ডাইনোসর সীমান্ত! ওরা ঠাণ্ডা চোখে পরস্পরকে মেপে চলেছে

Simanto Chowdhury
৩ মিনিট
ডাইনোসর সীমান্ত! ওরা ঠাণ্ডা চোখে পরস্পরকে মেপে চলেছে

সীমান্ত চৌধুরী: বড় রাজপথের একদিকে সম্রাট চেঙ্গিজ খান ও কুবলাই খানের দেশ মঙ্গোলিয়া। অন্যদিক পরিচিত মাও সে তুংয়ের 'বিপ্লবী কমিউনিস্ট' সরকারের দেশ চিন। দুই দেশের এই দুই অতি পরিচিত ঐতিহাসিক ব্যক্তিত্বের সময়কাল কম করেও ছশো বছরের ব্যবধান। তবু দুজনই এখনও প্রশংসিত, আলোচিত, সমালোচিত।

চিন ও মঙ্গোলিয়া প্রতিবেশি দেশ। তাদের মধ্যে সাড়ে ৪ হাজার কিলোমিটারের বিশাল সীমান্তে মিশে আছে বিশ্বের অন্যতম ভয়াবহ গোবি মরুভূমি। এর এক কোনায় রাশিয়ার সঙ্গে শুরু হয়েছে অপর সীমান্তটি। বারোটি দেশের সঙ্গে চিনের বিশাল সীমান্তরেখা এশিয়া ও ইউরোপ একাকার। এসব অভিনবত্বের মাঝে যে বিষয়টি বিশেষ আলোচিত হয় সেটি হলো ডাইনোসর।

গোটা দুনিয়ায় যত অভিনব সীমান্ত চেকপোস্ট আছে তাদের অন্যতম চিন-মঙ্গোলিয়া সীমান্তের ডাইনোসর চেকপোস্ট! সরকারিভাবে না হলেও এমনই নামে পরিচিত এই আন্তর্জাতিক সীমান্ত।

পূর্ব চিনের সঙ্গে পশ্চিম মঙ্গোলিয়ার যোগসূত্র শহর ইনার মঙ্গোলিয়ার এরলিয়েন (Erlian) শহর। যারা প্রাগৈতিহাসিক জীবাশ্ম চর্চা করেন, গবেষণা করেন তাঁদের কাছে মঙ্গোলিয়া বিশেষ আকর্ষণের দেশ। মূলত ডাইনোসর গবেষকরা বেশি নজর দেন মঙ্গোলিয়ার দিকে। সেই সূত্রে এরলিয়েন সীমাম্ত শহরটি গুরুত্বপূর্ণ। এই শহরের মূল আকর্ষণের আর একটি হলো বিরাট ডাইনোসর মূর্তি।

ডাইনোসর গবেষণার কারণেই চিনের পূর্বাঞ্চল গুরুত্বপূর্ণ। গবেষকরা সেদিকেও নজর রাখেন। যে বিখ্যাত ভয়াল বিশাল প্রাণীটি কোটি কোটি বছর আগে পৃথিবীর শাসক হয়ে দাপাত ! তাদের অবলুপ্তি হয়েছে। কিন্তু প্রকৃতির মধ্যে মিশে থাকা তাদের ফসিল বা জীবাশ্ম চরম কৌতুহল। ডাইনোসর গবেষকরা সেই সূত্র ধরে পৃথিবীর সৃষ্টি ও ভবিষ্যতের মধ্যে যোগ স্থাপন করে চলেছেন।

চিন ও মঙ্গোলিয়ার এরলিয়েন শহরের অভিনবত্ব এই ডাইনোসরের কারণেই। ডাইনোসর গবেষণাকে সম্মান জানিয়ে দুই দেশের সরকার ২০০৭ সালে তৈরি করে বিখ্যাত ও অভিনব চেকপোস্ট।

ডাইনোসরের বেশকয়েকটি প্রজাতির একটি হলো

'Brontosauruses', অজগর সাপের মতো লম্বা গলা, সরু চোয়াল, ছোট মাথা, আর বিরাট লেজ নিয়ে চারপেয়ে এই প্রাণী নিয়ে বিস্তর গবেষণা চলছে। তৃণভোজী নাকি মাংশাসী তাই নিয়ে বিতর্ক কম নেই। তবে বেশিরভাগই দাবি করেছেন মূলত শাকাহারী এই ডাইনোসরের প্রজাতি।

চিন-মঙ্গোলিয়ার মাঝে অভিনব সীমান্তে এমনই দুটি 'Brontosauruses' মূর্তি একে অপরের দিকে ঠাণ্ডা চোখে তাকিয়ে রয়েছে। তবে দূর থেকে দেখলে মনে হবে দুটি ডাইনোসর পরস্পরকে চুম্বন করছে। এই দৃশ্যটি দেখতে সীমান্তের দুই দিকে পর্যটকরা জড়ো হন।

"It was built to introduce the world about the destination’s reputation as a fossil hub. What’s fascinating is their tall necks that stretches to the other and then there’s a point where the mouth of these two meet which looks exactly like they are kissing each other. It’s absolutely cute and interesting at the same time." -TOI

এরলিয়েন শহরটি এরেনহট (Erenhot) নামেও পরিচিত। শহরটি বিখ্যাত গোবি মরুভূমির অংশ। "Erenhot is located in the Gobi Desert, in the Xilin Gol league of the Inner Mongolia Autonomous Region. The city was established as the only train trade route between Inner and Outer Mongolia back in the 1950's, but the area has been gaining international attention since the 1920's with the discovery of dinosaur fossils in the Erlian Basin."

সৌ: amusingplanet

ডাইনোসরদুটির গলার তলা দিয়ে চলে গেছে রাজপথ। মূর্তিগুলোর যত কাছে যাওয়া যায় তত স্পষ্ট হয় চোখের ভুল। এরসময় দেখা যায় বিশেষ কোণে দুটি ডাইনোসর পরস্পরের দিকে তাকিয়ে আছে। বিস্ময়ে হতবাক হয়ে যান দর্শকরা।

তবে যতই সৌহার্দ্যমূলক এই ডাইনোসর সীমান্ত থাকুক না কেন। মঙ্গোলিয়ার সঙ্গে বারে বারে সীমান্ত বিরোধিতা হয়েছে চিনের। ২০১৬ সালে তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে আমন্ত্রণ জানানোর কারণে মঙ্গোলিয়ার উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপাতে শুরু করে চিন। বন্ধ করা হয় সীমান্ত। ভারতে আশ্রিত চতুর্দশ দলাই লামা চিনের চোখে একজন 'বিচ্ছিন্নতাবাদী'। তাঁকে আমন্ত্রণ জানাতেই চিন ক্ষিপ্ত হয়েছিল। কূটনৈতিক বিপদ কাটাতে মঙ্গোলিয়ার তরফে যোগাযোগ করা হয় ভারতের সঙ্গে। কাঠখড় পুড়িয়ে সেবার পরিস্থিতি কিছুটা সামাল দেয় মঙ্গোলিয়া সরকার। ভারতের তরফে জানানো হয়েছিল ঘনিষ্ঠ বন্ধু হিসেবে সে দেশের মানুষের পাশে দাঁড়াতে চাই আমরা। পরিস্থিতি কূটনৈতিক উপায়ে কিছুটা ঠান্ডা হয়। ঠিক যেমন করে দুটো ডাইনোসর পরস্পর ঠাণ্ডা চোখে চেয়ে থাকে।

চিন ও মঙ্গোলিয়ার মাঝে ডাইনোসর সীমান্ত- এমনটি আর কোথাও খুঁজে পাবে না-কো তুমি!

তথ্যসূত্রঃ The Kissing Dinosaurs of Erenhot, China amusingplanet.com

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।