কোহলিকে জড়িয়ে ধরাই প্রথম না, আগেও বহু ম্যাচে এভাবেই ঢুকে পড়েছেন এই টিকটকার! কেন?

Tiktoker Hugs Kohli in WC Final : জনসন ওয়েন আসলে একজন অস্ট্রেলিয়ান টিকটকার। ইনস্টাগ্রামে তাঁর পেজের নাম মনিকার পায়জামা ম্যান৷

inscript
২ মিনিট
কোহলিকে জড়িয়ে ধরাই প্রথম না, আগেও বহু ম্যাচে এভাবেই ঢুকে পড়েছেন এই টিকটকার! কেন?

ভারত বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। দর্শকদের মধ্যে থেকে সোজা দৌড়ে পিচে পৌঁছে যান। জড়িয়ে ধরেন বিরাট কোহলিকে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বিশাল বিশাল ক্যামেরায় দেখা যাচ্ছে বিরাটের পাশে ওই যুবকের টি শার্টে বড় বড় করে লেখা প্যালেস্তাইনকে মুক্ত করার দাবি!। বেশ কয়েকটা উইকেট হারিয়ে বিরাট কোহলি এবং কেএল রাহুল তখন ভারতের জন্য পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। হঠাৎ সংক্ষিপ্ত বিরতি। নিরাপত্তা আধিকারিকদের এড়িয়ে গোটা মাঠ দৌড়ে কোহলির কাছে পৌঁছে যান ওই 'ফ্যান'। পরে জানা যায় অস্ট্রেলিয়ারই বাসিন্দা তিনি। নাম ওয়েন জনসন। পুলিশ পরে আটকও করে তাঁকে। তবে ভারত বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপেই প্রথম না, প্যালেস্তাইনকে মুক্ত করার বার্তাই প্রথম না। জনসন এই কাজ করে চলেছেন ধারাবাহিকভাবে।

গত অগাস্টে, ইংল্যান্ড এবং স্পেনের মধ্যে মহিলা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ চলছিল। সেই সময় এই একইভাবে জনসন মাঠে ঢুকে পড়েন। সেই সময় জনসন যে টি শার্ট পরেছিলেন তাতে লেখা ছিল 'ফ্রি ইউক্রেন'। সামনে লেখা ছিল 'স্টপ পুটলার'। সেবারও এমন নিরাপত্তা টপকে পৌঁছে যাওয়াতে মহিলা বিশ্বকাপের ফাইনালের প্রথমার্ধে বেশ কিছুটা দেরি হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিশ্বকাপের মাঠে প্যালেস্তাইনকে মুক্ত করার বার্তা! নিরাপত্তা ভেঙে বিরাটের কাছে কে এই অনুপ্রবেশকারী?

Palestine Supporter in World Cup Final Match : রবিবার মাঠে যুদ্ধ থামানোর মানবিক আবেদন নিয়েই ঢুকে পড়েছিলেন প্যালেস্টাইন সমর্থক। তখন ১৪তম ওভার চলছে।

২০২০ সালে একটি রাগবি ম্যাচেও একই ঘটনা ঘটান জনসন। মাঠে ঢুকে 'ফ্লস' নাচ করেন। আচমকা এই স্টান্টবাজির জন্য ২০০ ডলার জরিমানাও করা হয় তাঁর। তবে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে হঠাৎ এভাবে ঢুকে পড়া একটি বিশেষ বার্তা দেয়। গাজায় এক মাসের উপর যুদ্ধ চলছে। যুদ্ধ বিরতি চেয়ে রাষ্ট্রসঙ্ঘ যে ভোটাভুটি ডাকে তাতে যুদ্ধবিরতির সপক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিল নরেন্দ্র মোদির ভারত। তারই নামের স্টেডিয়ামে প্যালেস্তাইনে ইজরায়েলি বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়ে এই পদক্ষেপকে তাই বিশেষ মনে করছে ভারতের একাংশের রাজনৈতিক মহলও।

লাল হাফপ্যান্ট আর সাদা টি-শার্ট পরেছিলেন জনসন ওয়েন। টি শার্টের সামনে লেখা ছিল 'প্যালেস্তানেইন বোমাবর্ষণ বন্ধ করুন' এবং পিছনে লেখাছিল 'প্যালেস্তাইনকে মুক্ত করো'। প্যালেস্তাইনের পতাকার রঙের মাস্কও পরেছিলেন তিনি। পুলিশ ওয়েনকে গ্রেফতার করে।

রাগবি ম্যাচে ওয়েন

জনসন ওয়েন কে?

জনসন ওয়েন আসলে একজন অস্ট্রেলিয়ান টিকটকার। ইনস্টাগ্রামে তাঁর পেজের নাম মনিকার পায়জামা ম্যান৷ ক্রাইম ব্রাঞ্চ জানাচ্ছে, জনসন মূলত প্রচারের উদ্দেশ্যেই এই ধরনের কাজ করে থাকেন। জনসন যে কোনও বর্তমান আন্তর্জাতিক সমস্যার সঙ্গে নিজেকে যুক্ত করেন এবং টিকটকার হিসাবে বিখ্যাত হতে প্রচার পাওয়ার জন্য মাঠে ঢুকে পড়েন হামেশাই। জনসনের বাবা চিনা বংশোদ্ভূত এবং তাঁর মা ফিলিপাইনের বাসিন্দা। জনসন নিজে সিডনিতে থাকেন এবং একটি সোলার প্যানেল ফার্মে কাজ করেন।

রবিবার যখন জনসন স্টেডিয়ামে আসেন, তখন তিনি ভারতীয় দলের নীল জার্সি পরেছিলেন। জার্সির নিচে পরেছিলেন ‘ফ্রি প্যালেস্টাইন’ বার্তা লেখা সাদা টি-শার্টটি। ম্যাচের প্রথম ইনিংসের সময় কোহলির দিকে দৌড়ানোর আগে নিজের জার্সি খুলে ফেলেন জনসন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।