সংসদে কঙ্গনা থেকে মহুয়া, কারা মহিলাদের অগ্রাধিকার দিলেন এবার?

Women MPs in Lok Sabha: এবার তৃণমূলের ১১ জন মহিলা সাংসদ জিতেছেন, তৃণমূল ১২ জন মহিলাকেই প্রার্থী করেছিল।

inscript
৩ মিনিট
সংসদে কঙ্গনা থেকে মহুয়া, কারা মহিলাদের অগ্রাধিকার দিলেন এবার?

১৮ তম লোকসভা গঠিত হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও এনডিএ শরিকদের নিয়ে প্রধানমন্ত্রী মোদি, তৃতীয় মেয়াদে সরকার গড়েছেন। এবারের লোকসভা নির্বাচনে ৭৪ জন মহিলা সাংসদ রয়েছেন। ২০১৯ এর তুলনায় কমেছে মহিলা সাংসদদের সংখ্যা। ২০১৯ সালে ৭৮ জন মহিলা সাংসদ নির্বাচিত হয়েছিলেন। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ১৭ তম লোকসভায় মহিলা সাংসদদের অংশ ছিল ১৪.৩%। ২০২৪ সালে তা ১৩.৫%৷

এবারের নির্বাচিত ৭৪ জন মহিলা সাংসদদের মধ্যে ৪৩ জনই প্রথমবার সাংসদ হলেন। রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) মিসা ভারতী এই প্রথম লোকসভার সাংসদ হলেন৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোট ৮,৩৬০ জন প্রার্থী ছিলেন, যার মধ্যে প্রায় ১০% এবার। সময়ের সঙ্গে সঙ্গে সংসদীয় রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ছে। ১৯৫৭ সালে প্রার্থীদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল ৩%।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোট ৭৯৭ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০২৩ সালেই সরকার সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশ করে। এই বিলে লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণের কথা বলা হচ্ছে। ইতিহাস বলছে, ক্রমেই একেবারে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে লোকসভা অবধি মহিলাদের অংশগ্রহণ বাড়ছে। ১৯৫২ সালে ভারতের প্রথম লোকসভা নির্বাচনের সময় নিম্নকক্ষে মহিলাদের অংশগ্রহণ ছিল মাত্র ৪.৪১%। এক দশক পরে অনুষ্ঠিত নির্বাচনে এই সংখ্যা বেড়ে ৬%-এর বেশি হয়। ১৯৭১ সালে ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি যখন নেতৃত্বে ছিলেন তখন আবার মহিলাদের অংশগ্রহণ কমে ৪ শতাংশেরও নিচে চলে আসে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্বাধীনতার পর এই প্রথম! দেশের মন্ত্রিসভায় ঠাঁই হল না একজন মুসলিম সাংসদেরও

Modi Cabinate 3.O: তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। শপথ নিয়েছেন ৩০ পূর্ণমন্ত্রী এবং ৪১ প্রতিমন্ত্রী। সেই তালিকায় কতজন খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, ব্রাহ্মণ, ওবিসি, দলিত কিংবা আদিবাসী?

দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে সংসদে ৫৮ জন মহিলা সাংসদ নির্বাচিত হন। ২০০৯ সালে মহিলাদের হার সংসদে বেড়ে ১০ শতাংশেরও বেশি হয়ে যায়। ২০০৪ সালে ৪৫ জন মহিলা সাংসদ ছিলেন, অর্থাৎ মোট সংখ্যার মাত্র ৮.৩%।

২০১৪ সালে ১৬ তম লোকসভায়, ৬২ জন মহিলা সাংসদ ছিলেন, মোট সদস্যের ১১.৪%। ২০১৯ সালেই এই হার ছিল সাম্প্রতিককালে সর্বোচ্চ, ১৪.৩৬%। তবে এই হার বিশ্বের অন্যান্য রাষ্ট্রের থেকে ঢের কম। দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি দেশে মহিলা সাংসদের সংখ্যা অনেক বেশি। দক্ষিণ আফ্রিকার সংসদে মহিলারা আছেন ৪৬%, যুক্তরাজ্যে ৩৫% এবং আমেরিকায় ২৯%।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, বিজেপি এবার ৬৯ জন মহিলাকে প্রার্থী করেছিল, যার মধ্যে ৩০ জন জিতেছেন, অর্থাৎ ৪৩.৪% শতাংশ সাংসদ হয়েছেন। ২০১৯ সালে বিজেপি ৫৬ জন মহিলাকে প্রার্থী করেছিল, যার মধ্যে ৪১ বা ৭৩.২% জয়ী হয়েছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্পিকারকে ডাল ছুঁড়েছিলেন! ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী মোহন মাঝি আসলে কে?

Odisha new CM Mohan Majhi: ৫২ বছর বয়সি এই আদিবাসী নেতা গ্রাম পরিষদের প্রধান বা সরপঞ্চ হিসেবেই তাঁর রাজনৈতিক সফর শুরু করেন।

কংগ্রেস ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৪১ জন মহিলাকে প্রার্থী করে যার মধ্যে মাত্র ১৩ জন বা ৩৪% জয়ী হন। ২০১৯ সালে কংগ্রেসের ৫২ জন মহিলা প্রার্থীর মধ্যে মাত্র ৬জন নির্বাচিত হয়েছিলেন।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভায় মহিলাদের প্রতিনিধিত্ব বেশ ভালো। এবার তৃণমূলের ১১ জন মহিলা সাংসদ জিতেছেন, তৃণমূল ১২ জন মহিলাকেই প্রার্থী করেছিল। ২০১৯ সালের নির্বাচনে ৯জন মহিলা জেতেন।

মহিলা প্রতিনিধিত্ব বেশি এমন দলগুলির মধ্যে রয়েছে লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি। এদের মহিলা প্রার্থী ৪০%। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) এবং বিজু জনতা দলের (বিজেডি) মহিলা প্রতিনিধিত্বের হার ৩৩%। রাষ্ট্রীয় জনতা দলে (আরজেডি) মহিলাদের অংশগ্রহণ ২৯% এবং সমাজবাদী পার্টির (এসপি) ২০%।

এবারে সপা-র চারজন মহিলা প্রার্থী সাংসদ হয়েছেন, তিনজন হয়েছেন দ্রাবিড় মুনেত্রা ডিএমকে-র, দু'জন জনতা দল (ইউনাইটেড) এবং লোক জনশক্তি পার্টির (এলজেপি)। এছাড়া তেলেগু দেশম পার্টি, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (শরদ পাওয়ার), যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি এবং রাষ্ট্রীয় জনতা দল থেকে একজন করে প্রার্থী জয়ী হয়েছেন।

এবারের কয়েকজন বিশিষ্ট মহিলা সাংসদের মধ্যে রয়েছেন কংগ্রেসের কুমারী সেলজা, বিজেপির কঙ্গনা রানাউত এবং হেমা মালিনী, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব এবং ইকরা চৌধুরী, আরজেডির মিসা ভারতী, তৃণমূলের মহুয়া মৈত্র, ডিএমকে-র কানিমোঝি করুণানিধি এবং এনসিপি-র সুপ্রিয়া।

সবচেয়ে কম বয়সি সাংসদদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের মছলিশহরের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ (২৫ বছর) এবং রাজস্থানের ভরতপুরের কংগ্রেসের সাংসদ সঞ্জনা জাটভ (২৫)।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?