিছিয়ে দেন তাঁরা। আর সেই দানের অছিলায় আদতে পুষ্ট করেন আমাদেরই। দেবগুরু বৃহস্পতি। অদ্ভুত ব্যাপার বলব না কাকতলীয় জানি না, আমার জীবনের সেই দুই গুরুর নাম সুব্রত নাগ ও দেবগুরু বন্দ্যোপাধ্যায়। তবে আমি নিজেকে অতিমানব বা মহামানব বলে মানে উঠতে চাইছি না মোটেই। বরং সাধারণ মানুষ থেকে মানবতার চাষ আজীবন কীভাবে করে যেতে হয়, সেই পাঠ, সেই শিক্ষা পাওয়া আমার তাঁদের কাছ থেকেই।

কোনিরা আজীবন সাঁতরাবেই কিন্তু ঐ যে সেই মোক্ষম সেই শব্দবন্ধ 'কোনি ফাইট', যা আজ কিংবদন্তি হয়ে গিয়েছে ক্রমশ। সেই শব্দেপ বিনির্মাণ বোধহয় করে দিয়েছিলেন তাঁরা প্রথম দর্শনে। সবাই স্রোতের অনুকূলে সাঁতরাবে,কিন্তু প্রিয় মাস্টারমশাই ধরিয়ে দিলেন,কোনির পর ঐ ছোট্ট অথচ কী ভীষণ তাৎপর্যপূর্ণ 'ফাইট' শব্দটি। যেখানে মিশে গেল স্রোতের প্রতিকূলে সাঁতরানোর সাহস ও পরিশ্রমী শক্তির কথা। শিখিয়ে দিলেন, স্রোতের অনুকূলে গেলে মোহনা পাবেই। আর সেখানে সবাই সমান, বহমানতার ক্লান্ত ও দূষণ মিলেমিশে একাকার হয়ে গেল। ফাইট বা লড়াইয়ের কোনও বোধ নেই,গা ভাসিয়ে দিলেই হল। অথচ প্রতিকূলে গেলে উৎস পাওয়া যায়, মানে যাকে বলে আখর আর কী!

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিমলাকে 'শিক্ষা' দিলেন না নিখিলেশ, পদাবলির বিরহকে ঘরে-বাইরে মিশিয়ে দিলেন রবীন্দ্রনাথ

Ghare Baire and Padabali: বিমলা নামের মেয়েটি যে স্বামী নিখিলেশকে ফেলে বরণ করতে চাইছে সন্দীপকে সেই মেয়েটিকে কেন কিছু বলছে না তার স্বামী! কোথায় গেল তার পৌরুষ!

বাঁধা ছকে আটকে না থেকে দিগন্তের সঙ্গে ছোঁয়াছুঁয়ি খেলতে শিখিয়েছেন আমার ওই দুই শিক্ষক, বলা ভালো গুরু। আমার মতো ছাত্রের কাছে ওঁরা দু'জন ঠিক সুনির্মল বসুর কবিতার"খোলা মাঠের মত"। আমাদের মনের সংকীর্ণতার অচলায়তন আদতে ভাঙে জ্ঞানের আলোয়। আর সেই আলো দিয়েই বাধার পাথার ভেঙে খোলা মাঠের মতো এক মনন তৈরি করেছেন তাঁরা আমার ভিতরে, যা দিয়ে আমি বা আমরা সভ্যতার রথচক্র সচল রাখতে শিখেছি। একটু আগেও পথের কথা বলছিলাম,যদি সেই পথ জলজ মহাসমুদ্র হয়ে থাকে দেবগুরু ও সুব্রত মহাশয় হলেন কলম্বাসের সেই কম্পাস।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শিক্ষায় এগিয়ে মেয়েরা, তাও কেন এই রাজ্যে কোনও মহিলাই ভোট পান না নির্বাচনে?

Nagaland Assembly Election 2023: এমনকী মহিলা প্রার্থীদের ভোট দেওয়ার ক্ষেত্রেও খোদ মহিলারাই খুব একটা এগিয়ে আসেননি।

শিক্ষা মানে শুধুমাত্র প্রতিষ্ঠানিক শিক্ষা নয়। তাই নিজের মাটিকে চিনতে শিখতে বলেন তাঁরা। দুঃখ ডাকুক বা শোক, সেই দুঃখ যেন নিজের বাড়ির পাশের ময়ূরাক্ষী কিংবা কোপাই নদীর বালিতেই শুয়ে শুকাতে পারি, সেই শিক্ষা আমায় দিয়েছেন তাঁরা। আমার ভিতরের আমিকে চিনতে তাঁরাই শিখিয়েছেন। মস্ত এক আয়নার সামনে একা দাঁড় করিয়ে বলেছেন,'চিনতে পারছ?' এ যেন এক আয়নাবাজি! এই শব্দটি সচেতন এবং সদর্থক অর্থেই ব্যবহার করলাম। ছাত্রের নিজস্ব রাজনীতি থাকা যে আবশ্যিক এবং সেটা কোনও ভাবেই সরাসরি সংসদীয় রাজনীতি নয়, সে-ও বাতলে দিয়েছেন তাঁরা। জয় গোস্বামী একবার তার 'জয়ের শক্তি' বইতে বলেছিলেন, "শিল্পকে অর্জন করে নিতে গেলে তার একটা ধকল আছে।" লিনিয়াসের এনিম্যাল কিংডমের মতোই এই ধকলেরও স্তরবিন্যাস বা শ্রেণীবিন্যাস করে ও বুঝিয়ে,আমার গুরুরা বাজার ব্যবস্থার জুতোতে কীভাবে পা গলাতে হয় বিনা ফোস্কায়, তারও একটা সম্যক ধারণা দেন। তাই এখনো এই আর্থসামাজিক পরিস্থিতি দাঁড়িয়ে বলে উঠতে ইচ্ছে করে-

"তীরে কী প্রচন্ড কলরব

জলে ভেসে যায় কার শব

কোথা ছিল বাড়ি?

রাতের কল্লোল শুধু বলে যায় আমি স্বেচ্ছাচারী।"

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।