'গ্রেফতারির তালিকা তৈরি'! NIA-কে ট্যাগ করে বিজেপির বিরুদ্ধে যে বিস্ফোরক দাবি কুণালের

Kunal Ghosh: মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটিয়ে থাকেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। লোকসভা ভোটের ঠিক আগে আগে ফের তেমনই ভূমিকায় দেখা গেল কুণাল ঘোষকে। এবার নিজের এক্স হ্যান্ডেলে এনআইএ-কে ট্যাগ করে বিস্ফোরক দাবি করলেন তিনি।

Sohini Das
৪ মিনিট
'গ্রেফতারির তালিকা তৈরি'! NIA-কে ট্যাগ করে বিজেপির বিরুদ্ধে যে বিস্ফোরক দাবি কুণালের

সম্প্রতি ক্ষোভ দেখিয়ে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। লোকসভা ভোটের আগে তাঁর এমন ব্যবহারে অবাক হয়েছিল রাজনৈতিক মহলের বড় অংশ। তবে পদ ছাড়লেও দল ছাড়েননি কুণাল। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটিয়ে থাকেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। লোকসভা ভোটের ঠিক আগে আগে ফের তেমনই ভূমিকায় দেখা গেল কুণাল ঘোষকে। এবার নিজের এক্স হ্যান্ডেলে এনআইএ-কে ট্যাগ করে বিস্ফোরক দাবি করলেন তিনি।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই অবিজেপি রাজ্যগুলিতে কেন্দ্রীয় সংস্থাগুলির ধরপাকড় বাড়ছে। ইতিমধ্যেই আবগারি মামলায় গ্রেফতার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। ইতিমধ্যেই ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এর পরে ইডি-সিবিআইয়ের তালিকায় বেশ কয়েকটি অবিজেপি রাজ্যের নেতানেত্রীরা রয়েছেন বলেই আশঙ্কা করছেন অনেকে।

এই পরিস্থিতিতে হঠাৎ করেই ফের বিস্ফোরক অভিযোগ জানিয়ে বসলেন কুণাল ঘোষ। তাঁর দাবি, নিউটাউনে এসপি ডি আর সিংহের বাড়িতে নাকি বৈঠক করছেন দুই বিজেপি নেতা। আর সেই বৈঠকে নাকি গ্রেফতার করার জন্য তৃণমূল নেতাদের নামের তালিকা ঠিক করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনের নামের তালিকাও নাকি হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। কুণালের আরও অভিযোগ, 'ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে নোটিস জারি হয়েছে, কালও আরও নোটিস যাবে। নিজাম প্যালেসেও আধিকারিকদের সঙ্গে একই বিষয় নিয়ে বৈঠক করেছেন বিজেপির এক নেতা। জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-কে টুইটারে ট্যাগ করে এই তথ্য সত্য না মিথ্যে যাচাইয়ের জন্য আবেদন করা হয়েছে। কুণালের প্রশ্ন, বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী কি তৃণমূলের কর্মীদের গ্রেফতার করতে চলেছে এনআইএ।

আজ থেকে নয়, দীর্ঘদিন ধরেই তৃণমূল বারবার অভিযোগ করে আসছে, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে বিজেপি রাজনৈতিক ভাবে ব্যবহার করছে। আর এবার আধিকারিকের নাম ধরেই অভিযোগ তৃণমূলের। সম্প্রতি সাংবাদিক বৈঠক করেও কুণাল ঘোষ অভিযোগ করেন, "NIA-এর একজন এসপি, তিনি আইপিএস নন, দায়িত্বে এসপি। তাঁর বাড়িতে বিজেপির ২ নেতা বৈঠক করেছেন। সুখবৃষ্টি আবাসনের কাছাকাছি বাড়ি ওই আধিকারিকের। পরপর ২টি বৈঠক হয়। কেন ভোটের আগে এনআইএ-এর অফিসার বিজেপি নেতার সঙ্গে দুই দফায় বৈঠক করবেন। সেখানে যে দুইজন গিয়েছিলেন দুইজনেই প্রার্থী। আর এক নেতা নিজাম প্যালেসে তাঁর সঙ্গে বৈঠক করেছেন। যিনি নিজাম প্যালেসে দেখা করেছেন তিনি প্রার্থী নন।' তাঁর আরও অভিযোগ, 'আগামীকাল এনআইএ অভিযান হবে পূর্ব মেদিনীপুর এবং আরও কয়েকটি জায়গায়। পর্যায়ক্রমে কয়েকটি জায়গা থেকে তৃণমূলের কর্মী ও সংগঠনের কয়েকজনকে সরাতে চাইছে। ওই তৃণমূল কর্মীদের তুলে এনে জিজ্ঞাসাবাদ করবে এনআইএ।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
কখনও পোশাক তো কখনও মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয়, ঘরেবাইরে যে ভাবে কোণঠাসা হলেন দিলীপ ঘোষ

Dilip Ghosh: সম্প্রতি মুখ্যমন্ত্রী সম্পর্কে কুকথা বলার পর ফের উস্কে উঠেছে দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক। সে নিয়ে দলের সমর্থন তো মেলেইনি, বরং বিজেপির এই সিনিয়র নেতাকে শোকজও করেছে দল।

কিন্তু কুণাল এসব কথা জানলেন কী করে? সে কথাও অবশ্য জানাতে ভোলেননি তৃণমূলের মুখপাত্র। তাঁর দাবি, "এনআইএ-এর একটি অংশ এই রাজনৈতিক লেঠেলের ভূমিকায় অংশ নিতে চান না। তাঁরাই এই খবর দিয়েছেন।" তবে এই খবর কতটা সত্য, তা জানা যায়নি।

Attn NIA officers

1) Whether it is a fact that 2 BJP leaders had two meetings with SP D R Sing at his new town resident, handed over list of

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটের আগে বিপাক বাড়ল তৃণমূলের? কেন দলীয় পদ ছাড়লেন কুণাল?

Kunal Ghosh: এক্স হ্যান্ডেল থেকে দলীয় পরিচয় সরিয়েই খান্ত হলেন না। দলের দু-দু'টি পদ থেকে ইস্তফাও দিলেন কুণাল ঘোষ।

leaders and workers for immediate summon and arrest, or not. Some notices have already been issued. Tomorrow some more will…

— Kunal Ghosh (@KunalGhoshAgain)

বিজেপি নেতা সজল ঘোষের অবশ্য পাল্টা দাবি, 'আমরা তথ্য দিলেই কি গ্রেফতার হচ্ছে নাকি। আগে তো তদন্ত হবে, সেই তথ্য ঠিক কিনা। তাছাড়া, নির্বাচনের আগে কি কেউ এনআইএ কাউকে গ্রেফতার করতে পারে? উনি আসলে জ্যোতিষী হয়ে গিয়েছেন। কদিন আগে বলেছিলেন কে কত ভোট পাবে। আর এখন বলছেন কবে এনআইএ অভিযান হবে।' সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, কুণালবাবু যে অভিযোগ করেছেন। তার মানে উনি ব্যক্তিগত ভাবে জানেন যে লিস্ট আছে এনআইএ-এর। কারণ ওঁদের দলের সঙ্গে বিজেপির একটি অংশের ভাল যোগাযোগ রয়েছে। তাই জেনেবুঝেই কুণালবাবু এই অভিযোগ করেছেন। তাহলে কুণালবাবুকেই জিজ্ঞাসাবাদ করে এর তদন্ত হওয়া উচিত। এটা তো মারাত্মক অভিযোগ।"

সত্যিই কি ইডি-সিবিআইয়ের পরে এবার তৃণমূল নেতানেত্রীদের উপর নামতে চলেছে এনআইএ আক্রমণ? কুণালের বক্তব্যে উস্কে উঠেছে আশঙ্কা। ইতিমধ্যেই বিভিন্ন রকম দুর্নীতি মামলায় তৃণমূলের একাধিক নেতানেত্রীই জেলে। এবার কি সেই তালিকায় নাম জুড়তে চলেছে আরও কোনও নেতার। শুধু এনআইএ-র তালিকা প্রসঙ্গে নয়, এদিন দিলীপ-কাণ্ডেও ফের আলটপকা মন্তব্য করেছেন কুণাল। বেশ কিছুদিন ধরেই দিলীপের কুমন্তব্য নিয়ে রাজ্যরাজনীতি তোলপাড়। মুখ্যমন্ত্রীকে নিশানা করে সম্প্রতি কুকথা বলে বসেন দিলীপ। আক্রমণ করেন তাঁর পিতৃপরিচয় নিয়ে। সেই ব্যাপারে তাঁকে সমর্থন করেনি দল। বিষয়টি নিয়ে তাঁকে শো-কজ করেছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে তার কাছ থেকে জবাব চায় নির্বাচন কমিশনও। প্রকাশ্যে এ নিয়ে ক্ষমাও চেয়েছেন দিলীপ ঘোষ। সেই সঙ্গে শুভেন্দুর বিরুদ্ধে মমতার আক্রমণেরও সমালোচনা করেছিলেন তিনি।

সেই প্রসঙ্গে এ দিন দিলীপবাবুকে বিঁধতে গিয়ে ফের কুকথা বলে বসেছেন কুণাল। শুভেন্দু অধিকারীকে বাবা তুলে আক্রমণ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “আবার ওর বাবা তুলব, যা করার আছে করুন।” সে নিয়ে ফের তুমুল বিতর্ক শুরু হয়েছে রাজনীতিতে। বেশ কিছুদিন ধরেই একাধিক বার বিতর্কে জড়িয়েছেন কুণাল। কখনও দলের বিরুদ্ধেই আকারে ইঙ্গিতে ক্ষোভ জানিয়েছেন। কখনও আবার বিজেপির বিরুদ্ধে এনআইএ-র সঙ্গে চক্রান্তের অভিযোগ তুলেছেন। দিলীপকে দুষতে গিয়ে নিজেই কুকথা বলে বসেছেন। সব মিলিয়ে ভোটের আগে জমি মাতিয়ে রেখেছেন কুণাল। তবে কুণালের এই সব বক্তব্যের প্রভাব কতটা পড়তে চলেছে ব্যালটবক্সে? কুণালের এই সব কথাবার্তা আদতে বিপদে ফেলবে না তো তৃণমূলকেই? উঠছে সেই প্রশ্নও।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।