কাঞ্চনজঙ্ঘার পর ফের একই জায়গায় দুর্ঘটনার কবলে মালগাড়ি! কেন এত ভয়াল রাঙাপানি?

Train Derailment: বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দার্জিলিংয়ের ফাঁসিদেওয়ার রাঙাপানির কাছে লাইনচ্যুত হয় মালগাড়িটি। দুর্ঘটনায় হতাহতের খবর এখনও মেলেনি।

Sohini Das
২ মিনিট
কাঞ্চনজঙ্ঘার পর ফের একই জায়গায় দুর্ঘটনার কবলে মালগাড়ি! কেন এত ভয়াল রাঙাপানি?

ত্রাসের নাম ভারতীয় রেল। একই সঙ্গে সেই ত্রাসে নতুন ভয় যেন রাঙাপানি। গত জুন মাসে রাঙাপানিতেই দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রায় ১০ জনের মৃত্যু হয়েছিল সেই দুর্ঘটনায়। ফের রাঙাপানিতেই দুর্ঘটনার কবলে ট্রেন। তবে এবার মালগাড়ি।

বুধবার ফাঁসিদেওয়ার রাঙাপানিতে মালগাড়ির দু'টি কামরা লাইনচ্যুত হয়। একদিন আগেই চক্রধরপুরের কাছে বড় বাম্বু গ্রামের কাছে দুর্ঘটনার কবলে মুম্বই-হাওড়া মেল। তার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা। গত কয়েক মাসে একের পর এক রেল দুর্ঘটনা বারবার যাত্রীসুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে রেল কর্তৃপক্ষের গাফিলতি নিয়েও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
করমণ্ডল থেকে কাঞ্চনজঙ্ঘা হয়ে মুম্বই মেল! কেন বারবার দুর্ঘটনার কবলে ভারতীয় রেল?

Train Accidents in India: এদিকে দুর্ঘটনার কোনও শেষ নেই দেশ জুড়ে। একের পর এক রেল দুর্ঘটনা কার্যত সামনে এনে দিয়েছে সাধারণ রেলযাত্রীদের নিয়ে দেশের সরকারের চরম গাফিলতি ও অবহেলার কথাই।

বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দার্জিলিংয়ের ফাঁসিদেওয়ার রাঙাপানির কাছে লাইনচ্যুত হয় মালগাড়িটি। দুর্ঘটনায় হতাহতের খবর এখনও মেলেনি। ইতিমধ্যেই রেলের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ। দুর্ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই ব্যহত হয়েছে রেল পরিষেবা। মনে করা হচ্ছে, তার জন্য একাধিক দূরপাল্লার ট্রেনই দেরিতে চলবে। একই সঙ্গে বাতিল হতে পারে বেশ কয়েকটি ট্রেন। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে তেলবোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হয়। দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায়। বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। হতাহতেরও খবর নেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 'সুরক্ষা কবচ' কোথায়? এত বড় দুর্ঘটনার দায় কার?

Kanchanjunga Express Accident: কবচ কাজ করলে তা দুই চালককেই সতর্ক করে দিতে পারত এবং ট্রেন থামিয়ে দিতে পারত।

দেড় মাস আগে ওই একই জায়গাতে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে বেলাইন হয়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্নের মুখে পড়ে যায় রেল কর্তৃপক্ষ। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল দূরপাল্লার ট্রেনটি। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে আচমকা ওই ট্রেনটিকে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চারটি কামরা লাইনচ্যুত হয়। তার মধ্যে অন্তত দু’টি কামরা মালবাহী ট্রেনের। ওই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ছিলেন মালগাড়ির চালকও। আহত হন ৪১ জনের বেশি। সিগন্যালিংয়ের সমস্যা, কাগুজে সিগন্যাল দিয়ে ট্রেন চালানো থেকে শুরু করে ট্রেন চালকের গাফিলতির মতো একাধিক অভিযোগ তোলা হয়। ইতিমধ্যেই সেই রেলদুর্ঘটনার তদন্তরিপোর্টও সামনে এসেছে, যাতে প্রমাণ মিলেছে রেল কর্তৃপক্ষেপর একাধিক গাফিলতির।

মঙ্গলবার ঝাড়খণ্ডে বেলাইন হয় হাওড়া-মুম্বই মেল। সেই ঘটনায় দুজনের মৃত্যুর খবর মেলে। একের পর এক দুর্ঘটনার প্রেক্ষিতে বুধবারের এই রেলদুর্ঘটনাকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই দেখছে ওয়াকিবহাল মহল। রেল সূত্রে খবর, ইতিমধ্যে মালগাড়িটিকে সরিয়ে রেললাইন সারানোর কাজে হাত লাগানো হয়েছে। তবে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

মোদি সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে সরকারের পূর্ণাঙ্গ বাজেট। আগে রেলের জন্য আলাদা করে বাজেট ঘোষণা হত। সেই রীতি উঠলেও এখনও রেল বাজেট গোটা বাজেটের অত্যন্ত জরুরি একটা অংশ। যদিও এবারের বাজেটে রেলের জন্য তেমন বড় কোনও ঘোষণা শোনা যায়নি অর্থমন্ত্রীর মুখ থেকে। বন্দে ভারতের মতো বিলাসবহুল ট্রেনের জন্য ঘোষণা থাকলেও নতুন ট্রেনের ঘোষণা বা ট্রেনের সুরক্ষা কবচ বসানো নিয়ে কোনও ঘোষণা শোনা যায়নি সরকারি বাজেটে। অথচ রেলকর্তৃপক্ষ বারবার দাবি করেছেন, অর্থের অভাবেই ট্রেনে সুরক্ষাকবচ বসানো সম্ভব হচ্ছে না। আর তার ফলই বারবার ভুগছে মানুষ। একের পর এক দুর্ঘটনা সত্ত্বেও চোখ খুলছে না সরকারের। আর সে কথাই ফের মনে করিয়ে দিল বুধবারের দুর্ঘটনা। যদিও এই মালগাড়িটি লাইনচ্যুত হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।