কোটি কোটি বছরের পুরনো গাছ রয়েছে এখানে, তাক লাগাবে রাজ্যের প্রথম ফসিল পার্কের সৌন্দর্য্য

Off Beat Tour Fossil Park : এক থেকে দুইদিনের ছুটিতে গিয়ে আবার রোজকার জীবনে ফেরার জন্য এরকম যুৎসই ভ্রমণের কিছু জায়গার নাম আজকাল বারবার শিরোনামে উঠে আসছে। এরকমই একটি জায়গা হল ফসিল পার্ক।

inscript
৩ মিনিট
কোটি কোটি বছরের পুরনো গাছ রয়েছে এখানে, তাক লাগাবে রাজ্যের প্রথম ফসিল পার্কের সৌন্দর্য্য

ঘুরতে যাওয়ার চিরাচরিত ধারণাটা দিনদিন বদলে যাচ্ছে। একটা সময় ছিল ভ্রমণ বলতে বাঙালি কেবল বুঝত দীঘা, পুরী অথবা দার্জিলিং। রাজ্যের বাইরে যাওয়ার চলও অবশ্য ছিল। নামজাদা কিছু তীর্থ স্থান যেমন কাশি, গয়া, কেদারনাথ, বদ্রিনাথ কিংবা খুব জোর নৈনিতাল অথবা কাশ্মীর। দীর্ঘ দিন যাবৎ ভ্রমণ বলতে বাঙালি কেবল এই জায়গাগুলিকেই বুঝত। তবে আজকের যান্ত্রিক যুগে সময় নামক বস্তুটাই বড় বিষম। লম্বা ছুটির হিসেব মেলানো এখন অতীত, তাই সপ্তাহান্তের ছুটিকে ভ্রমণ উপযোগী করে তুলছে আজকের প্রজন্ম। আর তার জেরেও চিরাচরিত জায়গার বদলে বেছে নিচ্ছে নিরিবিলি অথচ অফবিট ভ্রমণকে। এক থেকে দুইদিনের ছুটিতে গিয়ে আবার রোজকার জীবনে ফেরার জন্য এরকম যুৎসই ভ্রমণের কিছু জায়গাও তাই আজকাল বারবার শিরোনামে উঠে আসছে। এরকমই একটি জায়গা হল ফসিল পার্ক।

‘ফসিল’ অর্থাৎ জীবাশ্ম। এই শব্দটা শুনলেই নিমেষের মধ্যে চোখের সামনে ধরা দেয় আস্ত একটা ইতিহাস। একদিনের ছুটিতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত বোলপুর শান্তিনিকেতন ভ্রমণে অনেকেই গিয়েছেন। সেখানে রবি ঠাকুরের স্মৃতি মাখা মেঠো পথে ঘুরতে ঘুরতে মন হারিয়ে যায় কোন সুদূরে। রবিঠাকুরের বিশ্বভারতী, খোয়াইয়ের হাট, কোপাই নদী, ডিয়ার পার্ক, কঙ্কালীতলা মন্দির ইত্যাদি ছাড়াও প্রায় ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে এমন একটি জায়গা, যা নিয়ে বিস্তর আলোচনা হয়নি এখনও। জায়গাটির নাম ফসিল পার্ক। শান্তিনিকেতন বেড়াতে গেলে একযোগে ফসিল পার্ক ভ্রমণকেও দিব্যি যোগ করে নেওয়া যায়। ইলেমবাজারের জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয় সেখানে। শান্তিনিকেতনের কাছেই ইলামবাজারের জঙ্গলের মধ্যে রয়েছে এই ফসিল পার্ক। যাকে বলা হয় উড ফসিল পার্ক। এখানকার পরিবেশ একেবারেই অন্যরকম। শান্ত, নিরিবিলি এই স্মৃতি দর্শনের জন্য টিকিটের মূল্য মাথাপিছু মাত্র ১০ টাকা করে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সাধ্যের মধ্যেই সাধ পূরণ! সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন কলকাতার খুব কাছে এই ‘মিনি গোয়া’ থেকে

Mini Goa : মাত্র দুই দিনের ছুটিতে মন ভালো করার এমন উপায় অবশ্য হাত ছাড়া করার নয়। কিন্তু জানেন কি কোথায় রয়েছে এই মিনি গোয়া?

ইলেমবাজারের এই ফসিল পার্কে রয়েছে বিভিন্ন রকমের উড ফসিল। একটা সময় বোলপুরের শুকনো মাটিতে ছিল খুবই জলকষ্ট। তাই সেই কষ্ট দূর করতেই প্রশাসনের তরফে শুরু হয় পুকুর খননের কাজ। আর সেই কাজেই উদ্ধার হয় বহু প্রাচীন উদ্ভিদের ফসিল। প্রত্যেকটি ফসিলের বয়স কম করে দেড় থেকে ২ কোটি বছর। এরকম একটা ইতিহাসকে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেন বন দপ্তর। সেই কাজেই প্রায় ১০ হেক্টর জমির ওপর তৈরি করা হয় আজকের এই ফসিল পার্ক। জানা গিয়েছ, এটিই রাজ্যের প্রথম ফসিল পার্ক। গবেষকরা জানিয়েছেন, কোটি কোটি বছর আগে বীরভূমের রাজ মহল পাহাড় এবং ছোটনাগপুর মালভূমি থেকে বর্ষার জলে ভাসতে ভাসতে এই এলাকায় এসে মিহি বালির মধ্যে আটকে যায় প্রাচীন উদ্ভিদের অংশগুলি। পরবর্তীকালে সেগুলিই প্রস্তর চাপে তৈরি করে এই ফসিল।

কীভাবে যাবেন?

হাওড়া অথবা শিয়ালদহ থেকে শান্তিনিকেতনগামী যে কোনও এক্সপ্রেস ট্রেনে শান্তিনিকেতন পৌঁছে সেখান থেকে একটা টোটো ভাড়া করে সহজেই পৌঁছে যেতে পারবেন ইলামবাজারের জঙ্গলের ভিতরে নির্মিত এই ফসিল পার্কে। একসময় এই জঙ্গলকে বলা হতো চৌপাহাড়ি জঙ্গল। প্রতি সপ্তাহের বুধবার বন্ধ থাকে এই ফসিল পার্ক। চিরাচরিত শান্তিনিকেতন ভ্রমণে নতুনত্ব আনতে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে।

শুধু একটা ফসিল পার্ক নয়, এই জায়গায় এলে আপনি ঘুরে দেখতে পারবেন সাঁওতালি গ্রাম, আদিবাসীদের নাচ এবং হারিয়ে যেতে পারবেন গহীন জঙ্গলের রোমাঞ্চকর পরিবেশের মধ্যে। সামনেই দোলের ছুটি। আর দোল মানেই বাঙালির পছন্দের তালিকায় প্রথমেই থাকে শান্তিনিকেতনের বসন্ত উৎসব। কিন্তু যারা খুব একটা ভিড় পছন্দ করেন না তাঁরা এইবারের দোলে শান্তিনিকেতন বেড়াতে গিয়ে অপেক্ষাকৃত নিরিবিলি এই জঙ্গল ভ্রমণে নিজেদের মন ভরাতে পারবেন, তা বলাই বাহুল্য।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।