ঋষি সুনকের ব্যাপক ভোটে হার! ব্রিটিশ যুক্তরাজ্যে যেভাবে ক্ষমতায় বাম লেবার পার্টি

UK Election Results 2024: ১৪ বছর ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রী ঋষি সুনকের নেতৃত্বে কনজারভেটিভ পার্টির এমন ভয়াবহ হার!

inscript
২ মিনিট
ঋষি সুনকের ব্যাপক ভোটে হার! ব্রিটিশ যুক্তরাজ্যে যেভাবে ক্ষমতায় বাম লেবার পার্টি

হেরে গেলেন ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনক। শুক্রবার ২০২৪ সালের সাধারণ নির্বাচনের ফল প্রকাশ হয়েছে সেই দেশে। দুঃখজনক হারের মুখ দেখেছে কনজারভেটিভ পার্টি। ব্যাপক ভোট পেয়ে ম্যাজিক ফিগারের চেয়ে ঢের বেশি আসন পেয়ে জয়ী হয়েছে মধ্য-বাম দল লেবার পার্টি। এবার ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্র পদপ্রার্থী ছিলেন কিয়ার স্টারমার। স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি ৩৬০টি আসন জিতেছে। সরকার গড়তে দরকার ছিল ৩২৬টি আসন। কনজারভেটিভ পার্টির এই হার নিঃসন্দেহে ঐতিহাসিক পরাজয়।

জয়ী আসনের সংখ্যা

কনজারভেটিভ পার্টি - ৮১

লেবার পার্টি - ৩৬০

স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি)- ৩

লিবারেল ডেমোক্র্যাট - ৪৯

  • আপনার জন্য আরও কিছু লেখা
গীতা ছুঁয়ে শপথ, ঋষি সুনককে কেন প্রধানমন্ত্রী হিসেবে মানল ব্রিটেন

Rishi Sunak: ঋষি-র কাছে এখন প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে, দেশের অর্থনীতিকে ফের শক্তিশালী করা।

রিফর্ম ইউকে - ৩

অন্যান্য- ১

এক্সিট পোল অবশ্য এমন ইঙ্গিতই দিয়েছিল। তবে ১০০-র থেকেও কম আসন জুটবে কনজারভেটিভদের এমন পূর্বাভাস এক্সিট পোলও দিতে পারেনি। দীর্ঘ ১৪ বছর ব্রিটিশ যুক্তরাজ্যে ক্ষমতায় আছে কনজারভেটিভ পার্টি। বিভিন্ন সময়ে পাঁচজন প্রধানমন্ত্রী সে দেশের হাল ধরেছেন। ১৪ বছর ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রী ঋষি সুনকের নেতৃত্বে কনজারভেটিভ পার্টির এমন ভয়াবহ হার! ৬৫০ আসনের হাউস অফ কমন্সে এবার কনজারভেটিভরা ১৩১ টি আসন পাবে বলে অনুমান করেছিল এক্সিট পোলগুলি। বাস্তবে মাত্র ৮১ টি আসন দখলে রাখতে পেরেছে এই দল। গত ছয়টি নির্বাচনে, শুধুমাত্র একবারই এক্সিট পোলের ফলাফল ভুল হয়েছে।

এক্সিট পোল বলেছিল

কনজারভেটিভ পার্টি: ১৩১

  • আপনার জন্য আরও কিছু লেখা
টিপু সুলতানের বংশধর পূজিত খোদ ব্রিটেনে! অবিশ্বাস্য কাহিনিতে মোড়া নূর ইনায়াত খান

Noor Inayat Khan: ১৯৪৪ সালের ১৩ সেপ্টেম্বর ঘাড়ের পিছনে গুলি করে হত্যা করা হয় নূর ইনায়াত খানকে। শোনা যায় মৃত্যুর সময় তাঁর মুখ থেকে উচ্চারিত শেষ শব্দটি ছিল ‘Liberté’ যার অর্থ ‘স্বাধীনতা’।

লেবার পার্টি: ৪১০

লিবারেল ডেমোক্র্যাটস: ৬১

স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি): ১০

রিফর্ম ইউকে: ১৩

প্লেইড সিমরু: ৪

গ্রিনস: ২

বৃহস্পতিবারই এক্সিট পোল ইঙ্গিত দিয়েছিল কেয়ার স্টারমারের নেতৃত্বে বাম-মধ্য লেবার পার্টি উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসতে প্রস্তুত।

কনজারভেটিভ পার্টির প্রাক্তন বিচার মন্ত্রী রবার্ট বাকল্যান্ড ২০১৯ সালের শেষ নির্বাচনের তুলনায় ২৫% ভোট কম পেয়েছেন এবার। মধ্য ইংল্যান্ডে সুইন্ডন সাউথ আসনে হেরে গিয়েছেন তিনি। লেবার পার্টির হেইডি আলেকজান্ডার এই আসনে জয়ী হয়েছেন। কিয়ার স্টারমার এই জয়ের পর বলেছেন, "আমরা জিতেছি! প্রচার করেছি, লড়াই করেছি, আপনার আমাদের পক্ষে ভোট দিয়েছেন এবং আমরা জিতেছি। পরিবর্তন এবার শুরু হবে। ভালো লাগছে। আমাকে সৎ হতে হবে. সাড়ে চার বছর ধরে দলে পরিবর্তন এসেছে, এই জন্যই পরিবর্তন। পরিবর্তিত লেবার পার্টি আমাদের দেশের সেবা করতে প্রস্তুত, ব্রিটেনের শ্রমজীবী মানুষের সেবায় কাজ করতে প্রস্তুত।”

এক সরঞ্জাম প্রস্তুতকারক এবং এক নার্সের পুত্র কিয়ার স্টারমার আর্থিকভাবে বিধ্বস্ত ইউকে-কে নতুন স্বপ্ন দেখানোর কথা বলেছেন। তাঁর সামনে এখন উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি, গত ১৪ বছর ধরে চলা অর্থহীন সরকারি পরিষেবা এবং পরিবারের উপর আর্থিক চাপ।

প্রধানমন্ত্রী ঋষি সুনকের কনজারভেটিভ পার্টি নির্বাচনের আগে ভোটারদের সতর্ক করে দিয়েছিল যে, লেবার পার্টিকে বেছে নিলে সাধারণ মানুষের উপর বেশি বেশি কর আরোপ করা হবে। সেসব ভীতি অগ্রাহ্য করেই মানুষ কিয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টিকে বেছে নিয়েছে। মানুষের রায় মেনে হার স্বীকার করে ঋষি সুনক বলেছেন, "আজ, ক্ষমতা হস্তান্তর হবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবেই।" রিচমন্ড এবং নর্দান অ্যালারটনের সমর্থকদের উদ্দেশে ঋষি সুনক বলেছেন, "আমি দুঃখিত। আমি ক্ষতির দায় স্বীকার করছি।"

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।