রক্তবর্ণা দেবী, বিশালাকার অসুর! কোচবিহারের বড়দেবীর পুজোর ইতিহাস চমকে দেবে

Durga Puja 2024 Coochbihar Barodebi: ৪৯১ বছরের পুজো! ৫০০ বছরের মাইলফলক ছোঁবে শীঘ্রই। কোচবিহারের বড় দেবীর রূপ এখনও সেই প্রাচীন কালের মতোই।

inscript
২ মিনিট
রক্তবর্ণা দেবী, বিশালাকার অসুর! কোচবিহারের বড়দেবীর পুজোর ইতিহাস চমকে দেবে

মাতৃরূপ কিন্তু ভয়ঙ্কর সেই রূপ! দেবী রক্তবর্ণা, অসুর বিশালাকার। পরিবার, সন্তানাদি নেই পাশে। পশ্চিমবঙ্গের প্রাচীনতম দুর্গাপুজোর চেয়েও নাকি প্রাচীন এই দুর্গার পুজো! গুগল বলে, বড়িশার রায় চৌধুরীদের পুজো শুরু হয়েছিল ১৬১০ সালে। কিন্তু স্থানীয় ইতিহাস বলে, ১৬১০ সালের বহু আগে, কোচবিহারের মহারাজা নর নারায়ণ একটি দুর্গাপুজো শুরু করেছিলেন। ১৫৩৩ সালে। তিনি বলতেন 'বড় দেবীর পুজো'। এই বড় দেবীই দুর্গা।

৪৯১ বছরের পুজো! ৫০০ বছরের মাইলফলক ছোঁবে শীঘ্রই। কোচবিহারের বড় দেবীর রূপ এখনও সেই প্রাচীন কালের মতোই। এই দুর্গা সাধারণ দুর্গা নয়। এখানে সিংহ নেই, আছে বাঘ, কারণ সেই অঞ্চলে প্রচুর বাঘ ছিল সেই সময়। মহারাজারা নিয়মিত শিকারে যেতেন। তাই নর নারায়ণের স্বপ্নে দুর্গার বাহন হিসেবে বাঘকে দেখতে পাওয়া অস্বাভাবিক কিছু নয়। রাজা স্বপ্নে যেমন দেখেছিলেন, মূর্তিটি এত বছর পরেও সেই একই। দুর্গার সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশরা নেই। তাদের জায়গায় আছেন জয়া ও বিজয়া। মহালয়ায় চক্ষুদান হয় দুর্গার। ষষ্ঠীতে জনসাধারণের জন্য উন্মুক্ত হয় পুজোর মঞ্চ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সিংহ নয়, কেন উত্তর কলকাতার এই পুজোয় দুর্গা ব্যাঘ্রবাহিনী?

Hatibagan Durgapuja 2026: ১৯০ বছরেরও বেশি পুরনো পৈতৃক বাড়ির প্রাঙ্গণে এই মূর্তি তৈরি হয়। আর এই মূর্তি রং হয় প্রাকৃতিক রং দিয়ে, কোনও রাসয়নিকের ব্যবহার নেই এখানে।

দেবীবাড়ি মন্দিরে তৈরি করা হয় বড়দেবীর মূর্তি। ময়নাকাঠ দিয়ে তৈরি হয় দেবীর কাঠামো। জনশ্রুতি, মহারাজা বিশ্বসিংহ অসমের চিনকা পাহাড়ে থাকতেন। সেখানে ময়নাগাছের ডালকেই দেবী হিসাবে পুজো করতেন তিনি। আর তাই এখনও বড়দেবীর কাঠামোতে ময়না কাঠ ব্যবহার করা হয়।

এই পুজোয় অষ্টমী শুরু হয় মহিষ বলি দিয়ে। একজন জেলা ম্যাজিস্ট্রেট কয়েক বছর আগে বলি বন্ধ করার চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু তা ধোপে টেকেনি। নর নারায়ণ যখন এই পুজো শুরু করেন তখন নাকি নরবলি হতো! এখন প্রতীকী 'নরবলি' হয়! তাই অষ্টমীর রাতে মন্দিরের ভিতরে গুপ্তপুজো হয়। পুরোহিত এবং আরেকজন ব্যক্তি এই পুজোর আচারগুলি পরিচালনা করেন। ধান দিয়ে একটি মানুষের ছবি তৈরি করা হয়। ওই ব্যক্তি নিজের আঙুল কেটে রক্ত বের করেন। কয়েক ফোঁটা রক্তে ওই ধানের ছবির মানুষটি সত্যি ‘মানুষ’ হয়ে উঠলে সেই মূর্তিটি তখন দেবীর উদ্দেশ্যে বলি দেওয়া হয়।

দশমীতে, কোচবিহারের বড়ো দেবীর বিসর্জন হয় যমুনা দীঘিতে। দেবীবাড়ির ঠিক পেছনেই এই পুকুরটি। দেবীর প্রতিমা যমুনা দীঘির তীরে আনা হলেও ঠিক সেভাবে বিসর্জন দেওয়া হয় না। মূর্তিটি বিশাল। পুকুরে একেবারে তলিয়ে যায় না। তাই প্রতিমা টুকরো টুকরো করা হয়। প্রথমে জয়া-বিজয়া বিসর্জনে যান, তারপর দুর্গার হাত এবং তারপর মাথা। কোচবিহারের এই প্রাচীন পুজো এক সম্পদ বাংলার উৎসবের!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।