ছয় বছরে ৩০টি দেশে ভ্রমণ, অথচ চড়েননি একটিও ফ্লাইট! কীভাবে সম্ভব করলেন এই দম্পতি?

Kian and Morgan Committed to Non-Airplane Travel : ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং বালি সহ ৩০টিরও বেশি দেশ ঘুরে দেখেছেন ইতিমধ্যেই, ফ্লাইট ছাড়া কীভাবে সম্ভব হল এই ভ্রমণ?

Kankana Mukherjee
২ মিনিট
ছয় বছরে ৩০টি দেশে ভ্রমণ, অথচ চড়েননি একটিও ফ্লাইট! কীভাবে সম্ভব করলেন এই দম্পতি?

“আলোর মতন, হাসির মতন

কুসুমগন্ধ রাশির মতন

হওয়ার মতন, নেশার মতন

  • আপনার জন্য আরও কিছু লেখা
বয়স প্রায় সাড়ে পাঁচ হাজার! কোথায় আছে বিশ্বের প্রাচীনতম গাছটি? দেখতে কেমন?

World's Oldest Tree : বয়স পেরিয়েছে হাজার হাজার বছর, দেখতে কেমন বিশ্বের প্রাচীনতম গাছটিকে?

ঢেউয়ের মতন ভেসে যাই

আমরা এমনি এসে ভেসে যাই...”

এ শুধু কবির বাণী নয়, জীবনের সার সত্য। হাতের ওপর হাত রেখে কঠিনকে সহজ করা যায় নিমেষেই তার প্রমাণ মেলে বাস্তবের মাটিতেই। প্রেমের গল্পে অবশ্য হামেশাই শোনা যায় মনের মানুষের হাত ধরে দূরদূরান্তে পাড়ি দেওয়ার কথা তবে এই ঘোর বাস্তব যেখানে কেবল নিময়ের কড়াকড়ি, ব্যস্ততার পরোয়ানা সেখানেও এমনটা সম্ভব? হ্যাঁ সম্ভব, সেটিই প্রমাণ করে দেখালেন জোশুয়া কিয়ান এবং সারাহ মরগান নামের এক দম্পতি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হরিণ, ছৌ, সঙ্গে প্রকৃতির অপার হাতছানি, দোলে অন্য বসন্তের ছোঁয়া পেতে চলে আসুন এখানে

Tourism Destination at Holi : নদীর কুলকুল স্বর আর নাম-না-জানা পাখিদের মিঠেমধুর সুর, বসন্তকে অন্যভাবে পেতে হলে আপনাকে যেতেই হবে দোলাডাঙা

পায়ের তলায় সর্ষে এই দম্পতির। এর মধ্যেই বিশ্বের প্রায় ত্রিশটি দেশ ভ্রমণ করে ফেলেছেন একে অপরের হাতে হাত রেখেই। তবে আজকের দিনে দাঁড়িয়ে ভ্রমণ আর এমন কি! তাহলে কেনোই বা আলোচনার কেন্দ্রে এলেন এই দম্পতি? শুনলে অবাক হবেন এই ত্রিশটি দেশ ভ্রমণ করতে একবারও ফ্লাইটে চড়েননি তাঁরা। কীভাবে সম্ভব করলেন এই ঘটনা?

২০১৭ সালের অক্টোবর মাসে শেষবার ফ্লাইটে চড়েছিলেন কিয়ান এবং মরগান। পর্তুগাল থেকে ইংল্যান্ডে তাদের বাড়ি যাওয়ার জন্য। অবশ্য তখন এই দম্পতি মোটেই জানতো না এটাই তাদের শেষবারের জন্য ফ্লাইট ভ্রমণ। উল্লেখ্য, গত প্রায় ১৮ মাস ধরে একটানা ভ্রমণ করে চলেছেন এই দম্পতি। ত্রিশটি দেশে ভ্রমণ করেছেন এই সময়ের মধ্যেই, অথচ ব্যবহার করেননি একটিও ফ্লাইট। আসলে, শেষবার যখন বাড়ি ফেরার পথে ফ্লাইটে চড়েছিলেন তারা তখন প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবেশগত প্রভাব পড়েছিল ফ্লাইট ভ্রমণে, যার জেরে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তী সমস্ত ভ্রমণই করবেন বিনা ফ্লাইটে।

এরপর ক্রমেই সময় এগিয়েছে, থেমে থাকেনি তাদের ভ্রমণও। একের পর এক দেশ চষে বেরিয়েছেন ইতিমধ্যেই। ছয় বছরে সেই সংখ্যাটা ছুঁয়েছে ত্রিশের কাছাকাছি। তাদের ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে জোশ এবং সারাহ রাইড -এ রয়েছে এই সমস্ত ভ্রমণের গল্প। সবকটি ভ্রমণই যে নন-ফ্লাইট ট্রিপে পরিণত হয়েছে তা বোঝা যায় সেইসব অসাধারণ ভিডিও দেখলেই।তাদের ভ্রমণের অংশ হিসেবে এসেছে বাইক, ট্রেন, হিচহাইকিং, ফেরি এবং ট্রেন সফরের ছবি। হাজার হাজার মাইল ভ্রমণ করেছেন তাঁরা এইসব মাধ্যমেই।

যদিও কিয়ান এবং মরগান মোটেই প্রথম থেকে স্থির ছিলেন না এমনটা আদৌ সম্ভব কিনা, তাই সমস্ত ট্রিপকে ফ্লাইটহীন করার কোনও প্রতিশ্রুতি দেয়নি তাঁরা, বরং তারা চলার পথে ফ্লাইটের বিকল্প খুঁজে নিয়েছিলেন সবসময়। যার ফল স্বরূপ দেখা যায়, ২০১৭ সাল থেকে টানা ছয় বছরের সমস্ত ভ্রমণ করেছেন তাঁরা বিনা ফ্লাইটে।

এই দম্পতি ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং বালি সহ ৩০টিরও বেশি দেশ ঘুরে দেখেছেন ইতিমধ্যেই। কিয়ান এবং মরগানের সম্পর্কের শুরু আজ থেকে প্রায় বছর দশেক আগে। দুজনেই ঘুরতে অসম্ভব ভালোবাসেন, তাই মনের মিল হয়ে যায় সহজেই। আর সেই মিলের জোরেই তারা বিশ্ব ভ্রমণে উদ্যোগী হন। কিয়ান এবং মর্গান দুজনেই সর্বদা প্রকৃতির মধ্যে নিজেদের মিশিয়ে দিতে চেয়েছেন, তাই আগ্রহী ছিলেন দুঃসাহসিক কাজগুলিতেও।

একদিকে প্রকৃতির প্রতি অসম্ভব ভালবাসা এবং অন্যদিকে পরিবেশ রক্ষা ও সংরক্ষণের তাগেদি তাদেরকে আরও বেশি ভ্রমণ উদ্যোগী করে তুলেছে বলেই দাবি এই দম্পতির। এখানেই শেষ নয়, যাতে আরো বেশি ভ্রমণ করতে পারেন এবং শারীরিক ক্ষমতার সঙ্গে জুঝতে পারেন তাই তারা তাদের কার্বন ফুটপ্রিন্ট কমাতে আট বছর আগে থেকে নিরামিষাশী ডায়েট গ্রহণ করে আসছেন। আগামীতেও তারা এই ভাবেই ভ্রমণ করে যাবেন বলেই আশাবাদী।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।