বাংলার আকাশে অজানা আলো! অবশেষে সামনে এল আসল রহস্য

Mysterious light on West Bengal : আবার নেটপাড়ায় অনেকেই বলেছিলেন কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের ভগ্নাংশ হতে পারে সেই আলো। অবশেষে রহস্য উদঘাটন হল।

Madhurima Pattanayak
৩ মিনিট
বাংলার আকাশে অজানা আলো! অবশেষে সামনে এল আসল রহস্য

ডিসেম্বরের শীতের সন্ধ্যায় বাংলার আকাশে রহস্যময় আলো। যেন উজ্জ্বল রশ্মির টর্চ ভেসে চলেছে আকাশে। মিনিট তিনেক উজ্জ্বলভাবে জ্বলে আবার মিলিয়েও গেল সন্ধ্যের আকাশে। স্বাভাবিক ভাবেই চমকে গেছে বাংলা। বাঁকুড়া, বর্ধমান, দুই মেদিনীপুর, কলকাতার বুকে দাঁড়িয়ে অনেকের চোখেই পড়েছে সেই আলো।

নেটপাড়ার ছড়িয়েও পড়েছে সেই ছবি। স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জল্পনা। কেউ বলছে অজানা উড়ন্ত বস্তু, এই বুঝি খাস কলকাতার বুকে পা রাখল ভিনগ্রহের কোনও বাসিন্দা। কেউ বলছে উল্কাপাত! কিন্তু এত আলোকজ্জ্বল আকাশে উল্কা চোখে পড়বে? তা তো সম্ভব নয়। তাছাড়া উল্কার আলো এত উজ্জ্বল হয় না। অনেকেই ধারণা করেছিলেন ধুমকেতু। কিন্তু তাও এত উজ্জ্বল হয় না। আবার নেটপাড়ায় অনেকেই বলেছিলেন কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের ভগ্নাংশ হতে পারে সেই আলো।

A big milestone in our defence readiness as India today successfully carried out the night trials of Agni-5 nuclear-capable ballistic missile which can hit targets beyond 5,000 kms. It has obviated the need for ICBM & validated new technologies & equipment on the missile.

— Basavaraj S Bommai (@BSBommai)

অবশেষে রহস্য উদঘাটন হল। সূত্রে জানা যাচ্ছে, ভারত আজ সফলভাবে শক্তিসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫ পারমাণবিক উৎক্ষিপ্ত করেছে। সেই পরিকল্পনা মাফিক ১৫ ডিসেম্বর অর্থাৎ আজ নাইট ট্রায়ালের পরিকল্পনা ছিলই। অগ্নি-৫ মিসাইলটি ক্ষেপণ করা হয়েছে ওড়িশা থেকে। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের সূত্রে জানা যাচ্ছে, সেই অগ্নি-৫ মিসাইলের পরিসীমা পাঁচ হাজার কিলোমিটার। অর্থাৎ ৫০০০ কিলোমিটারেরও বেশি পরিসীমায় এই ক্ষেপণাস্ত্রের আঘাত করার ক্ষমতা রয়েছে।

অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রের প্রজেকশন

কিন্তু হঠাৎ এত শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দেখা হল? আসা যাক সেই প্রসঙ্গে।

চিনের পিপলস লিবারেশন আর্মির বহুদিনের নজর অরুণাচল প্রদেশ ও লাদাখে। গত ৯ ডিসেম্বর পিপলস লিবারেশন আর্মি অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চল দখলের চেষ্টা করেছে। তারপর থেকেই নড়েচড়ে বসেছে ভারত। অরুণাচল প্রদেশ সীমান্ত অঞ্চলে বেড়েছে নজরদারিও। ভারতীয় বায়ুসেনাও এই অঞ্চলে এখন সদা সজাগ, যাতে চিন বায়ুপথে ভারতে হানা দিতে না পারে।

The Chinese side was asked to refrain from such actions and maintain peace and tranquility along the border. The issue has also been taken up with the Chinese side through diplomatic channels: Raksha Mantri

— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia)

‘টাইমস নাও’ সূত্রে জানা যাচ্ছে, চিনও যথেষ্ট আঁটঘাট বেঁধেই এসেছিল ভারতকে আক্রমণ করতে। সেনাবাহিনীতে ৩০০ সেনাও উপস্থিত ছিল, যখন পিপলস লিবারেশন আর্মি তাওয়াং অঞ্চল দখলদারির চেষ্টা করে। চিনকে কড়া জবাব দিতেই নাকি আজ অগ্নি-৫ মিসাইলটি পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করা হয়েছিল।

India today successfully carried out the night trials of the Agni-5 nuclear-capable ballistic missile which can hit targets beyond 5,000 kms: Defence sources

— ANI (@ANI)

ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের সূত্রে আরও জানা যাচ্ছে খুব দ্রুত অগ্নি-৬ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষাও শুরু হবে। সেই ক্ষেপণাস্ত্রের পরিসীমা আবার ৮০০০ কিলোমিটারেরও বেশি। ২০১২ সাল থেকেই ভারত অগ্নি-৫ ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের কাজ শুরু করেছে। যদিও এর পরিসীমা কমিয়ে তিন থেকে সাড়ে তিন হাজারের মধ্যে রাখা হয়েছিল। দাবি করা হয়েছিল এদের পরিসীমা পাঁচ হাজার কিলোমিটার। তবে অগ্নি-৫ এর বর্তমান নতুন রূপে আসায়, বাড়ানো হয়েছে তাদের পরিসীমাও।

অগ্নি ৫-এর মিসাইল রেঞ্জ

২০১২ সালের পর ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৮, এবং ২০২১ সালের বিভিন্ন সময়ে অগ্নি-৫ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষামূলক ভাবে ভারত থেকে উৎক্ষেপণ করা হয়েছে। ভারতের "ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজে়শন বা সংক্ষেপে ২০০৮ সাল থেকেই তৈরি করছে অগ্নি-৫ মিসাইল। শুধু বায়ুপথেই নয়, জলপথে সাবমেরিন হিসেবেও নিক্ষেপ করা করা যায় অগ্নি-৫-এর মতো ব্যালিস্টিক মিসাইলকে।

অগ্নি ৫ মিসাইলের ছবি

ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, ভারতের উপর চিনের হানা আটকাতেই এই পদক্ষেপ করা হয়েছে। চিনের কাছে ইতিমধ্যেই ডংফেং-৪১-এর মতো ক্ষেপণাস্ত্র রয়েছে। যার পরিসীমা ১২ থেকে ১৫ হাজার কিলোমিটার। অগ্নি-৫ ব্যালিস্টিক মিসাইলের পরিসীমা পাঁচ হাজার হলেও, খুব সহজেই তা চিনের একদম উত্তরাংশ অবধি আঘাত হানতে পারে। অগ্নি-৫-এর উৎক্ষেপণের কারণে ১৫ এবং ১৬ ডিসেম্বর অর্থাৎ আজ এবং আগামীকাল বঙ্গোপসাগরের উপর বিমানের উড়ান নিষিদ্ধ করা হয়েছে (নো ফ্লাই জো়ন)।

প্রসঙ্গত, গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে ৬ ডিসেম্বর ভারত মহাসাগরের বুকে পাঠিয়েছিল একটি স্পাই ভেসেল। তার তিনদিন পরেই পিপলস লিবারেশন আর্মি অরুণাচলপ্রদেশের তাওয়াং অঞ্চল দখলের চেষ্টা করেছে। সব দিক মাথায় রেখে, ভারতীয় বায়ুসেনা অরুণাচলপ্রদেশ সীমান্তে কেবল কড়া নজরদারিই শুরু করেনি, বায়ুপথে আক্রমণ প্রতিহত করতে দুই দিনের বিশেষ প্রশিক্ষণও শুরু করেছে, জানা যাচ্ছে 'টাইমস নাও' সূত্রে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।